📄 দাওয়াতী কাজ না করার ক্ষতি
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ، وَلَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ، وَلَتَأْخُذُنَّ عَلَى يَدِ الظَّالِمِ ، وَلَيَأْطِرُنَّهُ عَلَى الْخَيْرِ أَطْرًا، أَوْ لَيَضْرِبَنَّ اللَّهُ قُلُوبَ بَعْضِكُمْ عَلَى بَعْضٍ، وَلَيَلْعَنَنَّكُمْ كَمَا لَعَنَهُمْ .
অর্থ: হযরত আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম, যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে এবং জালিমকে জুলুম থেকে ফিরিয়ে রাখবে এবং সত্যের উপর মজবুত ভাবে জমে থাকবে। নতুবা আল্লাহ তা'য়ালা তোমাদের মধ্যে প্রচন্ড বিভেদ সৃষ্টি করে দিবেন এবং তোমাদেরকে অভিসম্পাত করবেন যেরূপ তাদেরকে অভিসম্পাত করেছেন।
হাদিস থেকে শিক্ষা: আমরা যদি সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ না করি তাহলে আমাদের মধ্যে সৃষ্টি হবে প্রচণ্ড বিভেদ। তাইতো হচ্ছে; আজ কোথাও মুসলমানদের মধ্যে ঐক্য নেই, নেই সংঘ। আছে শুধু এখতেলাফ আর মতানৈক্য। এর মূল কারণ হলো দাওয়াতী কাজ ছেড়ে দেয়া। দ্বিতীয় বিষয়- অভিশাপ। আমরা আজ অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে দাওয়াতী কাজ করার তৌফিক দান করুন, আমিন।
টিকাঃ
৩৬. আল- মুজামুল কাবির লিত্তাবারানি-৪৮৬, তিরমিজী-২১৬৯