📄 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর প্রকারভেদ ও প্রেক্ষিত 'দারুল আমান'
আমাদের জানা থাকা দরকার যে, সব 'দারুল হারব' ও 'দারুল ইসলাম' এক ক্যাটাগরির নয়। শ্রেণিগতভাবে এগুলোর রয়েছে নানা ভাগ। নিম্নে আমরা এসংক্রান্ত সংক্ষেপে কিছু আলোচনা করছি। প্রথমে 'দারুল ইসলাম'-এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এরপর 'দারুল হারব'-এর প্রকারভেদ ও বিশেষভাবে 'দারুল আমান' নিয়ে কথা বলব, ইনশাআল্লাহ।
প্রথমত আমাদের আলোচনা হলো 'দারুল ইসলাম'-এর প্রকারভেদ নিয়ে। 'দারুল ইসলাম'-এর প্রসিদ্ধ ও পরিচিত সংজ্ঞা আমরা ইতিপূর্বে জেনে এসেছি। এছাড়াও 'দারুল ইসলাম'-এর আরও তিনটি প্রকার রয়েছে। যথা, এক : দারুল বাগয়ি। দুই : দারুল ফিসক। তিন : দারু আহলিজ জিম্মাহ।
'দারুল বাগয়ি' বলা হয় এমন ভূখণ্ডকে, যা শক্তিশালী কোনো মুসলিম দল খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে আলাদা করে নিয়েছে এবং তথায় ইসলামি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। যেমন 'আল-মাওসুআতুল ফিকহিয়্যা-তে বলা হয়েছে :
دَارُ الْبَغْيِ هِيَ : نَاحِيَةٌ مِنْ دَارِ الإِسْلَامِ تَحَيَّرَ إِلَيْهَا مَجْمُوعَةٌ مِنَ الْمُسْلِمِينَ لَهُمْ شَوْكَةُ خَرَجَتْ عَلَى طَاعَةِ الإِمَامِ بِتَأْوِيلِ.
““দারুল বাগয়ি” হলো “দারুল ইসলাম”-এর একটি অঞ্চল, যা মুসলমানদের মধ্য হতে শক্তিশালী একটি দল দখল করে নিয়েছ, যারা তাবিল (বিদ্রোহকে বৈধ করার ব্যাপারে কোনো অজুহাত ও ব্যাখ্যা পেশ) করে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।' (আল-মাওসুআতুল ফিকহিয়্যা : ২০/২০১, প্রকাশনী : অজারাতুল আওকাফ ওয়াশ শুয়ুনিল ইসলামিয়্যা, কুয়েত)
আর 'দারুল ফিসক' বলা হয় এমন ভূখণ্ডকে, যেখানে গুনাহ, অশ্লীলতা ও পাপাচার এমনভাবে বেড়ে যায় যে, গুনাহ থেকে বেঁচে থাকাটা বেশ দুস্কর হয়ে পড়ে। যেমন 'আল-জামিউ ফি তালাবিল ইলমি'-তে বলা হয়েছে :
دار الفسق وهى ما إذا شاع الفسق ببلد في دار الإسلام،
““দারল ফিসক” হলো “দারুল ইসলাম”-এর অন্তর্গত এমন অঞ্চল, যেখানে নাফরমানি ব্যাপকভাবে বিস্তৃত হয়ে পড়েছে।' (আল-জামিউ ফি তালাবিল ইলমি : ২/৬৪৬, প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ)
আর 'দারু আহলিজ জিম্মাহ' বলা হয় এমন ভূখণ্ডকে, যার অধিবাসীরা হবে জিম্মি ('দারুল ইসলাম'-এ জিজিয়া দিয়ে বসবাস করা অমুসলিম নাগরিক) এবং তাদের দেশে ও বিচার-আদালতে ইসলামি আইন-কানুন প্রতিষ্ঠিত থাকবে।
ইমাম মুহাম্মাদ রহ. বলেন :
وَإِنْ حَاصَرَ أَمِيرُ الْعَسْكَرِ أَهْلَ مَدِينَةٍ مِنْ مَدَائِنِ الْعَدُوِّ فَقَالَ بَعْضُهُمْ نُسْلِمُ وَقَالَ بَعْضُهُمْ نَصِيرُ ذِمَّةً وَلَا نَبْرَحُ مَنَازِلَنَا، فَإِنْ كَانَ الْمُسْلِمُونَ يَقْوُونَ عَلَى أَنْ يَجْعَلُوا مَعَهُمْ مِنْ الْمُسْلِمِينَ مَنْ يَقْوَى عَلَى قِتَالِ مَنْ يَحْضُرُ بِهِمْ مِنْ أَهْلِ الْحَرْبِ، وَيَحْكُمُ فِيهِمْ بِحُكْمِ الْإِسْلَامِ، فَعَلَ ذَلِكَ الْأَمِيرُ.
'মুসলিমদের সেনাপতি শত্রুদের কোনো শহর অবরোধ করার পর যদি কিছু শহরবাসী বলে, আমরা ইসলাম গ্রহণ করব, আর অন্যরা বলে, আমরা জিম্মি হয়ে থাকব এবং আমাদের বাসস্থানেই অবস্থান করব, তখন দেখতে হবে, যদি মুসলমানরা সেখানে এমন কোনো মুসলমানকে (শাসক হিসেবে) নিয়োগ দিতে পারে, যে তাদের সাথে যোগদান করা হারবি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম এবং তাদের মাঝে ইসলামি বিধিবিধান চালু করতে পারে তাহলে সেনাপতি তা করতে পারবে।' (শারহুস সিয়ারিল কাবির : পৃ. নং ২১৯৬, প্রকাশনী : আশ-শিরকাতুশ শারকিয়্যা)
ইমাম সারাখসি রহ. এর ব্যাখ্যায় বলেন :
لِأَنَّ إِجْرَاءَ أَحْكَامِ الْمُسْلِمِينَ فِي دَارِهِمْ مُمْكِنُ، وَالدَّارُ تَصِيرُ دَارَ الْمُsْلِمِينَ بِإِجْرَاءِ أَحْكَامِ الْمُسْلِمِينَ، فَيَجْعَلُهَا الْإِمَامُ دَارَ إِسْلَامٍ وَيَجْعَلُ الْقَوْمَ أَهْلَ ذِمَّةٍ.
'কেননা, তাদের দেশে মুসলমানদের আইন-কানুন চালু করা সম্ভব এবং সেখানে মুসলমানদের আইন-কানুন চালু করার দ্বারা সেটা মুসলমানদের দেশ হয়ে যাবে। অতএব, খলিফা সে দেশকে “দারুল ইসলাম” বলে সাব্যস্ত করবেন এবং জনগণকে গণ্য করবেন জিম্মি হিসেবে।' (শারহুস সিয়ারিল কাবির : পৃ. নং ২১৯৭, প্রকাশনী : আশ-শিরকাতুশ শারকিয়্যা)
দ্বিতীয়ত আমাদের আলোচনা ছিল 'দারুল হারব'-এর প্রকারভেদ ও বিশেষভাবে 'দারুল আমান'-এর আলোচনা নিয়ে। ইতিপূর্বে আমরা 'দারুল ইসলাম'-এর অতিরিক্ত তিনটি প্রকার ও তার পরিচয় জেনে এসেছি। এখানে আমরা 'দারুল হারব'-এর প্রকারগুলো একসাথে আলোচনা না করে একাধিক দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা করে করব, যেন সবগুলো প্রকার ও প্রকারভেদের কারণ বুঝতে সহজ হয়।
প্রথমত 'দারুল হারব'-এ কুফরি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে 'দারুল হারব'-কে মোট তিন ভাগ করা যায়। যথা : এক. 'দারুল হারবিল আসলি'। দুই. 'দারুল হারবিত তারি'। তিন : 'দারুর রিদ্দা'। 'দারুল হারবিল আসলি' বলা হয় এমন কুফরি রাষ্ট্রকে, যেখানে পূর্ব থেকেই কুফরি শাসনব্যবস্থা চলে আসছে। আগে বা পরে কখনো তথায় ইসলামি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। যেমন : আমেরিকা, রাশিয়া, জাপান ইত্যাদি। আর 'দারুল হারবিত তারি' বলা হয় এমন কুফরি রাষ্ট্রকে, যেখানে কখনো ইসলামি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু পরবর্তী কালে মুসলমানদের গাফলতি বা অন্য কোনো কারণে ইসলামি শাসনব্যবব্যবস্থা বিলুপ্ত হয়ে সেখানে আসলি কাফিরদের কুফরি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন : স্পেন, ফ্রান্স, ইটালি, উত্তর আফ্রিকা, ভারত ইত্যাদি। আর 'দারুর রিদ্দা' বলা হয়, এমন কুফরি রাষ্টকে, যেখানে কখনো ইসলামি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। পরে সেখানে মুসলিম নামের মুরতাদরা শাসনক্ষমতায় এসে আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত কুফরি সংবিধান চালু করেছে। বর্তমানের অধিকাংশ মুসলিম দেশ এ প্রকারের অন্তর্ভুক্ত, যেখানে ইসলামের পরিবর্তে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক কুফরি আইনকানুন চালু রয়েছে।
আল্লামা আব্দুল কাদির বিন আব্দুল আজিজ রহ. বলেন :
من جهة كون الكفر فيها قديما أو طارئا، تنقسم إلى:
أ ـــ دار الكفر الأصلي: وهى التي لم تكن دار إسلام في وقت من الأوقات مثل اليابان وشرق الصين وانجلترا وقارات أمريكا الشمالية وأمريكا الجنوبية واستراليا.
ب ــ دار الكفر الطاريء: وهى التي كانت دار إسلام في وقــــت من الأوقات ثم استولى عليها الكفار الأصليون مثل الأندلس (إسبانيا والبرتغال) وفلسطين ودول شرق أوربا التي كانت تحت حكم الدولة العثمانية مثل رومانيا وبلغاريا ويوغوسلافيا واليونان وألبانيا.
