📄 মওদুদ দমার পাত্র নন!
এভাবে উপর্যুপরি আঘাতে জর্জরিত হয়েও মওদুদ তার দায়িত্ব ভুলে যাননি। যদিও তার রাজ্য ছিল শান্তিপূর্ণ এবং সংঘাতস্থল থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত, রাজ্যের পরিস্থিতি ছিল স্থিতিশীল এবং তিনি লাভ করেছিলেন জনগণের অকুণ্ঠ ভালোবাসা; কিন্তু তিনি তো ছিলেন আল্লাহর প্রতি একনিষ্ঠ এবং দ্বীন ও উম্মাহর প্রতি আপন দায়িত্ব সম্পর্কে সচেতন একজন নেতা। আর তাই একের পর এক বিশ্বাসঘাতকতার শিকার হয়েও তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
একই বছর অর্থাৎ ৫০৫ হিজরি সনের জিলকদ মাসে (১১১২ খ্রিষ্টাব্দের মে মাসে) তিনি পুনরায় তার বাহিনীকে প্রস্তুত করে আচমকা এডেসা নগরীতে আক্রমণ করেন! এডেসা দুর্গের দুর্ভেদ্যতা এবং নিজ বাহিনীর সৈন্য-স্বল্পতা সত্ত্বেও তিনি আবারও অভিযান পরিচালনায় পিছপা হননি। কিন্তু বাস্তবেই এত সামান্য সংখ্যক সৈন্য নিয়ে এডেসা জয় করা সম্ভব ছিল না। তাই তিনি এডেসার কাছেই ফুরাতের পূর্ব তীরে অবস্থিত সারুজ নগরী অবরোধ করার সিদ্ধান্ত নেন। সারুজ ছিল ফুরাতের পূর্ব তীরে ক্রুসেডারদের দ্বিতীয় প্রধান ঘাঁটি। তবে মওদুদ আশঙ্কা করছিলেন যে, তিনি সারুজ অভিমুখে অগ্রসর হলে এডেসার শাসক বল্ডউইন ডি বুর্গ দুর্গ ছেড়ে বেরিয়ে এসে তার বাহিনীর পেছনের অংশে হামলা চালাতে পারেন। তাই তিনি তার বাহিনীর একটি অংশকে এডেসা অবরোধে রেখে অন্য অংশ নিয়ে সারুজ অভিমুখে অগ্রসর হন। কিন্তু দুঃখজনকভাবে তিল-বাশিরের প্রশাসক জোসেলিনের কাছে এ সংবাদ পৌঁছে যায়। তিনি যখন জানতে পারেন যে, মওদুদ তার বাহিনীর ক্ষুদ্র একটি অংশ নিয়ে সারুজ অভিমুখে রওনা হয়েছেন, তখন তিনি সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেন এবং তার বাহিনী নিয়ে সারুজের উদ্দেশে বেরিয়ে পড়েন। সারুজে পৌঁছে জোসেলিন মওদুদের বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। মুসলিম বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়। সম্ভবত মওদুদ তার বাহিনীর সৈন্যসংখ্যা অনুমান করতে ভুল করেছিলেন এবং অল্প সংখ্যক সৈন্য নিয়েই বিরাট সংখ্যক ক্রুসেডারদের বিরুদ্ধে লড়তে অগ্রসর হয়েছিলেন।
হৃদয়ে পরাজয়ের ক্ষত নিয়েই মওদুদ দ্রুত এডেসায় ফিরে আসেন এবং এডেসা অবরোধ করে রাখা সৈন্যদের সঙ্গে মিলিত হন।
সারুজে যখন যুদ্ধ চলছিল, এদিকে এডেসা অবরোধকারী মুসলিম বাহিনী তখন এডেসার অভ্যন্তরে বসবাসকারী আর্মেনীয়দের সঙ্গে গোপনে সমঝোতা চুক্তি করতে সক্ষম হয়েছিল! চুক্তির শর্ত অনুযায়ী তারা এডেসা নগরীর পূর্ব অংশের একটি গুরুত্বপূর্ণ দুর্গের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে তুলে দেয়। মুসলিম বাহিনীর সদস্যরা সেদিক দিয়ে এডেসার অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করে। এ সময়ই মওদুদ সারুজ থেকে ফিরে আসেন এবং তার সৈন্যদের নিয়ে দ্রুত এডেসার পতন প্রচেষ্টায় শরিক হন। তবে জোসেলিন ঘটনাপ্রবাহ অনুমান করতে পেরে তার বাহিনী নিয়ে দ্রুত সারুজ থেকে এডেসায় চলে আসেন। পরিবর্তিত পরিস্থিতিতে মওদুদ অনুভব করেন যে, অবশিষ্ট সৈন্যদের নিয়ে সমবেত ক্রুসেডারদের পরাভূত করা সম্ভব নয়। তাই তিনি মসুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এভাবেই মওদুদ রহ. হতাশ না হয়ে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত এডেসা-পতনক্ষণের তখনও বেশ দেরি ছিল!
জিহাদের এই সুকঠিন পথের চূড়ান্ত মনজিল হলো জান্নাত। প্রত্যাশিত ফলাফল নয়; আপন সামর্থ্যের সর্বোচ্চ ত্যাগই এখানে মুখ্য। উহুদ যুদ্ধের শহিদান নিহত হয়েছেন মুসলমানদের কঠিন এক দুর্যোগকালে! অথচ জান্নাতে তাদের মর্যাদা কত উঁচু! তারা অবস্থান করবেন সুরম্য প্রাসাদের সর্বোচ্চ স্তরে! হামজা বিন আবদুল মুত্তালিব হবেন জান্নাতে শহিদানের সর্দার! কারণ, তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন; অবহেলা বা শিথিলতা প্রদর্শন করেননি।
তবে মওদুদের গল্পের সমাপ্তি টানার আগে আমাদের জানতে হবে যে, এডেসায় কী এমন ঘটেছিল, যার কারণে খ্রিষ্টান হয়েও আর্মেনীয়রা মুসলমানদের সঙ্গে গোপনে পত্রবিনিময় করেছিল এবং তাদেরকে নগরীটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। এ ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, আর্মেনীয় জনগোষ্ঠী ক্যাথলিক খ্রিষ্টানদের শাসনের তুলনায় ইসলামি শাসনকে হাজার গুণ সদয়, সহনীয় ও ন্যায়ানুগ বিবেচনা করেছিল। এ কারণেই তারা নিজেদের ধর্মীয় ভাইদের বলি দিয়ে মুসলমানদের সহায়তা করেছিল। ব্যক্তিবিশেষকে অর্থ বা অন্য কিছুর লোভ দেখিয়ে সুবিধা অর্জন করা হয়নি; বরং একটি জনগোষ্ঠীর সিংহভাগের উদ্যোগে এমনটি সংঘটিত হয়েছিল। নিঃসন্দেহে এটি ইসলামি শাসনব্যবস্থা মূল্যায়নের এক প্রকৃষ্ট দলিল।
স্বভাবতই এ তথ্যে মোটেও বিস্ময়ের কিছু নেই যে, মওদুদ চলে যাওয়ার পরই এডেসায় ক্রুসেডারদের পক্ষ থেকে আর্মেনীয়দের বিচারের জন্য নিপীড়নমূলক সামরিক আদালত স্থাপন করা হয়। এরপর যেমনটি প্রত্যাশিত ছিল, তেমনই ঘটে; আর্মেনীয়দের বিরুদ্ধে স্বেচ্ছাচারমূলক রায় প্রদান করা হয়, বহু মানুষকে হত্যা করা হয়, অন্যদেরকে নগর-ত্যাগে বাধ্য করা হয়। ফলে ক্রুসেডার-আর্মেনীয় সহাবস্থান চূড়ান্ত পর্যায়ের কঠিন হয়ে ওঠে। অবশ্য বছর চারেক পূর্বে ৫০১ হিজরি সনে (১১০৮ খ্রিষ্টাব্দে) বল্ডউইন ডি বুর্গ বন্দিদশা থেকে ফিরে আসার পর থেকেই আর্মেনীয়দের সঙ্গে তার সম্পর্ক অস্থিরতাপূর্ণ ছিল।
সুস্পষ্ট অনুমিত হচ্ছিল যে, এডেসা রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে। বল্ডউইন এ সময় তার চারপাশের সকলকেই সন্দেহের চোখে দেখতে থাকেন এবং আশঙ্কা করেন যে, তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের সঙ্গে গোপনে মিত্রতা করছে। সন্দেহ-রোগে আক্রান্ত হয়ে তিনি মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জোসেলিনকেও সন্দেহ করতে শুরু করেন! জোসেলিনের অপরাধ, আর্মেনীয় জনগোষ্ঠী তাকে পছন্দ করে! একপর্যায়ে তিনি জোসেলিনকে তিল-বাশিরের প্রশাসক পদ হতে বরখাস্ত করেন এবং তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। অথচ বল্ডউইনের বন্দিত্বের সময় এবং পরবর্তীকালে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে এই জোসেলিন বল্ডউইনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বল্ডউইনের অনুপস্থিতিতে এডেসা রাজ্যের শান্তি-নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন এবং সবশেষে মওদুদের বাহিনীকে পরাজিত করেছেন। কিন্তু এসবের প্রতি ভ্রুক্ষেপ না করে বল্ডউইন তাকে পদচ্যুত করেন। বিতাড়িত জোসেলিন বাইতুল মুকাদ্দাসের অধিপতি ১ম বল্ডউইনের কাছে চলে গেলে তিনি তাকে সাদর অভ্যর্থনা জানান এবং তার ব্যাপক সামরিক দক্ষতা কাজে লাগাতে তাকে তাবারিয়া ও জালিল অঞ্চলের জায়গির প্রদান করেন।
৫০৫ হিজরি সনে (১ ১১২ খ্রিষ্টাব্দে) মওদুদের অভিযান আপাতদৃষ্টিতে ব্যর্থ হলেও মূলত একে কেন্দ্র করেই এডেসার অভ্যন্তরে ব্যাপক পরিসরে গোলযোগ সৃষ্টি হয় এবং পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। উপরি পাওনা হিসেবে ছিল এডেসাকেন্দ্রিক সংঘাতের ক্ষেত্র থেকে কঠিন প্রতিপক্ষ জোসেলিনের বিদায়!
টিকাঃ
80. Stevenson: op. cit., p. 95.
৪১. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৪৭, Matthieu d' Edesse, p. 100.
42. Matthieu d' Edesse, p. 101.
40. Michel Le Syrien, III, p. 196.
৪৪. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 'সকল শহিদদের সর্দার হবেন হামজা বিন আবদুল মুত্তালিব।' তাবারানি, আল-মুজামুল আওসাত, ৪/২৩৮ ও হাকিম, আল-মুসতাদরাক আলাস সহিহাইন, হাদিস নং ২৫৫৭। [অনুবাদক]
45. Matthieu d' Edesse, pp. 104-106.
46. Runciman: op. cit., 11,p. 124.
47. Runciman: op. cit., 11,p. 124.

📄 ক্রুসেডারদের দ্বিতীয় প্রজন্ম
মওদুদের গল্পে ফেরার আগে আমরা একই বছর সংঘটিত কেন্দ্রীয় ঘটনাপ্রবাহ হতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করব। ৫০৬ হিজরি সনেই (১১১২ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর) এন্টিয়কের শাসক টেনক্রেড মৃত্যুবরণ করেন। মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে প্রচণ্ড ধূর্ত ও হিংস্র টেনক্রেডের প্রয়াণ ছিল ক্রুসেড শিবিরের জন্য বিরাট ক্ষতি। টেনক্রেডকেই এন্টিয়ক রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা গণ্য করা হয়। তার মামা ও এন্টিয়কের প্রথম শাসক বোহেমন্ড বন্দি থাকা অবস্থায় তিনি তিন বছর রাজ্যটির ভারপ্রাপ্ত শাসক হিসেবে দায়িত্ব পালন করেন আর বোহেমন্ড ইতালিতে চলে যাওয়ার পর এন্টিয়কের শাসনকার্য পরিচালনা করেন দীর্ঘ আট বছর। কেবল মুসলমানদের বিরুদ্ধেই নয়; বাইজান্টাইনদের বিরুদ্ধেও তিনি ছিলেন প্রচণ্ড উদ্যমী। তার প্রচেষ্টাতেই মূলত এন্টিয়ক একটি মজবুত স্থায়ী অবস্থানে পৌঁছতে সক্ষম হয়।
যেহেতু টেনক্রেডের বৈধ কোনো উত্তরাধিকারী ছিল না, তাই মৃত্যুশয্যায় তিনি আরেক চরম শয়তান রজার সালের্নো (Roger of Salerno)-কে তার স্থলাভিষিক্ত করে যান। ধূর্ততা ও হিংস্রতা উভয় ক্ষেত্রেই রজার ছিলেন টেনক্রেডের স্বার্থক উত্তরসূরি। তিনি ছিলেন এডেসা রাজ্যের শাসক বল্ডউইন ডি বুর্গের ভগ্নিপতি। রজারের দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে তাই এন্টিয়ক-এডেসা সম্পর্ক মজবুত হওয়ার পথ উন্মুক্ত হয়।
রজারকে দায়িত্ব প্রদানের সময় টেনক্রেড এই শর্ত আরোপ করেন যে, ক্রুসেড রাজ্য এন্টিয়কের প্রথম শাসক বোহেমন্ডের পুত্র যখন পরিণত বয়সে উপনীত হবেন, তখন রজার তার হাতে রাজ্যের শাসনক্ষমতা তুলে দিতে বাধ্য থাকবেন। বোহেমন্ড-পুত্রের বয়স তখন মাত্র দুই বছর। পরবর্তীকালে ২য় বোহেমন্ড নামে পরিচিতি লাভকারী শিশুটি এ সময় ইতালিতে প্রতিপালিত হচ্ছিল। দায়িত্ব পালনকালে রজার সালের্নো এন্টিয়কের প্রতি সম্বন্ধিত হয়ে 'রজার অফ এন্টিয়ক' এবং নিজ জন্মভূমি সিসিলির প্রতি সম্বন্ধিত হয়ে 'রজার অফ সিসিলি' নামেও পরিচিতি লাভ করেন।
এ বিষয়টিও উল্লেখযোগ্য যে, টেনক্রেডের মৃত্যুর কিছুদিন পরই ৫০৬ হিজরি সনে (১১১৩ খ্রিষ্টাব্দের শুরুতে) ত্রিপোলির শাসক বারট্রামও মৃত্যুবরণ করেন। ত্রিপোলির শাসক পদে বারট্রামের স্থলাভিষিক্ত হন তার পুত্র পন্স (Pons)। এভাবেই শাম অঞ্চলের দুই ক্রুসেড রাজ্যে ক্রুসেডারদের দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বের সূচনা হয়।
টিকাঃ
৪৮. Foucher de Chartres, p. 425.
৪৯. Stevenson: op. cit., p. 106.
৪৯. Matthieu d' Edesse, pp.281, 282 & Setton: op, cit., p. 401.
৫০. উসামা বিন মুনকিয, আল ই'তিবার, পৃষ্ঠা : ১১৮।
>. Runciman: op. cit., 11,p. 126 & Grousset: Hist. des. Croisades 1,p.pp. 482-483.
52. Guillaume de Tyr, р. 483.
**. King: The Kingths Hospitallers In the Holy land, p. 36.

📄 সিন্নাবরার যুদ্ধ
নতুন করে আবারও মওদুদ রহ.-এর ইতিহাসে ফিরে আসছি। মওদুদ আবারও ক্রুসেডারদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করার প্রস্তুতি শুরু করেন। তিনি কেবল বের হওয়ার উপযুক্ত সুযোগের প্রতীক্ষা করছিলেন। মওদুদের দৃষ্টি নির্দিষ্ট কোনো ক্রুসেড রাজ্যে সীমাবদ্ধ ছিল না। তার লক্ষ্য ছিল, নির্দিষ্ট কোনো এলাকা নয়; বরং পুরো অধিকৃত অঞ্চলকে ক্রুসেডারদের হাত থেকে উদ্ধার করা। এরই মধ্যে ৫০৬ হিজরি সনের শেষ দিকে (১১১৩ খ্রিষ্টাব্দের মে মাসে) দামেশকের আমির তুগতেকিন মওদুদের কাছে সাহায্যবার্তা প্রেরণ করেন। তিনি এ সময় বাইতুল মুকাদ্দাসের শাসক ১ম বল্ডউইনের পক্ষ থেকে হামলার আশঙ্কা করছিলেন।
তুগতেকিন মূলত বিভিন্ন ক্ষেত্রেই ১ম বল্ডউইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে লেবানন অঞ্চলের সুর নগরীকে কেন্দ্র করে উভয়ের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। লেবানন অঞ্চলে সুর ছিল একমাত্র নগরী, যা তখনও ক্রুসেডারদের দখলদারিত্বের শিকার হয়নি। বিষয়টি বল্ডউইনের নজরে ছিল। তিনি এ সময় নগরীটির পতন ঘটাতে একটি বাহিনী প্রেরণ করেন। আক্রান্ত নগরবাসী তুগতেকিনের কাছে সাহায্যপ্রার্থনা করলে তিনি তার বাহিনীর একটি অংশ নিয়ে অগ্রসর হন এবং বীরত্বের সঙ্গে লড়াই করে নগরীটির প্রতিরক্ষা করতে সক্ষম হন। তিনি এ সময় সুরবাসীকে বলেন, 'আমি সম্পদ বা কোনো দুর্গের কর্তৃত্ব লাভের আশায় নয়; একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে এসেছি। ভবিষ্যতেও যখনই শত্রুপক্ষ তোমাদের ওপর আক্রমণ করবে, আমি নিজে আমার সৈন্যদের নিয়ে তোমাদের সাহায্যার্থে চলে আসব। ইতিহাসের পরবর্তী ঘটনাপ্রবাহ তার এই বক্তব্যের সত্যায়ন করে। পরবর্তী সময়ে তিনি সুরবাসীর কাছে এই সাহায্যের কোনো বিনিময় দাবি করেননি।
তুগতেকিনের এই স্বপ্রণোদিত সহায়তা বল্ডউইনকে বেশ বিক্ষুব্ধ করে তোলে। তিনি এর প্রতিশোধ নিতে দামেশকের দক্ষিণে অবস্থিত বিভিন্ন এলাকায় হামলা চালাতে শুরু করেন। এই অভিযানে তিনি তাবারিয়া ও জালিল অঞ্চলের নতুন উদ্যমী প্রশাসক জোসেলিনের নেতৃত্বাধীন বাহিনীকে কাজে লাগান। এতটুকুতেই ক্ষান্ত না হয়ে বল্ডউইন এরপর কায়রোগামী দামেশকের বিভিন্ন কাফেলার ওপর হামলা চালাতে শুরু করেন। কাফেলাগুলো যদিও বাইতুল মুকাদ্দাসের ক্রুসেডারদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য উপকূলীয় পথ ছেড়ে অনেকটা ভেতর দিয়ে পথ চলত; কিন্তু বল্ডউইন তাদের নাগাল পেতে মৃত সাগরের দক্ষিণে ওয়াদিয়ে মুসা অঞ্চলে ওত পেতে থাকতেন। তিনি বণিক কাফেলার ওপর হামলা চালিয়ে বাণিজ্যপণ্য ও অন্যান্য সম্পদ ছিনিয়ে নিতেন এবং বণিকদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাতেন। বল্ডউইনের প্রতিশোধস্পৃহা এরপরও চরিতার্থ হয়নি। বরং ক্রুসেডারদের বিভিন্ন পদক্ষেপ ও প্রস্তুতি দেখে তুগতেকিন অনুভব করেন যে, তারা সম্ভবত দামেশকের দক্ষিণাঞ্চলে বা খোদ দামেশক নগরীতেই বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এ কারনেই বাধ্য হয়ে তিনি এ অঞ্চলের প্রকৃত নেতা মসুলের আমির মওদুদ বিন তুনতেকিনের কাছে সহায়তা কামনা করেন।
মওদুদ ভেবে দেখেন, ঝুঁকিপূর্ণ হলেও এটি ক্রুসেডারদের পরাভূত করার একটি অনুকূল সুযোগ। ঝুঁকির কারণ হলো, এক্ষেত্রে তাকে মসুল থেকে অনেক দূরে দামেশক রাজ্যের গভীরতম অঞ্চলে গিয়ে লড়াই করতে হবে। সম্ভবত প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা হবে দামেশকের দক্ষিণ অঞ্চলে, যা মসুল থেকে এক হাজার কিলোমিটারেরও অধিক দূরত্বে অবস্থিত। তা ছাড়া তাকে লড়তে হবে সর্বাপেক্ষা শক্তিশালী ক্রুসেড রাজ্য বাইতুল মুকাদ্দাসের বাহিনীর সঙ্গে। তদুপরি এ আশঙ্কাও আছে যে, এন্টিয়ক ও এডেসার ক্রুসেডাররা তার ফেরার পথ আটকে দেবে। তখন তো তিনি আরও জটিলতর পরিস্থিতির সম্মুখীন হবেন। এত সব ঝুঁকি থাকা সত্ত্বেও মওদুদ তুগতেকিনের আহ্বানে দ্বিধাহীন চিত্তে সাড়া দেন এবং যে মাসে তুগতেকিনের বার্তা মসুলে পৌঁছায় সে মাসেই অর্থাৎ ৫০৬ হিজরি সনের শেষ দিকে (১১১৩ খ্রিষ্টাব্দের মে মাসে) তার বাহিনী নিয়ে দামেশক অভিমুখে রওনা হন।
দামেশকের পথে রওনা হওয়ার পর যে গুরুত্বপূর্ণ বিষয়টি মওদুদের চিন্তাজগৎকে আচ্ছন্ন করে রেখেছিল, তা হলো—কিছুদূর অগ্রসর হওয়ার পরই তাকে ক্রুসেড রাজ্য এডেসার দক্ষিণ অংশ পাড়ি দিতে হবে বা নিদেনপক্ষে রাজ্যটির কোনো না কোনো অংশ অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে নিশ্চিত করেই রাজ্যটির ক্রুসেড শক্তি তার ওপর হামলে পড়বে। যেহেতু তিনি বেশ কয়েকবার এডেসায় অভিযান চালিয়েছেন এবং এডেসা নগরী অবরোধ করেছেন, তাই রাজ্যটির সঙ্গে তার সম্পর্ক ছিল চূড়ান্ত পর্যায়ের উত্তেজনাপূর্ণ। কিন্তু আল্লাহ তাআলা এই মহান মুজাহিদের দুশ্চিন্তা দূর করে দেন এবং তার যাত্রাপথ সুগম করে দেন।
এডেসা রাজ্যের অভ্যন্তরে সংঘটিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রুসেডাররা এ সময় নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। যে মাসে মওদুদ মসুল থেকে দামেশকের উদ্দেশে রওনা হন, সে মাসেই অর্থাৎ ১১১৩ খ্রিষ্টাব্দের মে মাসে রাজ্যটিতে গুজব ছড়িয়ে পড়ে যে, আর্মেনীয়রা ক্রুসেডারদের শাসন থেকে মুক্তি পেতে নতুন করে মুসলমানদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বিষয়টি সত্য হোক বা মিথ্যা; এর প্রতিক্রিয়ায় বল্ডউইন ডি বুর্গ চূড়ান্ত পর্যায়ের আগ্রাসী হয়ে ওঠেন। তার নির্দেশে এডেসার ক্রুসেডার বাহিনী কোনো প্রকার বাছবিচার ব্যতিরেকে ঘৃণ্য জাতিগত নির্মূল অভিযান শুরু করে। প্রথমে তারা নিরস্ত্র আর্মেনীয়দের নির্বিচারে হত্যা করতে থাকে। এরপর এডেসার নগরদ্বারসমূহ খুলে দেওয়া হয় এবং বেঁচে থাকা অবশিষ্ট আর্মেনীয়দের নগরী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। যারা তখনও বেঁচে ছিল, তাদের অনেকে নিজেদের ঘরবাড়ি, সহায়সম্পত্তি সব ছেড়ে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়ে; আবার অনেকে নিজেদের বাড়িতেই থেকে যায়। এরপর ক্রুসেডাররা তাদের ঘরে ঘরে প্রবেশ করে লুটপাট করে, তারপর আর্মেনীয়দের ভেতরে রেখেই ঘরগুলো জ্বালিয়ে দেয়। আর্মেনীয় ঐতিহাসিক 'ম্যাথিউ ডি এডেসা'র বর্ণনামতে এই জাতিগত নির্মূল অভিযানের সবচেয়ে বীভৎসতম দিন ছিল ১৩ মে। সেদিন আক্ষরিক অর্থেই নগরীটিতে গণহত্যা চালানো হয়। আর্মেনীয়দের সামগ্রিক ইতিহাসে দিনটি 'কালো দিবস' হিসেবে চিহ্নিত হয়ে আছে। ম্যাথিউর বর্ণনামতে সেদিন পরিস্থিতি এত ভয়াবহ ছিল যে, পিতা তার সন্তানকে চিনতে পারছিল না, সন্তান চিনতে পারছিল না পিতাকে। প্রত্যেকেই কোনোমতে জান-হাতে-নিয়ে পালানোর চেষ্টায় ছিল। নির্বিচারে সকল আর্মেনীয় নাগরিককে হত্যা বা বিতাড়িত করার পরই কেবল এই ধ্বংসযজ্ঞ থামে। এই ঘটনাকে কেন্দ্র করে এডেসা রাজ্যের সামরিক, অর্থনৈতিক ও নিরাপত্তা-পরিস্থিতি পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়ে। এ কারণে বল্ডউইন ডি বুর্গ মওদুদের বাহিনীর গতিরোধ বা ফিরতি পথে বাধা প্রদানের চিন্তাও করতে পারেননি। নিঃসন্দেহে এটি ছিল সত্যিকারের মুমিন ও মহান মুজাহিদ মওদুদ বিন তুনতেকিনের জন্য রাব্বে কারিমের পক্ষ থেকে এক আসমানি তদবির ও অদৃষ্ট ব্যবস্থাপনা!
যদিও ইতিপূর্বে ক্রুসেডারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে শরিক মুসলিম রাজন্যবর্গ মওদুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তবুও ঐক্য-নীতির ধারক মওদুদ সবাইকে এক পতাকাতলে সমবেত করে একতার শক্তি অর্জনের লক্ষ্যে নতুন করে রাজন্যবর্গকে একজোট হওয়ার আহ্বান জানান। তার এবারের আহ্বানে সাড়া দেন উত্তর ইরাকের দিয়ারে বকর অঞ্চলের সিনজার রাজ্যের আমির কুমাইরুক এবং মারদিনের আমির ইয়াজ বিন ইলগাজি। আর স্বভাবতই মওদুদকে যিনি আহ্বান জানিয়েছিলেন, সেই দামেশকের আমির তুগতেকিন তো ছিলেনই।
সেলজুক বাহিনীগুলো হামা নগরীর দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সালামিয়া (Salamiyah) নগরীর কাছে একত্র হয়। এরপর সম্মিলিত মুসলিম বাহিনী সরাসরি তাবারিয়া নগরী অভিমুখে অগ্রসর হয়। ফিলিস্তিন অঞ্চলের বিখ্যাত তাবারিয়া হ্রদ (The Sea of Galilee)-এর পাশে অবস্থিত নগরীটির নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত মজবুত। তাবারিয়ায় মওদুদের নেতৃত্বাধীন সম্মিলিত বাহিনীর সঙ্গে তুগতেকিনের বাহিনীও মিলিত হয়। মুসলিম বাহিনী দ্রুত তাবারিয়া অবরোধ করলেও সুরক্ষিত নিরাপত্তার কারণে নগরীটির পতন ঘটানো কঠিন হয়ে দাঁড়ায়। তাই মুসলিম বাহিনী সেখান থেকে অবরোধ প্রত্যাহার করে আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করতে থাকে এবং বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রুসেডারদের দখল থেকে বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করে। এভাবে অভিযান অব্যাহত রেখে মুসলিম বাহিনী একসময় তুর পাহাড়ের কাছে পৌঁছায়।
মুসলিম বাহিনীর তৎপরতার সংবাদ দ্রুত বাইতুল মুকাদ্দাসের শাসক ১ম বল্ডউইনের কাছে পৌঁছে যায়। পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে তিনি দ্রুত সবগুলো ক্রুসেড রাজ্যে সাহায্য চেয়ে বার্তা প্রেরণ করেন।
এন্টিয়কের নতুন শাসক রজার ও ত্রিপোলির নতুন শাসক পন্স তার আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ বাহিনী নিয়ে তাবারিয়া অভিমুখে রওনা হয়ে যান। তবে এডেসার শাসক বল্ডউইন ডি বুর্গ নিজ রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগের কারণে অভিযানে যোগ দিতে অপারগতা প্রকাশ করেন।
সাহায্য চেয়ে বার্তা প্রেরণ করলেও উত্তর থেকে আগত মুসলিম বাহিনীর জন্য অপেক্ষা করার সুযোগ বল্ডউইনের ছিল না। তিনি আশঙ্কা করছিলেন যে, দেরি করলে মুসলিম বাহিনী তার রাজ্যে ঢুকে পড়বে। সেক্ষেত্রে আল-কুদসে ক্রুসেডারদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে। কারণ আসকালান তখনও উবায়দিদের নিয়ন্ত্রণে ছিল। আর তাই মুসলিম বাহিনী তার রাজ্যে প্রবেশ করতে পারলে আল-কুদস দু-দিক থেকে সেলজুক ও উবায়দি বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে পড়বে। এসব দিক বিবেচনা করে অন্যান্য বাহিনীর অপেক্ষা না করেই বল্ডউইন দ্রুত নিজ বাহিনী নিয়ে উত্তরে তাবারিয়া অভিমুখে অগ্রসর হন।
দক্ষিণ দিক থেকে ক্রুসেডার বাহিনীর অগ্রসর হওয়ার সংবাদ পেয়ে মওদুদ দ্রুত লড়াইয়ের জন্য একটি উপযুক্ত স্থান সন্ধান করেন। তিনি তাবারিয়া হ্রদের দক্ষিণে জর্ডান নদী ও ইয়ারমুক নদীর মাঝে অবস্থিত 'উকহুয়ানা' নামে পরিচিত উপদ্বীপ এলাকাকে আসন্ন যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচনা করেন। এখানেই থেমে না থেকে এরপর তিনি তাবারিয়া হ্রদের দক্ষিণ-পশ্চিমে জর্ডান নদীর ওপর অবস্থিত সিন্নাবরা সেতুর কাছে বল্ডউইনের জন্য এক কঠিন ফাঁদ পাতেন।
আল্লাহর পাকের অনুগ্রহে ৫০৭ হিজরি সনের ১৩ মুহাররম (১১১৩ খ্রিষ্টাব্দের ২০ জুন) বল্ডউইন সিন্নাবরা সেতুর কাছে মওদুদের পাতা ফাঁদে পা দেন। এমনকি তিনি পৃষ্ঠদেশের নিরাপত্তার জন্য তার বাহিনীর কোনো অংশকে পেছনে মোতায়েন না করে চরম অসাবধানতার পরিচয় দেন। বল্ডউইন যেন তার দীর্ঘ জীবনে অর্জিত সকল রণকৌশল ও সামরিক নিয়মনীতিই ভুলে গিয়েছিলেন! তার এই আচরণের একটাই ব্যাখ্যা করা যেতে পারে—আল্লাহ তার দৃষ্টি অন্ধ করে দিয়েছিলেন!
সিন্নাবরা সেতুর কাছে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসে এ যুদ্ধ 'সিন্নাবরার যুদ্ধ' নামে খ্যাত। শুরুতেই প্রতিপক্ষকে হতচকিত করে দিয়ে হঠাৎ আক্রমণ যুদ্ধের গতিপথ মুসলমানদের পক্ষে নিয়ে আসতে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখে।
মালাতিয়া মারদিন আহলাত সুমাইসাত এডেসা মসুল হিরাক্লিয়া আদানা মপসুয়েসটিয়া মারআশ সিনজার আলবেরা ইসকানদারুন এন্টিয়ক মাআ'ররাতুন-নোমান তিল-বাশির লাতাকিয়া হাররান আলেপ্পো ইরবিল জাবালা বানিয়াস হামা ইরকা সালামিয়া ভূমধ্যসাগর ত্রিপোলি হিমস ব্যাবলস বালাবাকু তারতুস দামেশক সিডন বৈরুত সুর আড়া হাইফা কায়সারিয়া তাবারিয়া আম্মান আল-কুদস আরসুফ জাফা আসকালান গাজা রামলা কারাক শামের মরুঅঞ্চল ইরাক
মানচিত্র নং-২৪ সিন্নাবরার যুদ্ধ
যুদ্ধ শুরু হওয়ার পর কিছু সময় অতিবাহিত না হতেই ক্রুসেডার বাহিনী পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। দুই হাজারের অধিক ক্রুসেড যোদ্ধা নিহত হয়। সেনাপতি বল্ডউইন তার বাহিনীর অতি গুরুত্বপূর্ণ একটি অংশকে হারানোর পর অনেক কষ্টে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন। এ যুদ্ধে মুসলমানরা বিপুল পরিমাণ অশ্ব, যুদ্ধাস্ত্র ও অন্যান্য যুদ্ধলব্ধ সম্পদ লাভ করে। পূর্বের বছর এডেসা অভিযানে পরাজিত হয়ে সেনাপতি মওদুদ যে শিক্ষা পেয়েছিলেন, এদিন তিনি তার বদলা তুলে নেন। এ তথ্যটিও উল্লেখযোগ্য যে, সিন্নাবরার যুদ্ধেই ইতিহাস প্রথমবারের মতো প্রত্যক্ষ করে মওদুদের বাহিনীর এক নতুন ইসলামি তারকার সামরিক নিপুণতা ও রণদক্ষতা। নতুন উদিত এই তারকার নাম ইমাদুদ্দিন জিনকি। ইসলামি ইতিহাসের এই অনন্যসাধারণ সেনাপতি সিন্নাবরার যুদ্ধে বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। ঐতিহাসিক ইবনুল আছির এ সম্পর্কে মন্তব্য করেছেন,
“তিনি এ যুদ্ধে রণদক্ষতার চূড়ান্ত স্তরে উপনীত হয়েছিলেন!”
টিকাঃ
৫৪. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৪৯।
৫৫. সিবতু ইবনিল জাওযি, মিরআতুয-যামান, (৫০৬-৫০৮ হিজরি সনের ঘটনাবলি)।
৫৬. ইবনুল কালানিসি, যায়লু তারীখি দিমাশক, পৃষ্ঠা: ২১৮ ও Albert d' Aix, p.693.
৫৭. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/ ১৪৯।
৫৮. প্রাগুক্ত, ৯/১৪৯।
৫৯. Grousset: Hist. des. Croisades 1, p. 490.
৬০. Matthieu d' Edesse, pp. 104-106.
৬১. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৪৯।
৬২. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৪৯ ও Albert d' Aix, p. 694.
৬৩. সিবতু ইবনিল জাওযি, মিরআতুয-যামান, পৃষ্ঠা: ৫৪৬-৫৪9।
৬৪. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৪৯।
৬৫. ইবনুল কালানিসি, যায়লু তারীখি দিমাশক, পৃষ্ঠা: ১৮৫।
**. Guillaume de Tyr, p. 486 Foucher de Chartres, p. 426.
৬৭. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৫৩।

📄 সিন্নাবরার যুদ্ধের প্রভাবসমূহ
সিন্নাবরার যুদ্ধের পরপরই মুসলিম বাহিনী জানতে পারে যে, রজার ও পন্সের বাহিনী বেশ কাছে চলে এসেছে। ওদিকে আল-কুদস ও উপকূলীয় বিভিন্ন নগরী থেকেও সহায়ক ক্রুসেডার বাহিনী চলে আসার আশঙ্কা ছিল। তাই তাবারিয়ায় অবরুদ্ধ হয়ে পড়ার পূর্বেই মওদুদ তার বাহিনী নিয়ে দ্রুত সটকে পড়ার সিদ্ধান্ত নেন।
সিন্নাবরার যুদ্ধের প্রভাবসমূহ ক্রুসেডারদের ফাঁদে আটকে পড়া থেকে আত্মরক্ষা করতে মওদুদ তৎক্ষণাৎ সংঘাতময় অঞ্চল থেকে বেরিয়ে পড়েন। এর পরপরই ক্রুসেডাররা আবারও সৈন্যসমাবেশ ঘটাতে থাকে। কিন্তু মুসলিম বাহিনীর শক্তি ও উন্নত আত্মবিশ্বাস প্রত্যক্ষ করে আপাতত তারা চূড়ান্ত কোনো লড়াইয়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়ে তাবারিয়া হ্রদের পশ্চিমে একটি মালভূমিতে অবস্থান গ্রহণ করে। তখন মুসলিম বাহিনী অগ্রসর হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। কিন্তু ক্রুসেডাররা নিজেদের অবস্থান থেকে নামতে অস্বীকৃতি জানিয়ে দূর থেকে তির, বর্শা নিক্ষেপ করতে থাকে। এ সময় মুসলিম বাহিনী ক্রুসেডারদের অবরোধ করে রাখা ছাড়াও ক্রুসেডারদের অধিকৃত আক্কা ও কুদসের মধ্যবর্তী অঞ্চলের বিভিন্ন দুর্গ ধ্বংস করার জন্য অভিযান চালাতে থাকে। পাশাপাশি তারা ক্রুসেডারদের অনেক সম্পদও অর্জন করতে সক্ষম হয়।
একই সময় আসকালান থেকে একটি উবায়দি বাহিনী বাইতুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হয়। ক্ষুদ্র বাহিনীটির বাইতুল মুকাদ্দাসের বিশাল ক্রুসেডার বাহিনীর মোকাবিলা করার সামর্থ্য ছিল না। তাদের পরিকল্পনা ছিল এ অঞ্চলে কিছু ঝটিকা হামলা চালানো। কিন্তু উবায়দি বাহিনীটি সেলজুক বাহিনীর সঙ্গে মিলিত হয়ে পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে এই আশঙ্কায় ১ম বল্ডউইন সন্ত্রস্ত হয়ে পড়েন। কিন্তু পরিতাপের বিষয় হলো, সুন্নি মুসলমানদের সঙ্গে ঐক্য ও সহযোগিতা বিনিময়ের কোনো ইচ্ছাই উবায়দিদের ছিল না। তাই তারা মওদুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার পরিবর্তে ঝটিকা অভিযানে প্রাপ্ত কিছু যুদ্ধলব্ধ সম্পদ নিয়েই আসকালানে ফিরে যায়।
মুসলিম বাহিনী একটানা ছাব্বিশ দিন ক্রুসেডারদের ঘিরে রাখে। এ সময়ের মধ্যে একবারের জন্য হলেও তারা সরাসরি মোকাবিলা করার সাহস দেখাতে ব্যর্থ হয়। এরই মধ্যে ১১১৩ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে ষোলো হাজার সশস্ত্র ক্রুসেডার তীর্থযাত্রী বহনকারী একটি ইউরোপীয় নৌবহর এ অঞ্চলের নিকটবর্তী আক্কা নৌবন্দরে এসে পৌঁছায়। নিঃসন্দেহে এই বিরাট সংখ্যক জনবলের আগমনে পরিস্থিতি এবার ক্রুসেডারদের দিকে ঝুঁকে পড়ে।
ক্রুসেডারদের বিরাট সৈন্যসমাবেশে বিপদ আঁচ করতে পেরে মওদুদ রহ. এবার প্রত্যাবর্তনের পরিকল্পনা করেন। অতি সামান্য সংখ্যক সৈন্যকে হারিয়ে তিনি ইতিমধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি বিজয় অর্জন করেছেন। মুসলিম বাহিনীর নিরাপত্তা রক্ষার লক্ষ্যে আপাতত তিনি অর্জিত বিজয়েই তুষ্ট থাকেন। পরিকল্পনা অনুযায়ী দেরি না করে মুসলিম বাহিনী উত্তর দিকে দামেশক অভিমুখে রওনা করে। সিন্নাবরার যুদ্ধে বিরাট ক্ষতির শিকার হওয়ায় মানসিক পরাভবতা ও প্রচণ্ড ভীতিতে আচ্ছন্ন ক্রুসেডাররা এ সময় মুসলিম বাহিনীর পশ্চাদ্ধাবনের চিন্তাই করেনি। তা ছাড়া এ সময় তারা আল-কুদসে উবায়দিদের বড় ধরনের অভিযানের আশঙ্কা করছিল। ফলে তারাও বর্তমান অবস্থান মেনে নিয়ে মুসলিম বাহিনীকে নিশ্চিন্তে প্রত্যাবর্তনের সুযোগ দেয়।
প্রত্যাবর্তনকারী মুসলিম বাহিনী ৫০৭ হিজরি সনের রবিউস সানি মাসে (১১১৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) দামেশকে প্রবেশ করে।
এ পর্যায়ে আমরা ইতিহাসের ধারাবর্ণনায় সামান্য বিরতি দিয়ে সিন্নারার যুদ্ধ ক্রুসেড ইতিহাসে যেসব গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করেছিল, অল্পকথায় তা আলোচনার প্রয়াস পাব।
১. বিশেষত পূর্বের অভিযানগুলোর নেতিবাচক ফলাফলের পর এ যুদ্ধের মাধ্যমে মুসলিম সেনাদল বরং ব্যাপকভাবে সকল মুসলমানের আত্মবিশ্বাস ফিরে আসে। এ দিক থেকে যুদ্ধটিকে মুসলমানদের আত্মপরিচয় পুনরুদ্ধারকারী যুদ্ধ হিসেবে বিবেচনা করা যায়। এ যুদ্ধে মুসলমানদের মনোবল ও মানসিক শক্তি বহুগুণে বৃদ্ধি পায়, বিপরীতে ক্রুসেডারদের ভেতর ভর করে পরাজয়ের শঙ্কা। আর তাই আমরা দেখেছি, বিপুল সেনাসমাবেশের পরও তারা মুসলিম বাহিনীর মোকাবিলা করতে সাহস করেনি।
২. এ যুদ্ধে ক্রুসেডাররা দুই হাজারের অধিক সৈন্য হারায়। তাদের প্রচুর সম্পদ, অস্ত্র হাতছাড়া হয়ে যায়। তাবারিয়া অঞ্চলসহ দক্ষিণ দিকে প্রায় আল-কুদস নগরী পর্যন্ত তাদের অধিকৃত বিভিন্ন দুর্গ ধ্বংস করা হয়।
৩. এ যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই- নীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। আত্মরক্ষামূলক নীতির পরিবর্তে প্রতিপক্ষের ওপর স্বপ্রণোদিত আক্রমণ-নীতির সূচনা হয়। নিঃসন্দেহে এটি অতি গুরুত্বপূর্ণ রণকৌশল নীতি। এর জন্য প্রয়োজন সুউচ্চ যুদ্ধ-চেতনা ও অগাধ আত্মবিশ্বাস, যা সিন্নারার যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল।
৪. মুসলিম বাহিনীতে ঐক্যের গুরুত্ব সুস্পষ্ট হয়। মূলত দামেশক ও মসুলের ঐক্যবদ্ধ অংশগ্রহণে সিন্নারার যুদ্ধে বিজয় অর্জিত হয়েছিল। তা ছাড়া অনেকটা প্রতীকী হলেও সিনজারের আমির কুমাইরুক ও মারদিনের শাসক ইয়াজ বিন ইলগাজিও এ যুদ্ধে মুসলিম বাহিনীতে শরিক ছিলেন।
৫. সম্ভবত এটিও সিন্নারার যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন যে, এ যুদ্ধের মাধ্যমেই হাজিব আক সুনকুরের পুত্র মহান মুসলিম বীর ইমাদুদ্দিন জিনকি পাদপ্রদীপের আলোয় আসেন। এ যুদ্ধে তিনি অভিনব রণদক্ষতা ও বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হন। চতুর্দিকে তার কীর্তিগাথা ছড়িয়ে পড়ে। এ বিষয়টি পরবর্তী সময় ক্রুসেডবিরোধী লড়াইয়ে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। নিশ্চিতভাবেই আমাদের আগামী আলোচনায় এই অনন্য সাহসী যোদ্ধা ব্যাপকভাবেই জায়গা করে নেবেন। সামনে যথাস্থানে আমরা সবিস্তারে তার জীবনকথা আলোচনার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
টিকাঃ
৬৮. প্রাগুক্ত, ৯/১৪৯।
৬৯. ইবনুল কালানিসি, যায়লু তারীখি দিমাশক, পৃষ্ঠা: ১৮৫।
*. Foucher de Chartres, p. 426-427.
**. Grousset: Hist. des. Croisades 1, p. 274.
*২. Albert d' Aix, p. 696 & Guillaume de Tyr, p. 437.
৭০. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৫০।