📄 দুই জিনিসের দাওয়াত
عن عبد الله بن عمر و حديثا فيه طول، وفيه عنه صلى الله عليه وسلَّمَ : أن نوحا لما حضرته الوفاة دعا بنيه، فقال: إني قاص عليكم الوصية ، أمركم باثنتين، وأنها كم عن اثنتين، أنها كم عن الشرك والكِبْرِ ، وآمُرُكم بلا إلهَ إِلَّا اللَّهُ ، فَإِنَّ السَّمواتِ والأرض وما فيها لو وُضعت في كِفَّة الميزান، ووُضِعتُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي الكِفَّةِ الأخرى، كانت أرجَحَ منها، ولو أنَّ السموات والأرض وما فيها كانت حلقَةً ، فوُضِعتُ لا إلهَ إِلَّا اللهُ عليها لقصمتهما، وآمركم بسبحان الله وبحمده، فإنَّها صلاةُ كُلِّ شيءٍ، وبها يُرزَقُ كُلُّ شَيءٍ .
অর্থ. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত; তিনি লম্বা আলোচনার পর বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত নূহ আ. মৃত্যুশয্যায় শায়িত, তখন তার পুত্রদ্বয়কে ডেকে বললেন, আমি তোমাদেরকে শুধু ওসীয়ত করে যাচ্ছি। তোমাদেরকে দুটি বিষয়ে আদেশ ও দুটি বিষয়ে নিষেধ করছি। তোমারদেরকে শিরক ও অহংকার করার থেকে নিষেধ করছি এবং লা ইলাহা ইল্লাল্লাহ-এর আদেশ করছি। কেননা আসমানসমূহ ও যমীন এবং তার মাঝে যা কিছু রয়েছে, তা যদি মিযানের একটি পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ-কে এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আর আসমান সমূহ ও জমিন যদি বৃত্ত আকারে হতো, এবং লা ইলাহা ইল্লাল্লাহ-কে তার উভয়ের মাঝে রাখা হতো, তাহলে তা ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ করে ফেলতো এবং তোমরাদেরকে سبحان الله وبحمده পড়ার আদেশ করছি কেননা তা হলো প্রত্যক জিনিসের দরূদ এবং এসব এর মাধ্যমেই প্রত্যেক জিনিসকে রিযিক প্রদান করা হয়।
হাদিস থেকে শিক্ষা:
হাদিস থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ -এর ফজিলত জানতে পাই। আমরা জানতে পারলাম কালেমায়ে তাইয়্যিবার ওজন। আসমান জমিনের পাল্লা থেকে কালেমা তাইয়্যিবার পাল্লা ভারি হবে। এমন কালিমা যে গ্রহণ করবে, বিশ্বাস করবে, তার ফজিলত হলো সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশকারী হবে। আর যে ব্যক্তি এই কালেমার দাওয়াত দিবে, তার কত ফজিলত হবে তা এই হাদিস থেকে অনুমান করা যায়।
উক্ত হাদিস থেকে আরো একটি বিষয় জানতে পারি- আমরা যেন বেশী থেকে বেশী “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম” পড়ি। আল্লাহ তা'আলা আমাদেরকে দা'য়ী হিসেবে কবুল করুন। কালেমার দাওয়াতকে সারা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেয়ার তৌফিক দান করুন। আমিন।
টিকাঃ
৫০. মুসনাদে আহমদ-৭১০১