📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 [সাত] রোমের পোপ ২য় পাসকাল

📄 [সাত] রোমের পোপ ২য় পাসকাল


পোপ ২য় পাসকালের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২য় জেলাসিউস (Pope Gelasius II)। অবশ্য ক্রুসেড ইতিহাসের বিচারে এটি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ছিল না। কারণ, ক্রুসেড রাজ্যগুলো ততদিনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠায় ইউরোপ থেকে নতুন করে সৈন্য সংগ্রহের কোনো প্রয়োজন ছিল না। আর তাই চলমান ঘটনাপ্রবাহে পোপের নাম ও পদক্ষেপ তেমন একটা প্রতিভাত হতো না।

📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 [আট] বাইজান্টাইন সম্রাট ১ম অ্যালেক্সিয়াস কম নিনোস

📄 [আট] বাইজান্টাইন সম্রাট ১ম অ্যালেক্সিয়াস কম নিনোস


ধূর্ত বাইজান্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমনিনোস ছিলেন ক্রুসেড আগ্রাসনের অন্যতম নেপথ্য নায়ক। তিনি অভিযানের জন্য ক্রুসেডারদের আহ্বান জানানো হতে শুরু করে রসদপত্র, যুদ্ধাস্ত্র, প্রয়োজনীয় তথ্য, পথপ্রদর্শক ও সীমিত পরিসরের জনবল জোগান দিয়ে ইসলামি ভূখণ্ডে তাদের প্রবেশের পথ সুগম করেছিলেন। যদিও ক্রুসেডাররা পরবর্তী সময়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং চুক্তি অনুযায়ী অধিকৃত বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ তাকে প্রদান করতে অস্বীকার করেছিল; কিন্তু তারপরও ক্রুসেড অভিযান থেকে তার প্রাপ্তির খাতা একেবারে শূন্য ছিল না। তিনি এশিয়া মাইনরের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অঞ্চলটিকে বাইজান্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। অ্যালেক্সিয়াস কমনিনোসের মৃত্যুর পর বাইজান্টাইন সাম্রাজ্যের হাল ধরেন তার পুত্র ২য় জন কমনিনোস (John II Komnenos) ।

টিকাঃ
১২৯. Runciman: op. cit., II, pp. 143-144.

📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 [নয়] এন্টিয়কের শাসক রজার সালেনো

📄 [নয়] এন্টিয়কের শাসক রজার সালেনো


পূর্বেও উল্লেখ করা হয়েছে যে, রজার মূলত এন্টিয়কের অন্তর্বর্তীকালীন শাসক ছিলেন। তিনি মূলত এন্টিয়ক ক্রুসেড রাজ্যের প্রতিষ্ঠাতা ১ম বোহেমন্ডের পুত্র ২য় বোহেমন্ডের বয়সে পরিণত হওয়ার অপেক্ষায় ছিলেন।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যু-তালিকায় তার নাম সবার শেষে এজন্য আনা হলো যে, তার মৃত্যু হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এক যুদ্ধে। সামনে আমরা সে যুদ্ধের আলোচনা করব। সম্ভবত মওদুদ-পরবর্তীকালে এটিই ছিল প্রথম উল্লেখযোগ্য যুদ্ধ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00