📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 দাওয়াতের উদ্দেশ্যে পত্র প্রেরণ

📄 দাওয়াতের উদ্দেশ্যে পত্র প্রেরণ


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَتَبَ قَبْلَ مَوْتِهِ إِلَى كِسْرَى وَإِلَى قَيْصَرَ وَإِلَى النَّجَاشِيِّ وَإِلَى كُلِّ جَبَّارٍ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَلَيْسَ بِالنَّجَاشِيِّ الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم

অর্থ. হযরত আনাস রা. থেকে বর্ণিত; রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের ওফাতের পূর্বে তিনি কিসরা এবং কায়সার (বাদশাহ) ও নাজ্জাশির নিকট পত্র লিখেছিলেন এবং প্রত্যেক প্রতাপশালী বাদশাহকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। (হাদিসে বর্ণিত নাজ্জাশি) ঐ নাজ্জাশি নয়, যার উপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী জানাজা পড়েছিলেন।

হাদিস থেকে শিক্ষা:
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি সুন্নাহ হলো বিভিন্ন রাজা বাদশাদের নিকট পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছানো। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির উপর আমল মৃতপ্রায়। আজ আমাদের দেশের অনেক এমপি-মন্ত্রী অমুসলিম। তাদেরকে কমপক্ষে পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত তো দিতে পারি। এই কাজটি আমাদের কল্পনার ধারে কাছেও নেই। অনেক ক্ষেত্রে আমরা তার এহসান গ্রহণ করি। কিন্তু তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি না। আল্লাহ আমদেরকে চিঠি-পত্রের মাধ্যমে দাওয়াত দেয়ার তৌফিক দান করুন, আমিন।

টিকাঃ
৫৯. তিরমিজী-২৭১৬।

ফন্ট সাইজ
15px
17px