📄 ৪র্থ পাঠ– আল হাদীস
রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা, কাজ, ও মৌন সম্মতিকে হাদীস বলা হয়।
আমরা কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়ব।
আমরা কুরআন ও হাদীস শিক্ষা করব।
আমরা কুরআন ও হাদীস মেনে চলব।
প্রসিদ্ধ হাদীসের কিতাব ৬ খানা :
(১) সহীহুল বুখারী
(২) সহীহ মুসলিম
(৩) জামে তিরমিযী
(৪) সুনান আবূ দাউদ
(৫) সুনান নাসাঈ
(৬) সুনান ইবনু মাজাহ।
টিকাঃ
শিক্ষক ছাত্রদের নির্দেশনা দিবেন- ইমাম, মুর্শেদ ও বাপদাদা সকলের ঊর্ধ্বে কুরআন ও হাদীস প্রাধান্য দিতে হবে এবং সব কিছু ছেড়ে কুরআন ও হাদীস মেনে চলতে হবে!
📄 ৫ম পাঠ– নাবী ও রাসূল
আল্লাহ তা'আলা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে যে সকল প্রিয় বান্দাকে নির্বাচন করে প্রেরণ করেছেন, তারাই হলেন নাবী ও রাসূল।
তাঁরা মানুষকে আল্লাহর তাওহীদ বা একত্ববাদের প্রতি আহ্বান করেন এবং আল্লাহর সাথে শরীক করা হতে বিরত থাকতে বলেন।
সর্বপ্রথম নাবী আদম (আলায়হিস্ সালাম)।
সর্বপ্রথম রাসূল নূহ (আলায়হিস্ সালাম)।
সর্বশেষ নাবী ও রাসূল আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ (ﷺ)।
তাঁর পরে আর কোন নাবী বা রাসূলের আগমন হবে না, আমরা সকল নাবী ও রাসূলকে বিশ্বাস করব এবং তাঁদের ওপর দরূদ পেশ করব। আর শেষ নাবী মুহাম্মাদ (ﷺ)-এর অনুসরণ করে আল্লাহর দীন মেনে চলব।
টিকাঃ
শিক্ষক ছাত্রদেরকে নাবী ও রাসূলদের প্রতি আকৃষ্ট করে তুলবেন- এই মর্মে কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ ঘটনাবলী শিক্ষা দিবেন এবং তাঁদের অনুসরণের প্রতি আগ্রহী করে তুলবেন।
📄 ৬ষ্ঠ পাঠ– প্রিয় নাবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা ও রাসূল।
মুহাম্মাদ (ﷺ) শেষ নাবী ও রাসূল।
মুহাম্মাদ (ﷺ) আমাদের নাবী।
মুহাম্মাদ (ﷺ) আমাদের ইমাম।
আমরা ছড়ায় বলি :
আমাদের প্রিয়নাবী মুহাম্মাদ
আরেক নাম তাঁর আহমাদ
সর্বশেষ নাবী মুহাম্মাদ
বিশ্ব নাবী মুহাম্মাদ
আমরা সবাই তাঁর উম্মাত
মুহাম্মাদ (ﷺ)-এর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা। তিনি আদম সন্তান, আমাদের মত একজন মানুষ, তিনি নূরের সৃষ্টি নন। আল্লাহ তা'আলা তাকে নবুওয়াত ও রিসালাত দান করে সবার উপর মর্যাদাশীল করেছেন। তিনি সর্বশেষ নাবী, তাঁর পরে আর কোন নাবী আসবে না।
📄 ৭ম পাঠ– ফেরেশতা
ফেরেশতার পরিচয় : ফেরেশতারা হলেন আল্লাহর দাস, আল্লাহ তাদেরকে তাঁর গুণগান ও আদেশ পালনের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতাগণ নূরের তৈরি।
তাঁরা সর্বদা আল্লাহর আদেশ পালন করেন। তাঁরা সংখ্যায় অগণিত।
তাঁদের সংখ্যা আল্লাহ তা'আলাই ভালো জানেন। অন্য কেউ জানে না।
চারজন প্রসিদ্ধ ফেরেশতা :
(১) জিবরাঈল (আলায়হিস্ সালাম)।
(২) মীকাঈল (আলায়হিস্ সালাম)।
(৩) ইসরাফীল (আলায়হিস্ সালাম)।
(৪) Malaakul Maot (আলায়হিস্ সালাম)।