جـــــدار الــــردة: وهي فرع من دار الكفر الطاريء، وهى التي كانت دار إسلام في وقت ما ثم تغلب عليها المرتدون وأجروا فيها أحكام الكفار، مثل الدول المسماة اليوم بالإسلامية
'কুফরিটা আদি ও অনাদি হওয়া নিয়ে “দারুল হারব” কয়েকভাগে বিভক্ত। এক. আসলি (প্রকৃত) দারুল কুফর। এটা ওই দেশ, যা কোনো সময়েই দারুল ইসলাম ছিল না। যেমন : জাপান, পূর্ব চীন, ইংল্যান্ড, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ ও অস্ট্রোলিয়া। দুই. তারি (পরে আগত ও পরিবর্তিত) দারুল কুফর। এটা ওই দেশ, যা কোনো এক সময় “দারুল ইসলাম” ছিল। এরপর আসলি কাফিররা (যারা বংশসূত্রে কাফির) তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যেমন : স্পেন, পর্তুগাল, ফিলিস্তিন, পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো, যা উসমানি খিলাফতের অধীন ছিল, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, গ্রীস ও আলবেনিয়া। তিন. দারুর রিদ্দা। এটা বস্তুত তারি দারুল কুফরেরই একটি প্রকার ও শাখা। এটা ওই দেশ, যা কোনো এক সময় “দারুল ইসলাম” ছিল। অতঃপর মুরতাদরা (যারা বংশসূত্রে মুসলিম হলেও পরে নানা কুফরি কর্মকাণ্ড করায় প্রকৃত অর্থে কাফির) তা জবরদখল করে সেখানে কাফিরদের আইনকানুন চালু করেছে। যেমন : বর্তমানের নামসর্বস্ব ইসলামি রাষ্ট্রগুলো।' (আল-জামিউ ফি তালাবিল ইলম : ২/৬৪৫, প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ)
'দারুল হারব'-এ কাফির বা মুরতাদদের কুফরি শাসনব্যবব্যবস্থা প্রতিষ্ঠা করার বিষয়টি আবার দু'প্রকারের হতে পারে। এক. ইসতিলায়ে তাম। দুই. ইসতিলায়ে নাকিস। 'ইসতিলায়ে তাম' বলা হয় এমন কর্তত্বকে, যা নিজেদের কুফরি আইন ও শাসনব্যবস্থার বিপরীতে ভিন্ন কোনো আইন বা বিধানের স্বীকৃতি দেয় না। বরং ভিন্ন কোনো আইন ও নিয়মকানুন অনুসরণ করলে তাকে হত্যা, বা বন্দী করা হয় এবং তাকে চরম নির্যাতনের সম্মুখীন হতে হয়। যেমন : চীন, উত্তর কোরিয়া ইত্যাদি। আর ইসতিলায়ে নাকিস বলা হয় এমন কর্তত্বকে, যা নিজেদের কুফরি আইন-কানুন প্রতিষ্ঠার পাশাপাশি ভিন্নধর্মীদের জন্য সীমিত পরিসরে ধর্ম পালন করার সুযোগও দিয়ে থাকে। তবে শর্ত হলো, সেটা তাদের কুফরি আইন-কানুন ও মানবরচিত দর্শনের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক হতে পারবে না। যেমন : তাতারিদের যুগে শাম ও পাশ্ববর্তী কিছু অঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছিল এবং যেরকমভাবে বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক কুফরি রাষ্টসমূহে দেখা যায়। এসব অঞ্চলে যদিওবা ইসলামি কিছু বিধিবিধান পালনের সুযোগ থাকে, কিন্তু সেটা মুসলমানদের কর্তত্বের বলে নয়; বরং কাফির ও তাগুত শাসকেরা এর অনুমোদন দেওয়াতেই সেটা সম্ভব হয়। তাই প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন সাপেক্ষে কিছু ইবাদত পালনের সুযোগ পাওয়াতে কোনো দেশকে 'দারুল ইসলাম' বলা যাবে না। কেননা, সেখানে সবকিছুই হয় তাগুত সরকারের মর্জি মোতাবেক। তাদের পরিষ্কার নীতি হলো, সবকিছু তাদের মর্জির ওপর নির্ভরশীল। অনুমোদন দিলে তবেই করতে পারবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু নিজেদের কোনো স্বার্থে বা রাজনৈতিক কোনো কারণে বা ভিন্ন যেকোনো কারণে অনুমোদন না দিলে তা আর পালন করার সুযোগ থাকে না। এটা মূলত স্পষ্টই পরাধীনতা, যা অনেক বোকা মানুষ না বুঝে ভাবে যে, দেশে তো মোটামুটি ইসলামি বিধিবিধান প্রতিষ্ঠিত আছে এবং ইসলামও পালন করা যাচ্ছে! আর এরই ভিত্তিতে অনেকে তো এ ধরনের দেশকে 'দারুল ইসলাম'ও ঘোষণা দিয়ে দেয়!!
