📄 দাওয়াতী কাজে সুসংবাদ দেয়া
عَنْ أَبِي مُوسَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ قَالَ: «بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا»
অর্থ: হযরত আবু মূসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোনো কাজে পাঠাতেন, তাকে বলতেন তোমরা “সুসংবাদ দাও অনীহা সৃষ্টি করো না। সহজ করো, কঠিন করো না।"
হাদিস থেকে শিক্ষা: উক্ত হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে মানুষকে সুসংবাদ দেয়া। তাই মানুষকে দাওয়াত দিতে গিয়ে জান্নাতের আয়াত সমূহ পাঠ করে শুনাবো। মানুষকে আশার আলো দেখাবো। নিরাশা করবো না। অনেক সময় আমরা দাওয়াত দিতে গিয়ে আমরা মানুষকে নিরাশায় ফেলে দেই। এমনটি উচিত না। বলি তুমি এটা পারবে না, ওটা পারবে না। তোমার দ্বারা হবে না। এমন না বলে বলা উচিত- তুমিই পারবে। তুমি ইসলাম গ্রহণ করলে জান্নাতে যেতে পারবে। আশার বাণী শুনানো। আরো একটি শিক্ষণীয় বিষয় হলো, কোনো কাজে মানুষকে সহজ করা, কঠিন না করা।
২. অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পেশ করার ক্ষেত্রে সহজ পদ্ধতি অবলম্বন করা। খুব সহজভাবে উপস্থাপন করা। অনেক অমুসলিম এমন আছে তাদের সামনে ইসলামকে সুন্দর ও সহজ ভাবে উপস্থাপন না করার কারণে তারা ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায়।
৩. প্রায় দেখা যায় কোনো ব্যাক্তি যদি মুসলমান হয়, আমরা মনে করি সে যেন, এখনি এই যুগের আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। তাকে উপদেশ দেই। তার ব্যাপারে অভিযোগ করি। ছেলেটা মুসলমান হলো কিন্তু ঠিকমতো নামাজ পড়েনা। দাড়ি কাটে। সুন্নাতের উপর চলেনা। ইত্যাদি এদিকে আমরা যারা পুরোনো মুসলমান তাদের অবস্থা এর চেয়ে অনেক খারাপ এর কোন খবর নেই। তাই আসুন আমরা সব বিষয়ে সহজ করি। কঠিন না করি। আল্লাহ তা'আলা নববী পদ্ধতিতে ইসলামের সুসংবাদ মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। আমীন।
টিকাঃ
৩৮. মুসনাদে আহমদ -১৯৫৭১।