📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 দাওয়াত না দেওয়ার পরিণতি

📄 দাওয়াত না দেওয়ার পরিণতি


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ : أَنْ أَقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، فَقَالَ : يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ . قَالَ : فَقَالَ : أَقْلِبُهَا عَلَيْهِ وَعَلَيْهِمْ ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَرْ فِي سَاعَةً قَطَّ.

অর্থ: হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত জিবরাঈল আ.কে হুকুম দিলেন যে, অমুক শহরকে তার বাসিন্দাসহ উল্টিয়ে দাও। হযরত জিবরাঈল আ. আরজ করলেন, হে আমার রব! সেই শহরে আপনার অমুক বান্দাও রয়েছে, যে ক্ষনিকের জন্যও আপনার নাফারমানি করে নাই। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাঈল আ. কে বললেন, তুমি সেই শহরকে ঐ ব্যক্তি সহ সমস্ত শহরবাসীর উপর উল্টিয়ে দাও। কেননা শহরবাসীকে আমার হুকুম অমান্য করতে দেখেও একমুহুর্তের জন্যও ওই ব্যক্তির চেহারার রং পরিবর্তন হয় নি।

হাদিস থেকে শিক্ষা: উক্ত হাদিস থেকে আমরা দাওয়াত না দেওয়ার পরিণতি জানতে পারলাম। আমরা একা একা বহু আমল করলেই হবে না। সাথে দাওয়াত দিতে হবে। এই ঘটনা থেকে জানতে পারলাম সেই বুযুর্গ এক মুহুর্তের জন্যও আল্লাহর এবাদত থেকে বিমূখ হননি। কিন্তু তার এবাদত আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। শুধু দাওয়াত প্রদান না করার কারণে। আমরা সকলেই আমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেই। তাদেরকে চিরস্থায়ী আগুন থেকে বাচানোর চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে দাওয়াতের জন্য কবুল করুন। আযাব থেকে রক্ষা করুন। আমিন।

টিকাঃ
৩৭. মেশকাত- ৫১৫২

ফন্ট সাইজ
15px
17px