আল্লামা আব্দুল কাদির বিন আব্দুল আজিজ রহ. বলেন :
استيلاء الكفار على دار الإسلام وهو نوعان:
أ ـ الاستيلاء التام: وهو ما إذا تغلّب الكفار على دار إسلام وأجروا فيها أحكام الكفر. فهذه تصير دار كفر لتحقق المناط فيها...
ب ــ الاستيلاء الناقص وهو ما إذا تغلب الكفار على دار إسلام ولكن بقيت أحكام الإسلام هي الجارية في الدار.
““দারুল ইসলাম”-এর ওপর কাফিরদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দু'প্রকারের। এক : ইসতিলায়ে তাম। এটা বলা হয় এমন কর্তৃত্বকে, যার ভিত্তিতে কাফিররা “দারুল ইসলাম”-এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে কুফরি বিধিবিধান চালু করে। এক্ষেত্রে “দারুল হারব”-এর ভিত্তি ও কারণ বিদ্যমান থাকায় এটা “দারুল হারব”-এ পরিণত হয়ে যাবে। দুই : ইসতিলায়ে নাকিস। এটা বলা হয় এমন কর্তৃত্বকে, যার ভিত্তিতে কাফিররা “দারুল ইসলাম”-এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, কিন্তু সেখানে (পূর্বে চালু করা) ইসলামি বিধিবিধান যথারীতি বহাল থাকে।' (আল-জামিউ ফি তালাবিল ইলম : ২/৬৪৭-৬৪৮, প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ)
আল্লামা সিদ্দিক হাসান খান রহ. বলেন :
فمتى علمنا يقينًا ضروريًا بالمشاهدة أو السّماع المتواتر أن الكفار استولوا على بلدٍ من بلاد الإسلام التي تليهم، وغلبوا عليها وقهروا أهلها، بحيث لا يتم لهم إبراز كلمة الإسلام إلا بجوارٍ من الكفار: صارت دار حرب وإن أقيمت فيها الصلاة.
'অতএব, যখন আমরা সরাসরি পর্যবেক্ষণ বা পারম্পরিক ধারায় শ্রবণের মাধ্যমে সুনিশ্চিতভাবে জানতে পারব যে, কাফিররা তাদের পাশ্ববর্তী কোনো ইসলামি রাষ্ট্রের ওপর কতৃত্ব অর্জন করে বিজয় অর্জন করেছে এবং এর নাগরিকদের এমনভাবে পরাজিত করেছে যে, কাফিরদের নিরাপত্তাপ্রাপ্তি ছাড়া তাদের প্রকাশ্যে ইসলামের কালিমা বলারও সুযোগ নেই, তখন সেটা “দারুল হারব” বলেই বিবেচিত হবে; যদিও তথায় সালাত প্রতিষ্ঠা করা হোক।' (আল-ইবরাতু মিম্মা জাআ বিল-গাজবি ওয়াশ-শাহাদাতি ওয়াল-হিজরাহ : পৃ. নং ২৩৬-২৩৭, প্রকাশনী : দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
সুতরাং 'দারুল হারব' চাই আসলি হোক বা তারি, অনুরূপ তাতে ইসতিলায়ে তাম থাকুক বা নাকিস সর্বাবস্থায়ই এ দেশগুলোর সাথে 'দারুল হারব'-এর মতোই আচরণই করা হবে। যদিও এসব দেশে বসবাস করা বা হিজরতের আবশ্যকীয়তার মাঝে এ প্রকারগুলো বিধানগত কিছুটা পার্থক্য সৃষ্টি করবে। অতএব, যারা কোনো দেশে শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিক কিংবা দেশে কিছু ইসলামি বিধিবিধান পালনের সুযোগ থাকায় দেশকে 'দারুল ইসলাম' বলে মনে করে, তাদের এ মাসআলায় বড় ধরনের ভ্রম ঘটেছে।
এরপর নিরাপত্তার দিক থেকে 'দারুল হারব'-কে আবার দু'ভাগে বিভক্ত করা যায়। এক. 'দারুল খাওফ'। দুই. 'দারুল আমান'। 'দারুল খাওফ'-কে 'দারুল ফিতনা' আর 'দারুল আমান'-কে কখনো 'দারুল আহদ'ও বলা হয়ে থাকে। 'দারুল খাওফ' বা 'দারুল ফিতনা' এমন কুফরি রাষ্ট্রকে বলা হয়, যেখানে মুসলমানদের পূর্ণাঙ্গ নিরাপত্তা থাকে না এবং তথায় সে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। আর এজন্যই এটাকে 'দারুল খাওফ' বা ভয়-কবলিত রাষ্ট্র ও 'দারুল ফিতনা' বা বিপদ-সংকুল রাষ্ট্র বলা হয়। যেমন চীন, উত্তর কোরিয়া, আমেরিকা, রাশিয়া ইত্যাদি। এ ধরনের দেশগুলোতে হাকিকি ও প্রকৃত মুসলিম তো দূরে থাকে, তাদের চিন্তা-চেতনা লালনকারী মডারেট মুসলিমরাও পুরোপুরি নিরাপদ নয়। আর 'দারুল আমান' এমন কুফরি রাষ্ট্রকে বলা হয়, যেখানে মুসলমানরা নিরাপদে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং নিজেদের দ্বীন পুরোপুরিভাবে মেনে চলতে পারে। আর এ কারণেই এটাকে ‘দারুল আমান' বা নিরাপদ রাষ্ট্র বলা হয়। যেমন: ইসলামের শুরু যুগে হাবশা। 