📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 খ্রিস্টানগণ কী পড়েন তারা নিজেরাও জানে না

📄 খ্রিস্টানগণ কী পড়েন তারা নিজেরাও জানে না


عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ ، قَالَ : ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا ، فَقَالَ : ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا ، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ؟ قَالَ : ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ ، وَالنَّصَارَى ، يَقْرَؤُونَ التَّوْرَاةَ ، وَالإِنْجِيلَ لا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا ؟ .

অর্থ. যিয়াদ ইবনে লাবীদ রা. হতে বর্ণিত, তিনি বলেন যে, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভয়াবহ বিষয়ের আলোচনা করলেন। এরপর বললেন, এগুলো ঘটবে যখন ইল্‌ম উঠে যাবে। আমি বললাম: হে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! আমরা তো কোরআন মাজিদ পড়ছি, আমাদের সন্তানদের পড়াচ্ছি, তারা তাদের সন্তানদের পড়াবে এভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে ইল্‌ম কীভাবে উঠে যাবে? নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎর্সনা করে বললেন, যিয়াদ তোমার ধ্বংস হোক! আমি তো তোমাকে মদীনার একজন অতি বিজ্ঞ ব্যক্তিই মনে করতাম, এই যে, ইহুদী নাসারা সম্প্রদায়, তারা কি তাওরাত ইঞ্জিল পড়ে না? পড়ে, কিন্তু তাতে যা আছে তার কিছুর উপরই তারা আমল করে না।

হাদিস থেকে শিক্ষা:
এই হাদিসের বাস্তবতা যদি আমরা আমাদের যুগে দেখা যায়। খ্রিস্টানরা বাইবেল পড়ে, এই বইটিকেই আবার তারা তাওরাত ইঞ্জিল বলে আখ্যা দেয়। প্রিয় পাঠক! বর্তমান কিতাবেও যা আছে তা তারা মানে না। তার কয়েকটি দৃষ্টান্ত আপনারদের সামনে পেশ করছি। ১. মূর্তি পুজা নিষেধ। এরপরও তারা করে। ২. ব্যভিচার নিষেধ। ৩. মদ খাওয়া নিষেধ। ৪. এছাড়াও আরো বহু উদাহরণ তাদের এই গ্রন্থে আছে। বইয়ের কলেবর বৃদ্ধির আশংকায় এখানেই ইতি টানলাম।

টিকাঃ
৭৬. ইবনে মাজা- ২/১৩৪৪

ফন্ট সাইজ
15px
17px