📄 যে আমলে জান্নাত ওয়াজিব
হযরত উকবা ইবনে আমের রা. বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো হাতে কোন একজন ব্যক্তি মুসলমান হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
হাদিস থেকে শিক্ষা: আমরা সকলেই যে কোনো কাজে সহজ পথ খুঁজি। ঠিক জান্নাতে যাওয়ারও সহজ পথ হলো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। কত বড় সুসংবাদ যে, কারো হাতে এক জন মানুষ মুসলমান হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমাদের আমল সমুহের মাকসাদ হলো আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া। আমাদের উচিত আমরা বেশী করে অমুসলিমদেরকে দাওয়াত দিব। আর আমাদের জান্নাত নিশ্চিত করব। আরো একটি বিষয় পরিস্কার থাকতে হবে, কেউ যেন এই ধারণা না করি যে আমি একজনকে মুসলমান বানিয়ে ফেলেছি, আমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাই আমার আর নামাজ রোজা ইত্যাদি আর প্রয়োজন নেই। এই আমল হবে শরিয়ত পরিপন্থি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে অমুসলিম ভাই-বোনদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন।
টিকাঃ
৪০. [হাদিসের উদ্ধৃতি মূল পাঠে যুক্ত নেই, তবে কিতাবের এই অংশে ৪০ নম্বর টিকার নির্দেশ রয়েছে।]