'দারুল আহদ' যদিও 'দারুল আমান'-এর অন্তর্গত, কিন্তু উভয়ের মাঝে পার্থক্য হলো, 'দারুল আমান' হলো আম বা ব্যাপক, আর 'দারুল আহদ' খাস বা বিশেষিত। কোনো 'দারুল হারব'-এ মুসলমানদের পূর্ণ নিরাপত্তা থাকলেই সেটা 'দারুল আমান'; চাই সে দেশের সাথে মুসলমানদের খলিফার কোনো চুক্তি থাকুক বা না থাকুক। শর্ত কেবল একটাই, পুর্ণাঙ্গ নিরাপত্তা থাকেদ হবে, আংশিক হলে হবে না। কিন্তু 'দারুল আহদ' হওয়ার জন্য সে দেশের সাথে মুসলমানদের খলিফার নিরাপত্তাচুক্তি থাকা আবশ্যক। যেমন: হুদাইবিয়ার সন্ধির পর মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কা নগরী। এটা একইসাথে যেমন 'দারুল আমান', অনুরূপ এটা 'দারুল আহদ'ও ছিল। পক্ষান্তরে হাবশা 'দারুল আমান' হলেও সেটা কিন্তু 'দারুল আহদ' ছিল না। সুতরাং সব 'দারুল আহদ'-ই 'দারুল আমান' হয়, কিন্তু সব 'দারুল আমান'-ই 'দারুল আহদ' হওয়া জরুরি নয়।
আল্লামা আব্দুল কাদির বিন আব্দুল আজিজ রহ. বলেন :
ومن جهة أمن المسلم على نفسه فيها، تنقسم دار الكفر إلى:
أدار الأمن وهى التي يأمن المسلم فيها على نفسه، مثل الحبشــــة في صدر الإسلام لما هاجر إليها الصحابة فراراً من بطش كفار مكة.
ب ــــ دار الفتنة: وهى التي لا يأمن المسلم فيها على نفسه، مثل مكة في صدر الإسلام، ومثل معظم ديار الردة اليوم.
'দারুল কুফরে মুসলমানের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটা আবার দু'প্রকার। এক. দারুল আমান। এটা ওই রাষ্ট্র, যেখানে মুসলমান নিজের জানের নিরাপত্তা পায়। যেমন ইসলামের শুরুযুগে হাবশা; যখন মক্কার কাফিরদের অত্যাচার থেকে পলায়ন করে কিছু সাহাবি তথায় হিজরত করেছিলেন। দুই. দারুল ফিতনা। এটা ওই রাষ্ট্র, যেখানে মুসলমান নিজের জানের নিরাপত্তা পায় না। যেমন ইসলামের শুরুযুগে মক্কা ও বর্তমান সময়ের অধিকাংশ দারুর রিদ্দা (অর্থাৎ নামসর্বস্ব ইসলামি দেশ, যেগুলোকে মূলত ইসলামি না বলে মুসলিম দেশ বলা উচিত।)।' (আল-জামিউ ফি তালাবিল ইলম : ২/৬৪৬, প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ) উল্লেখ্য যে, ফিকহের কিতাবগুলোতে 'দারুল আমান' বলতে 'দারুল হারব'-এরই একটি প্রকার বুঝানো হলেও বর্তমানে কিছু মানুষ এটাকে স্বয়ংসম্পূর্ণ একটি 'দার' হিসেবে দাবি করে থাকে। অথচ এটা সম্পূর্ণ ভুল একটি দাবি, যা ফিকহের এসব অধ্যায়ের সাথে সামান্য সম্পর্ক রাখে, এমন যেকোনো তালিবুল ইলমের জানা থাকার কথা। বিষয়টি যেহেতু বেশ প্রসিদ্ধি লাভ করেছে, তাই এখানে সংক্ষেপে এটা নিয়ে সামান্য আলোচনা তুলে ধরছি।
📄 দারুল আমান ও তার হাকিকত
অধুনা সময়ের কিছু কিছু আলিমের মুখে শুনতে পাওয়া যায়, 'দার' তিন প্রকারের। এক. দারুল ইসলাম, দুই. দারুল হারব, তিন. দারুল আমান। এ প্রসঙ্গে আমরা দু'টি বিষয় নিয়ে কথা বলব। প্রথমত, ফুকাহায়ে কিরামের পরিভাষায় 'দারুল ইসলাম' ও 'দারুল হারব' এ দু'টির বাইরে 'দারুল আমান' বলে তৃতীয় কোনো 'দার'-এর অস্তিত্ব আছে কিনা। দ্বিতীয়ত, 'দারুল আমান' বলতে কী বুঝায় এবং এটার প্রকৃত অর্থ কী।
