📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ৭ম পাঠ– ফেরেশতা

📄 ৭ম পাঠ– ফেরেশতা


ফেরেশতার পরিচয় : ফেরেশতারা হলেন আল্লাহর দাস, আল্লাহ তাদেরকে তাঁর গুণগান ও আদেশ পালনের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতাগণ নূরের তৈরি।
তাঁরা সর্বদা আল্লাহর আদেশ পালন করেন। তাঁরা সংখ্যায় অগণিত।
তাঁদের সংখ্যা আল্লাহ তা'আলাই ভালো জানেন। অন্য কেউ জানে না।

চারজন প্রসিদ্ধ ফেরেশতা :
(১) জিবরাঈল (আলায়হিস্ সালাম)।
(২) মীকাঈল (আলায়হিস্ সালাম)।
(৩) ইসরাফীল (আলায়হিস্ সালাম)।
(৪) Malaakul Maot (আলায়হিস্ সালাম)।

📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ৮ম পাঠ– আখিরাত

📄 ৮ম পাঠ– আখিরাত


আখিরাত : মৃত্যুর পর যে দিবসে মানুষের হিসাব-নিকাশ নেয়া হবে এবং তাদের কর্মের প্রতিদান দেয়া হবে তাকে আখিরাত বা শেষ বিচার দিবস বলা হয়।
আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অন্যতম রুকন।
আখিরাত দিবসে মানুষের কর্মসমূহ পাল্লায় ওজন করা হবে।

যার নেকীর পাল্লা ভারী হবে সে পাবে সুখের স্থান জান্নাত, আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে পাবে শাস্তির স্থান জাহান্নাম।

আমরা ছড়ায় বলি-
যদি পেতে চাও আখিরাতের উত্তম স্থান
মেনে চল শুধু সহীহ হাদীস ও মহাগ্রন্থ আল্ কুরআন।

টিকাঃ
*শিক্ষক ছাত্রদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের উপকারিতা সম্পর্কে বুঝাবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00