📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 মুরতাদ না হওয়া

📄 মুরতাদ না হওয়া


عَنْ جَرِيرٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : لَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ اسْتَنْصِتِ النَّاسَ فَقَالَ : لا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ.

অর্থ. হযরত জাবির রা. থেকে বর্ণিত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন মানুষদেরকে চুপ করালেন, অত:পর বললেন, আমার পর তোমরা কুফুরির দিকে ফিরে যেও না। তোমরা পরস্পর পরস্পরের গর্দান উড়াতে থাকবে।

হাদিস থেকে শিক্ষা:
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন ভাষণ দিয়ে গিয়েছিলেন যে, তোমরা আমার পরে মুরতাদ হয়ো না। আজ মুরতাদ হওয়ার প্রতিযোগিতা চলছে। সর্বস্তরে ধর্মান্তরের ফেত্না ছড়িয়ে পড়েছে। আমাদের বাংলাদেশে শিক্ষিত শ্রেণী থেকে নিয়ে সাধারণ কুলি-মজুর পর্যন্ত ধর্মান্তরের শিকার। তার দৃষ্টান্ত আমাদের কাছে অনেক আছে। যা লিখতে গেলে সেটা স্বতন্ত্র পুস্তক হয়ে যাবে। স্যামসন এইচ চৌধুরীর মতো হাজারও শিক্ষাবিদ আজ খ্রিস্টান। লালমনিরহাটে দেখলাম খতিব সাহেব খ্রিস্টান। মানিকগঞ্জে দেখলাম পীর সাহেব খ্রিস্টান, ঝিনাইদহে দেখলাম হাফেজ সাহেব খ্রিস্টান। ময়মনসিংহে দেখলাম স্কুল শিক্ষক খ্রিস্টান। দিনাজপুরে দেখলাম মসজিদের সামনের বাড়ির লোকজন খ্রিস্টান। আর কত বলবো! এমন তালিকা আমাদের কাছে অনেক আছে। আসুন আমরা সচেতন হই। নিজেরা মুরতাদ হওয়া থেকে বিরত থাকি এবং অন্য ভাইকেও বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ঢাকা শহরে অভিজাত এবং বস্তি এলাকায় ব্যাপকভাবে খ্রিস্টধর্ম প্রচার করে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান বানানোর ক্ষেত্রে কুরআনের অপব্যাখ্যা করে তারা। ইসলামী পরিভাষা ব্যবহার করে। ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায়। তাই আমাদের উচিত আমরা যেন নিজেরা সতর্ক হই এবং অপরকে সতর্ক করি। খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অধমের রচিত বই "বাংলাদেশে খ্রিষ্টান মিশনারীদের অপতৎপরতা ও আমাদের করণীয়" বইটি পড়া যেতে পারে।

টিকাঃ
৭৭. বুখারী-১২১। মুসলিম-২৩২, ইবনে মাজা-৩৯৪২

ফন্ট সাইজ
15px
17px