প্রথম কথা হলো, শরিয়তের পরিভাষায় 'দার'-এর প্রকারভেদ দু'টিই। যথা : 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'। এখানে এ দু'টির বিপরীতে 'দারুল আমান' বলে তৃতীয় কোনো 'দার' নেই। মানুষ যেমন হয় মুমিন, নয় কাফির হবে, এখানে তৃতীয় কোনো প্রকার নেই; অনুরূপ দেশ হয় 'দারুল ইসলাম' হবে নয় 'দারুল হারব' হবে, এর তৃতীয় কোনো প্রকার নেই। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদামতে ইসলাম ও কুফরের মাঝে যেমন তৃতীয় কোনো স্তর নেই, ঠিক তেমনই 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর মাঝেও এমন তৃতীয় কোনো স্তর নেই, যা 'দারুল ইসলাম'ও হবে না, আবার 'দারুল হারব'ও হবে না। এ ব্যাপারে আমরা ফুকাহায়ে কিরামের উক্তিসমূহ তুলে ধরছি।
কাজি আবু ইয়ালা রহ. বলেন :
وَدَلِيلُنَا مَا تَقَدَّمَ فِي مَسَائِلِ الْإِيْمَانٍ وَأَنَّ سَائِرَ الْمُكَلَّفِينَ لَا يَخْلُوْ مِنْ أَنْ يَكُوْنُوْا كُفَّارًا أَوْ مُؤْمِنِينَ كَامِلِي الْإِيْمَانِ أَوْ نَاقِصِي الْإِيْمَانِ أَوْ بَعْضُهُمْ كُفَّارًا وَبَعْضُهُمْ مُؤْمِنِيْنَ. وَلَا يَجُوزُ كَوْنُ مُكَلِّفٍ لَيْسَ بِمُؤْمِنٍ وَلَا كَافِرٍ كَذَلِكَ الدَّارُ أَيْضًا لَا يَخْلُوْ مِنْ أَنْ تَكُوْنَ دَارَ كُفْرٍ أَوْ دَارَ إِسْلَامٍ.
'আর আমাদের দলিল হলো যা ইমানের মাসায়িলের আলোচনায় বিগত হয়েছে। আরেকটি দলিল হলো, সকল মুকাল্লাফ (শরিয়তের বিধান মানতে আদিষ্ট ব্যক্তি) দুই অবস্থা থেকে মুক্ত হতে পারবে না। হয় সবাই কাফির হবে, নয়তো সবাই মুমিন হবে; চাই পরিপূর্ণ ইমানের অধিকারী হোক বা অপরিপূর্ণ ইমানের অধিকারী হোক। অথবা কিছু লোক কাফির আর কিছু লোক মুমিন হবে। কিন্তু এমনটা হওয়ার কোনোই অবকাশ নেই যে, কোনো মুকাল্লাফ (শরিয়ত পালনে আদিষ্ট ব্যক্তি) মুমিনও হবে না আবার কাফিরও হবে না। ঠিক অনুরূপ “দার”ও দুই অবস্থা থেকে মুক্ত নয়। হয় তা “দারুল কুফর” হবে নয়তো “দারুল ইসলাম” হবে।' (আল-মু'তামাদ ফি উসুলিদ্দিন : পৃ. নং ২৭৬, প্রকাশনী : দারুল মাশরিক, বৈরুত)
ইমাম ইবনে মুফলিহ মাকদিসি রহ. বলেন :
فَكُلِّ دَارٍ غَلَبَ عَلَيْهَا أَحْكَامُ الْمُسْلِمِينَ فَدَارُ الْإِسْلَامِ وَإِنْ غَلَبَ عَلَيْهَا أَحْكَامُ الْكُفَّارِ فَدَارُ الْكُفْرِ وَلَا دَارَ لِغَيْرِهِمَا
'প্রত্যেক এমন ভূখণ্ড, যেখানে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত, তা “দারুল ইসলাম”। আর যদি কোনো ভূখণ্ডে কুফরি বিধিবিধান প্রতিষ্ঠিত থাকে, তাহলে তা “দারুল কুফর”। এ দু'প্রকারের বাইরে আর কোনো “দার” নেই।' (আল-আদাবুশ শারইয়্যা ওয়াল মিনহুল মারইয়্যা : ১/১৯০, প্রকাশনী: আলামুল কুতুব, বৈরুত)
আল্লামা আব্দুল্লাহ আবু বাতিন রহ. বলেন :
قال الأصحاب: الدار داران: دار إسلام ودار كفر، فدار الإسلام هي التي تجري أحكام الإسلام فيها وإن لم يكن أهلها مسلمين، وغيرها دار كفر،
'আমাদের উলামায়ে কিরাম বলেন, দার হলো দুটি 'দারুল ইসলাম' ও 'দারুল কুফর'। 'দারুল ইসলাম' বলা হয়, যেখানে ইসলামের বিধিবিধান চলমান ও প্রতিষ্ঠিত আছে; যদিও তার অধিবাসীরা মুসলিম না হোক। আর এর বিপরীতটা (অর্থাৎ যেখানে কুফরি বিধিবিধান চলমান ও প্রতিষ্ঠিত, সেটা) হলো 'দারুল কুফর'।' (মাজমুআতুর রাসায়িলি ওয়াল মাসায়িলিন নাজদিয়্যা : ১/৬৫৫, প্রকাশনী : মাতবাআতুল মানার, মিশর)
সাইয়িদ কুতুব শহিদ রহ. বলেন :
يَنْقَسِمُ العَالَمُ فِي نَظَرَ الْإِسْلَامِ وَفِي اعْتِبَارِ الْمُسْلِمِ إِلَى قِسْمَيْنِ اثْنَيْنِ لَا ثَالِثَ لَهُمَا الْأَوَّلُ : دَارَ الْإِسْلَامِ وَتَشْمِلُ كُلَّ بَلَدٍ تُطَبَّقُ فِيْهِ أَحْكَامُ الْإِسْلَامِ، وَتَحْكُمُهُ شَرِيعَةُ الْإِسْلَامِ... الثَّانِي : دَارُ الْحَرْبِ. وَتَشْمِلُ كُلَّ بَلَدٍ لَا تُطَبَّقُ فَيْهِ أَحْكَامُ الْإِسْلَامِ، وَلَا يُحْكَمُ بَشَرِيعَةِ الْإِسْلَامِ.
