📄 উম্মতের জন্য নবীগণের ফিকির
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ عَبْدُ اللَّهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَيَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ
উমর ইবনু হাফস (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনো নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি একজন নবী আলাইহিস সালাম এর অবস্থা বর্ণনা করেছিলেন যে, তাঁর স্বজাতিরা তাঁকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে আর তিনি তাঁর চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন, হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করে দাও, যেহেতু তাঁরা অজ্ঞ।
হাদিস থেকে শিক্ষা: আম্মিয়া আ. দাওয়াত দেয়ার পর অনেক নির্যাতন সহ্য করেছেন। আম্বিয়াগণকে রক্তাক্ত করেছে, গালিগালাজ করেছে। সব কিছু সহ্য করেছেন শুধু আল্লাহর জন্য। তাঁরা চাইলে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু নেন নি। বরং উল্টো তাদের মাগফেরাতের জন্য দুআ করেছেন। ঠিক আমাদেরও তাদের মতো মানুষকে দাওয়াত দিতে হবে। তারা যদি না বুঝে গালাগালি করে তাহলে তাদের জন্য মাগফেরাত ও হেদায়াতের দুআ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন!
টিকাঃ
১২. সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)। অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ) | কিতাব আহাদিসুল আম্বিয়া | হাদিস নাম্বারঃ ৩২৩১ (৩৪৭৭)