📄 ভূমিকা
“দারুল হারব ও দারুল ইসলাম এমন দু'টি পরিভাষা, যা ব্যাখ্যা-বিশ্লেষণ সহকারে জানাটা বর্তমান সময়ে খুবই জরুরি। এটা শুধু তাত্ত্বিক আলোচনাই নয়; বরং এর সাথে জড়িয়ে আছে ইমান ও কুফরের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও। এছাড়াও এর সাথে হারবি ও জিম্মিদের জান-মালের বিধান এবং দারুল হারবে ভ্রমণ ও অবস্থানসহ নানা জরুরি মাসআলাও জড়িত, যা জানা বর্তমানে নানা প্রেক্ষাপটেই আবশ্যক পর্যায়ের। তাই এগুলোকে তাত্ত্বিক আলোচনা বলে পাশ কাটিয়ে গেলে নিজেরই ক্ষতি। এসংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কারণ, বিষয়গুলো প্রতিটি মুসলিমের জন্য যেমনই জরুরি, তেমনই সেন্সিটিভ।
হালের সঙ্গিন এ মুহূর্তে যেখানে অপব্যাখ্যা ও বিভ্রান্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেখানে ইমান-কুফরের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে যদি আমাদের জানাশোনা কাঁচা থেকে যায়, কিংবা এ ব্যাপারে ন্যূনতম ধারণাও না রাখা হয়, তাহলে সামনে ভয়ংকর সব ফিতনায় আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। তাই এদিক-সেদিক সময় নষ্ট না করে আমাদের এসব বিষয়ে মনোযোগী হওয়া উচিত। সময় বয়ে যায়, ফিতনার স্রোতধারা কিন্তু থেমে নেই। এগিয়ে আসছে ভয়ংকর তীব্রতা ও বিনাশী রূপ নিয়ে। এখন সময় ও শ্রম কোথায় কোথায় ব্যয় করতে হবে, তা প্রত্যেকের নিজেরই চিন্তা করে বের করা উচিত। সময় নষ্ট না করে এখন থেকেই সবার প্রস্তুতি গ্রহণ করা কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করে যথাসময়ে সঠিক বিষয়গুলো জানা ও সে অনুযায়ী চলার তাওফিক দান করুন।”
📄 দারুল ইসলাম ও দারুল হারব : প্রামাণ্য পর্যালোচনা
বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর পরিচিতি, প্রকারভেদ ও এসংক্রান্ত নানা বিধিনিষেধ জানা। গুরুত্বের বিচারে এটা অত্যন্ত জরুরি হলেও দুঃখের বিষয় যে, এ মাসআলার ব্যাপারে বর্তমানের অধিকাংশ মানুষই উদাসীন। সাধারণরা তো দূরে থাক; সত্য কথা হলো, অনেক আলিমেরও এ বিষয়ে তেমন অধ্যয়ন নেই। আর এজন্য তাদের বিভিন্ন দলিলবিহীন কথার কারণে অনেক মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই দীর্ঘ সময় ব্যয় করে কুরআন, হাদিস ও চার মাজহাবের ফুকাহায়ে কিরামের রায় সামনে রেখে এ বিষয়ে দলিলসমৃদ্ধ একটি আর্টিকেল তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, যাতে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব' নিয়ে সবার ভুল ধারণা দূর হয়ে এ বিষয়ে সঠিক ধারণার সৃষ্টি হয়। আল্লাহ-ই আমাদের সাহায্যকারী এবং তিনিই আমাদের উত্তম অভিভাবক।
আলোচনা ও বোঝার সুবিধার্থে আর্টিকেলটিকে আমরা মোট পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত করব। প্রথম অধ্যায়ে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর শরয়ি ভিত্তি, দ্বিতীয় অধ্যায়ে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব' এর সংজ্ঞা ও পরিচিতি, তৃতীয় অধ্যায়ে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর প্রকারভেদ ও প্রেক্ষিত 'দারুল আমান', চতুর্থ অধ্যায়ে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-এর রূপান্তর ও পঞ্চম অধ্যায়ে 'দারুল ইসলাম' ও 'দারুল হারব'-সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আলোচনা হবে। আমরা এ পাঁচটি বিষয়কে পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত করে বিস্তারিত ও প্রামাণ্য আলোচনা করার প্রয়াস পাব, ইনশাআল্লাহ।