'ইসলাম ও মুসলিমদের বিবেচনায় পুরো বিশ্ব দু'ভাগে বিভক্ত, যার তৃতীয় কোনো প্রকার নেই। প্রথম হলো “দারুল ইসলাম”। এটা প্রত্যেক এমন ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে, যেখানে ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা হয় এবং ইসলামি শরিয়া অনুযায়ী বিচার-ফয়সালা করা হয়। ...দ্বিতীয় হলো “দারুল হারব”। এটা প্রত্যেক এমন ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে, যেখানে ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা হয় না এবং ইসলামি শরিয়া অনুযায়ী বিচার-ফয়সালা করা হয় না।' (ফি জিলালিল কুরআন : ২/৩৪৮, প্রকাশনী : আল-মাকতাবাতুশ শামিলা)
হ্যাঁ, এটা ঠিক যে, শরিয়তে 'দারুল আমান' বা 'দারুল আহদ' নামে একটি পরিভাষা আছে, কিন্তু সেটা 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর বিপরীতে তৃতীয় কোনো প্রকার নয়; বরং তা 'দারুল হারব'-এরই একটি প্রকার মাত্র। কেননা, ফুকাহায়ে কিরাম 'দারুল হারব'-কে দু'ভাগে ভাগ করেছেন। একটি হলো, ওই 'দারুল হারব', যার রাষ্ট্রপ্রধানের সাথে মুসলমানদের কোনো চুক্তি নেই এবং সেখানে মুসলমানরা নিরাপদও নয়। এটাকে বলা হয় 'দারুল খাওফ’ বা ভীতির দেশ। দ্বিতীয় প্রকার হলো, ওই দারুল হারব, যার রাষ্ট্রপ্রধানের সাথে মুসলমানদের খলিফার নিরাপত্তা-চুক্তি আছে, কিংবা যেখানে মুসলমানেরা পূর্ণ নিরাপত্তার সাথে পূর্ণাঙ্গ ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। এটাকে 'দারুল আমান' বা 'দারুল আহদ' বা 'দারুল মুওয়াদাআ' তথা নিরাপত্তার দেশ বলা হয়।
এ ব্যাপারে বিশ্বের অন্যতম সেরা ফিকহি বোর্ড 'মাজমাউল ফিকহিল ইসলামি' তাদের সম্মিলিত সিদ্ধান্ত এভাবে তুলে ধরেছে :
وَلَا فَرْقَ بَيْنَ دَارِ الْعَهْدِ وَدَارِ الْحَرْبِ إِلَّا مِنْ حَيْثُ إِنَّ الْأُوْلَى بَيْنَهَا وَبَيْنَ الْمُsْلِمِينَ مُعَاهَدَةُ سَلَامٍ، عَلَى حِينٍ لَا يُوْجَدُ هَذَا بِالنِّسْبَةِ لِلثَّانِيَةِ فَكَانَتْ دَارَ الْحَرْبِ يَتَوَقَّعُ مِنْهَا الْاِعْتِدَاءُ فِي أَيَّ وَقْتٍ، وَهُمَا عَدَا هَذَا دَارُ وَاحِدَةً تُقَابِلُ دَارَ الْإِسْلَامِ، فَهُمَا لَا يَعْتَرِفَانِ بِهَذَا الدِّيْنِ، وَلَا عِبْرَةَ بِمَا يَكُوْنُ مِنْ تَفَاوُتٍ فِي الْعَقَائِدِ بَيْنَ أَهْلِ دَارِ الْعَهْدِ وَدَارِ الْحَرْبِ، فَهَذَا لَا يُؤَكِّرُ فِي أَنَّهُمَا دَارُ وَاحِدَةً غَيْرُ إِسْلَامِيَّةٍ.
