📘 কারেন্সি ওয়ার 📄 ট্যাক্সের রহস্য!

📄 ট্যাক্সের রহস্য!


খেলাটা এখানেই শেষ নয়। ফেডারেল রিজার্ভ আবার সেই আমেরিকান অর্থ মন্ত্রণালয়ের কাছে ফিরে আসে এবং বলে, 'এই নাও তোমার বন্ড, আর এর সাথে আমাকে সুদসহ টাকাটা ফেরত দাও।'

কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার খাজাঞ্চিখানা বা ট্রেজারি কীভাবে এই বিরাট ঋণ শোধ করবে? কীভাবে সেই ভয়াবহ সুদের টাকা মেটাবে, যা কখনো কখনো মূল ঋণের চেয়েও বহুগুণ বেশি হয়ে দাঁড়ায়? দুঃখজনক হলেও সত্য, এই ঋণ শোধের টাকাটা তোলা হয় জনগণের ঘাড় থেকে। নানা অজুহাতে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয় কর, ভাতা, ট্যাক্স। মানুষ ভাবে, এই করের অর্থ দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা সড়ক ব্যবস্থার উন্নতিতে ব্যয় হয়। অথচ বাস্তবতা হলো, জনগণের হাতে ফেরত আসে এর সামান্যই, অতি সামান্য একটা টুকরো। বাকি পুরোটা গিলে ফেলে এই ঋণের সুদ নামের ভয়ংকর ফাঁদ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية