📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ১ম পাঠ– ঈমান

📄 ১ম পাঠ– ঈমান

ঈমানের পরিচয়: ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন ও স্বীকৃতি প্রদান করা।

শরীয়তের পরিভাষায়: ঈমান হলো আল্লাহপ্রদত্ত বিধানসমূহ অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি প্রদান করা এবং কাজে বাস্তবায়ন করা। ঈমান কখনও বেড়ে যায়। আবার কখনও কমে যায়।

আমরা ঈমান বৃদ্ধির জন্য আল্লাহকে বেশী বেশী স্মরণ করব এবং আমাদের নাবী মুহাম্মাদ (ﷺ)-এর অনুসরণে ইসলাম মেনে চলব।

টিকাঃ
শিক্ষক ছাত্রদের ঈমান বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা দিবেন এবং প্রেরণামূলক নাবী-রাসূল ও সাহাবীদের বিশুদ্ধ ঈমানী চিত্রসমূহ বর্ণনা করে শুনাবেন।

📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ২য় পাঠ– আরকানুল ঈমান

📄 ২য় পাঠ– আরকানুল ঈমান

ঈমানের রুকন বা ভিত্তিসমূহ : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: الْإِيْمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ
অর্থ : ঈমান হল- আল্লাহ এবং তাঁর ফেরেশতাদের, তাঁর কিতাবসমূহের, রাসূলগণের ও আখিরাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, আরো বিশ্বাস স্থাপন করা ভাগ্যের ভাল ও মন্দের প্রতি। (সহীহ মুসলিম, হাঃ ১)

রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস হতে প্রমাণিত যে, ঈমানের রুকন ছয়টি :
(১) الْإِيْمَانُ بِاللَّهِ - আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ।
(২) الْإِيْمَانُ بِالْمَلَائِكَةِ - ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
(৩) الْإِيْمَانُ بِالْكُتُبِ - আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
(৪) الْإِيْمَانُ بِالرُّسُلِ - নাবী-রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা।
(৫) الْإِيْمَانُ بِالْيَوْমِ الْآخِرِ - আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
(৬) اَلْإِيْمَانُ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ - তাকদীর বা ভাগ্যের ভাল-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

টিকাঃ
শিক্ষক ছাত্রদের আরবী বাক্যগুলো সহজভাবে পড়াবেন ও বুঝাবেন।

📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ৩য় পাঠ– আল কুরআনুল কারীম

📄 ৩য় পাঠ– আল কুরআনুল কারীম

আল-কুরআন আল্লাহ তা'আলার বাণী, এতে কোনই সন্দেহ নেই।
আল-কুরআন আল্লাহর পক্ষ হতে জিবরাঈল (আলায়হিস সালাম)-এর মাধ্যমে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর নাযিল হয়।
আল-কুরআন মানুষকে সঠিক পথ দেখায়।
আল-কুরআন মানুষকে জান্নাতের পথ দেখায়।
আল কুরআন আমরা পড়ব, শুনব ও 'আমল করব।
আল-কুরআনের আলোকে আমরা জীবন গড়ব।

আমরা ছড়ায় বলি-
আল্লাহর বাণী আল-কুরআন
সবের সেরা সুমহান
তাওরাত, যাবুর, ইনজীল
কুরআনের আগে হয় নাযিল।

টিকাঃ
শিক্ষক বিভিন্ন উপমার মাধ্যমে ছাত্রদেরকে কুরআন পড়া, বুঝা ও মানার প্রতি উৎসাহিত করবেন।

📘 ছোটদের ইসলামী শিক্ষা > 📄 ৪র্থ পাঠ– আল হাদীস

📄 ৪র্থ পাঠ– আল হাদীস

রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা, কাজ, ও মৌন সম্মতিকে হাদীস বলা হয়।
আমরা কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়ব।
আমরা কুরআন ও হাদীস শিক্ষা করব।
আমরা কুরআন ও হাদীস মেনে চলব।

প্রসিদ্ধ হাদীসের কিতাব ৬ খানা :
(১) সহীহুল বুখারী
(২) সহীহ মুসলিম
(৩) জামে তিরমিযী
(৪) সুনান আবূ দাউদ
(৫) সুনান নাসাঈ
(৬) সুনান ইবনু মাজাহ।

টিকাঃ
শিক্ষক ছাত্রদের নির্দেশনা দিবেন- ইমাম, মুর্শেদ ও বাপদাদা সকলের ঊর্ধ্বে কুরআন ও হাদীস প্রাধান্য দিতে হবে এবং সব কিছু ছেড়ে কুরআন ও হাদীস মেনে চলতে হবে!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00