'বস্তুত “দারুল আমান” ও “দারুল হারব”-এর মাঝে কোনো পার্থক্য নেই। শুধু এতটুকু যে, “দারুল আমান”-এর ক্ষেত্রে তাদের ও মুসলমানদের মাঝে শান্তিচুক্তি থাকে। কিন্তু “দারুল হারব”-এর ক্ষেত্রে এমন কোনো চুক্তি থাকে না। এর কারণে তাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সীমালঙ্ঘনের আশঙ্কার ভিত্তিতে সেটাকে (“দারুল আমান” না বলে) “দারুল হারব” বলা হয়। এ পার্থক্য ছাড়া মূলত এ দু'টি (“দারুল হারব” ও “দারুল আমান”) একই, যা “দারুল ইসলাম”-এর বিপরীতে আসে। এ উভয় প্রকার রাষ্ট্রই দ্বীন ইসলামকে স্বীকার করে না। আর “দারুল আমান” ও “দারুল হারব”-এর অধিবাসীদের মাঝে আকিদা ও বিশ্বাসগত যে ব্যবধান আছে, তা তেমন বিবেচ্য নয়। উভয় প্রকারই অনৈসলামিক রাষ্ট্র হওয়ার ব্যাপারে এটা কোনো প্রভাব ফেলবে না।' (মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামি : ৭/১৭১১, প্রকাশনী : আল-মাকতাবাতুশ শামিলা)
ইমাম মুহাম্মাদ বিন হাসান রহ. বলেন :
وَلَوْ أَنَّ الْمُوَادَعِينَ لَمْ يَخْرُجُوا إِلَيْنَا حَتَّى أَغَارَ عَلَيْهِمْ أَهْلُ دَارِ حَرْبٍ أُخْرَى فِي دَارِهِمْ فَأَسَرُوا مَعَهُمْ أَسِيرًا ثُمَّ ظَهَرَ الْمُسْلِمُونَ عَلَيْهِمْ فَاسْتَنْقَذُوهُمْ مِنْ أَيْدِيهِمْ، كَانُوا عَبِيدًا لِلْمُسْلِمِينَ؛ لِأَنَّهُمْ مَا كَانُوا أَصَابُوهُمْ مِنْ دَارِ الْإِسْلَامِ، فَإِنَّ دَارَ الْمُوَادَعِينَ دَارُ الْحَرْبِ، لَا يَجْرِي فِيهَا حُكْمُ الْمُسْلِمِينَ.
'যদি চুক্তিবদ্ধ কাফিররা আমাদের নিকট না এসে থাকে (বরং তাদের দেশেই অবস্থান করে); ইতিমধ্যে অন্য কোনো “দারুল হারব”-এর কাফিররা তাদের দেশে আকস্মিক আক্রমন করে তাদের লোকদেরকে বন্দী করে নিয়ে যায়, অতঃপর মুসলিমরা ওই আক্রমণকারী কাফিরদের (সাথে যুদ্ধ করে তাদের) ওপর বিজয় অর্জন করে এবং ওই সব বন্দীদের মুক্ত করে আনে, তাহলে এসব বন্দী মুসলমানদের দাস হিসেবে বিবেচিত হবে। কেননা, মুসলমানেরা তো “দারুল ইসলাম” থেকে তাদের বন্দী করে আনেনি। যেহেতু চুক্তিবদ্ধ কাফিরদের দেশ তো (প্রকৃত অর্থে) “দারুল হারব”, যেখানে মুসলমানদের শাসন কার্যকর নয়।' (আস-সিয়ারুল কাবির মাআ শারহিস সারাখসি : ৫/১৮৯৩, প্রকাশনী : আশ-শিরকাতুশ শারকিয়্যা)
এ বর্ণনা থেকে অত্যন্ত পরিষ্কারভাবে প্রমাণ হয় যে, 'দারুল আমান' বা চুক্তিবদ্ধ কাফির রাষ্ট্র আলাদা কোনো প্রকার নয়; বরং সেটাও 'দারুল হারব'-এরই অন্তর্ভুক্ত। আমরা পূর্বে বলে এসেছি যে, 'দারুল হারব' মূলত দু'প্রকারের। এক. 'দারুল খাওফ' বা ভীতির দেশ। অর্থাৎ কাফির-শাসিত যে রাষ্ট্রের সাথে মুসলমানদের নিরাপত্তাচুক্তি নেই, পাশাপাশি মুসলমানরা সেখানে নিরাপদও নয়। এটা হলো 'দারুল হারব'-এর প্রথম প্রকার 'দারুল খাওফ'। দুই. 'দারুল আমান' বা নিরাপত্তার দেশ। অর্থাৎ কাফির-শাসিত যে রাষ্ট্রের সাথে মুসলমানদের নিরাপত্তাচুক্তি আছে, বা যেখানে মুসলমানরা পূর্ণ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। এটা হলো 'দারুল হারব'-এর দ্বিতীয় প্রকার 'দারুল আমান'। অতএব, যারা 'দারুল আমান'-কে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর বিপরীতে তৃতীয় একটি প্রকার বলে প্রচার করে, তারা অজ্ঞতাবশত বা ভুল বুঝে এমনটা বলে থাকে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।