📘 কারেন্সি ওয়ার > 📄 এই মুদ্রাব্যবস্থা কতদিন ছিল?

📄 এই মুদ্রাব্যবস্থা কতদিন ছিল?


এই ধাতব-ভিত্তিক আর্থিক ব্যবস্থা প্রচলিত ছিল ১৮৬১ সাল পর্যন্ত। এই বছরেই নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই সময় উত্তর আমেরিকার কেন্দ্রীয় সরকার যুদ্ধ চালাতে আরও অর্থের প্রয়োজন অনুভব করে। কিন্তু তারা নিজেদের সব সোনা ও রুপা খরচ করে ফেলতে চায়নি। তাই তারা ১৮৬২ সালে এক নতুন সিদ্ধান্ত নেয়, তারা কাগজের ডলার তৈরি করে, যেটি ছিল আজকের পরিচিত সবুজ রঙের মার্কিন ডলারের সর্বপ্রথম রূপ।

📘 কারেন্সি ওয়ার > 📄 যুদ্ধের পরিণতি

📄 যুদ্ধের পরিণতি


যুদ্ধের শেষে ৪৬১ মিলিয়ন (৪৬ কোটি ১০ লাখ) মার্কিন ডলার কাগজে ছাপানো হয়। তবে তখন এই কাগুজে ডলার স্বর্ণ-সমর্থিত ছিল না। (স্বর্ণ-সমর্থিত মুদ্রা বা gold backing বলতে বোঝানো হয়, আপনি যখনই ইচ্ছা তখনই কাগজের টাকাটি নিয়ে গিয়ে সরাসরি সমমূল্যের সোনা পেতে পারেন। কারণ তখন কাগজের টাকার প্রকৃত মূল্য ছিল সোনা, আর সেটি সরকার মজুদ করে রাখত।)

📘 কারেন্সি ওয়ার > 📄 কীভাবে মানুষকে এমন মূল্যহীন ডলার গ্রহণে বাধ্য করা হয়?

📄 কীভাবে মানুষকে এমন মূল্যহীন ডলার গ্রহণে বাধ্য করা হয়?


সেই সময় মার্কিন কংগ্রেস আইন করে ঘোষণা দেয়, যারা ডলার নিতে অস্বীকার করবে, তারা আইনের দৃষ্টিতে অপরাধী বলে গণ্য হবে। এভাবে মানুষকে জোর করে ডলার গ্রহণে বাধ্য করা হয়।

📘 কারেন্সি ওয়ার > 📄 তখনকার ডলারের মান

📄 তখনকার ডলারের মান


তখন ডলার ছিল শুধু একটি কাগজের টুকরা, যার পেছনে আসলে কোনো সোনা ছিল না। এর মান ধরে রাখা হতো কেবল সরকারের প্রতি মানুষের বিশ্বাসের ভিত্তিতে। বাস্তব অর্থে তখন ডলারের নিজস্ব কোনো মূল্য ছিল না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00