📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 মাদ'উর জন্য দু'আ করা

📄 মাদ'উর জন্য দু'আ করা


عَنْ شَقِيقٍ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ فَهُوَ يَمْسَحُ وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ الدَّمَ مَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ رَبِّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ ، لا يَعْلَمُونَ

অর্থ. শাক্বীক রাহ. হতে বর্ণিত; তিনি বলেছেন, আব্দুল্লাহ রা. বলছেন আমার চোখে এখনো সেই দৃশ্য ভাসে যে, নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী কোনো নবীর ঘটনা বলছেন, যাকে তাঁর সমাজের লোকেরা মেরে রক্তাক্ত করে ফেলেছেন। কিন্তু তিনি চেহারা থেকে রক্ত মুছতে মুছতে বলছেন, হে আল্লাহ! আমার সমাজের লোকদের মাফ করে দিন। তারা তো জানে না।

হাদিস থেকে শিক্ষা:
দা'য়ীর এটা হবে বড় একটি গুণ। মাদউ কষ্ট দিবে, আর দা'য়ী ক্ষমা করে দিবে এবং তার মাগফেরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তার জন্য দুআ করবে। যেমনটি করেছেন আম্বিয়া আ.-গণ। যা এই হাদিস থেকে শিখতে পারলাম। কারণ দা'য়ী হলো ডাক্তারের মতো, আর মাদউ হলো রোগীর ন্যায়। হাসপাতালে দেখা যায় অনেক রোগী ডাক্তারকে গালি দেয়। ডাক্তার বুঝে যে রোগী না বুঝেই এমন করছে। তখন ডাক্তার কিন্তু সেই রোগীর জন্য ঠিকই চিকিৎসা করেন। নবীজীর জীবনীতে দেখা যায় তিনি শুধু ক্ষমা-ই করে গেছেন। তাই তো, তিনি হলেন আমাদের জন্য আদর্শ। তার আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দেয়ার তৌফিক দান করুন এবং মাদউর জন্য হেদায়াতের দুআ করার তৌফিক দান করুন, আমিন।

টিকাঃ
৫৩. বুখারী-৬৯২৯, ইবনেমাজা-৪০২৫, মুসনাদে আহমদ-৩৬১১।

ফন্ট সাইজ
15px
17px