📘 ছোটদের ইসলামী শিক্ষা 📄 ৪র্থ পাঠ– ইসলাম

📄 ৪র্থ পাঠ– ইসলাম


ইসলাম আমাদের একমাত্র দীন-ধর্ম।
শুধুমাত্র ইসলামই আল্লাহর মনোনীত দীন-ধর্ম। অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়।

ইসলামের পরিচয়: (إِسْلَامُ) ইসলাম শব্দের অর্থ : আত্মসমর্পণ করা।
শরীয়তের পরিভাষায় ইসলাম : ইসলাম হলো আল্লাহকে এক বলে জানা, তাঁর কাছে আত্মসমর্পণ করা এবং শান্তির জন্য জীবনের সর্বক্ষেত্রে তাঁরই বিধি-বিধান মেনে চলা।

ইসলামী বিধি-বিধানের মূল উৎস দু’টি : এক- আল্লাহর বাণী আল্ কুরআনুল কারীম দুই- মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস।

টিকাঃ
নোট: শিক্ষক ইসলাম ও অন্যান্য ধর্মের সাথে তুলনামূলক আলোচনা করে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য ছাত্রদের মাঝে তুলে ধরবেন।

📘 ছোটদের ইসলামী শিক্ষা 📄 ৫ম পাঠ– আরকানুল ইসলাম

📄 ৫ম পাঠ– আরকানুল ইসলাম


ইসলামের রুকন বা ভিত্তিসমূহ : আমাদের নাবী মুহাম্মাদ (ﷺ) বলেন : بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصَوْمِ رَمَضَانَ وَحَجِ الْبَيْتِ. রَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِم

ইসলামের রুকন বা ভিত্তিসমূহ পাঁচটি :
১. এ সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ তা'আলা ছাড়া সত্যিকার কোন মা'বুদ নেই, আরো সাক্ষ্য প্রদান করা যে, মুহাম্মদ (ﷺ) আল্লাহর রাসূল।
২. সালাত প্রতিষ্ঠা করা।
৩. যাকাত প্রদান করা।
৪. রামাযান মাসে সিয়াম পালন করা।
৫. আল্লাহর ঘরে হাজ্জ পালন করা। (সহীহুল বুখারী ও সহীহ মুসলিম)

টিকাঃ
নোট: শিক্ষক ছাত্রদের সহজভাবে আরবী বাক্যগুলো পড়াবেন ও বুঝাবেন।

ফন্ট সাইজ
15px
17px