📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 দাওয়াত না দিলে দুআ কবুল হবে না

📄 দাওয়াত না দিলে দুআ কবুল হবে না


عن عائشة قالت : دخَلَ عَلَيَّ رَسولُ اللهِ صَلَّى اللهُ عليهِ وسلَّمَ، فعرفتُ فِي وَجْهِهِ أَنْ قد حفَزَهُ شَيْءٌ، فتوضاً، ثم خَرَجَ فلم يُكَلِّمْ أحَدًا، فدنَوتُ مِنَ الحُجُراتِ، ফسمعتُه يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ عَزَّ وجلَّ يَقولُ: مُروا بالمَعروفِ ، وانْهَوْا عَنِ الْمُنكَرِ ، مِن قَبْلِ أن تدعوني فلا أجيبكم، وتسألوني فلا أُعطيكم ، وتستنصروني، فلا أنصركم .

অর্থ: হযরত আয়েশা রা. বর্ণনা করেন যে, (একদা) রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে প্রবেশ করলেন। আমি তাঁর চেহারা দেখে অনুভব করলাম কোনো বিষয় তাঁকে পেরেশান করেছে। অতঃপর তিনি অজু করে (মসজিদের উদ্দেশ্যে) বের হলেন; কারো সাথে কোনো কথা বললেন না। আমি হুজরার নিকটবর্তী হলাম, অতঃপর আমি তাকে বলতে শুনলাম যে, হে লোকসকল! আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, তোমরা সৎ কাজের আদেশ করো, আর অসৎ কাজ থেকে নিষেধ করো, ঐ সময়ের পূর্বে যখন তোমরা আমার কাছে দুআ করবে, আর আমি তোমাদের দুআ কবুল করবো না। আমার কাছে তোমরা চাইবে, আমি তোমাদেরকে দান করবো না এবং তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে আর আমি তোমাদের সাহায্য করবো না।

হাদিস থেকে শিক্ষা: এটা হলো হাদিসে কুদসি। এই হাদিস থেকে আমরা চারটি জিনিস শিখতে পেলাম। ১. রাসূল সল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম এই খবরটি দেয়ার জন্য পেরেশান ছিলেন। তেমন ভাবে আমাদের ও উচিত এ ধরণের খবর পেয়ে সাথে সাথে অন্যের কাছে পৌঁছান। যাতে অন্যের অন্তরে আমার কথায় প্রভাব সৃষ্টি হয়। ২. ভাষণ বা বয়ানের পূর্বে ওযু করে নেয়া সুন্নাত। যেমনটি রাসূল সল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম করলেন। তিনি বয়ানের আগে অযু করলেন, আমাদেরও উচিত বয়ানের আগে অযু করে নিব। আল্লাহ আমাদেরকে এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। ৩. এই হাদিস থেকে আমরা আরো একটি জিনিস শিখতে পাই, তা হলো ওযু ও বয়ানের মাঝে কারো সাথে কথা না বলাই ভালো, যেমনটি রাসূল সল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি ওযু করে কারো সাথে কোনো কথা না বলেই মানুষের সামনে ভাষণ দিয়েছেন। ৪. নির্দেশ দিলেন, সৎ কাজের আদেশ করতে আর অসৎ কাজের নিষেধ করতে অর্থাৎ দাওয়াত দিতে। এই দাওয়াতী কাজ না করলে তিনটি সতর্কবাণী করলেন। ১. আমরা দুআ করলে তা কবুল হবে না। তাইতো দেখছি, বাস্তব অবস্থা হলো তাই। ২. আমরা আল্লাহর কাছে দ্বীনি-দুনিয়াবী অনেক কিছু প্রার্থনা করব, আর তিনি তা দিবেন না। তাইতো হচ্ছে; কতো কিছু চাচ্ছি আল্লাহর কাছে; কিন্তু অনেক কিছুই পাচ্ছি না। ৩. আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো, তিনি সাহায্য করবেন না। তিনি যদি সাহায্য না করেন তাহলে কে আছে যে, আমাদেরকে সাহায্য করবে? আসুন আমরা দাওয়াতী কাজ করি এবং অন্যকে দাওয়াতী কাজ করতে উদ্বুদ্ধ করি। আর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া সতর্কবাণী থেকে বাঁচি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।

টিকাঃ
৩৩. বাকারা-১৬০
৩৪. মুসনাদে আহমদ- ২৫২৫৫, ইবনে হিব্বান-২৯০।

ফন্ট সাইজ
15px
17px