📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মুসলিম হয়ে মৃত্যুবরণের আদব ও দু‘আ

📄 মুসলিম হয়ে মৃত্যুবরণের আদব ও দু‘আ


মানুষ মাত্রই মরণশীল, আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধি- বিধান মেনে চলব এবং নিম্নের দু'আটি বেশী বেশী পড়ব।

فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَالْحِقْنِي بِالصُّلِحِينَ

উচ্চারণ : ফা-ত্বিরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আ্যর্দি আন্তা ওয়ালিইয়্যি ফিদ্ দুয়া ওয়াল আ-খিরাতি তাওয়াফ্ফানী মুসলিমাওঁ ওয়া আল্হিকুনী বিস্সা-লিহীন।

অর্থ : (হে আল্লাহ!) আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমিই ইহকাল ও পরকালে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান কর এবং সৎ লোকদের সাথে মিলিত হওয়ার সুযোগ দান কর।

টিকাঃ
৮৫ সূরা ইউসুফ ১২: ১০১ আয়াত।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 হালাল রিযিক্ব অর্জনের আদব ও দু‘আ

📄 হালাল রিযিক্ব অর্জনের আদব ও দু‘আ


আল্লাহ তা'আলা রিযিকের মালিক, তাঁর বিধান অনুযায়ী হালাল পথে রিযিক উপার্জন করব। সুদ, ঘুস, চুরি, ডাকাতি ইত্যাদি হারাম উপার্জন হতে বিরত থাকব এবং আল্লাহর কাছে দু'আ করব।

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِফَضْلِكَ عَمَّنْ سِوَاكَ.

উচ্চারণ : আল্লা-হুম্মাক্‌ফ্ফিনী বি হালা-লিকা 'আন্ হারা-মিকা, ওয়াআগ্নিনী বিফাব্লিকা 'আম্মান সিওয়া-কা।

অর্থ : হে আল্লাহ! তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিস্ক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও।

টিকাঃ
৮৬ সহীহ আল জামি' হাঃ ২৬২৫, সহীহাহ্ হাঃ ২৬৬।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 দুনিয়া ও আখিরাতের আদব এবং দু‘আ

📄 দুনিয়া ও আখিরাতের আদব এবং দু‘আ


দুনিয়া ও আখিরাত মিলেই মানুষের জীবন, কোনটাকে বাদ দিয়ে নয়। তবে আখিরাতকে প্রাধান্য দিব এবং উভয় জগতের কল্যাণ কামনা করব:

رَبَّনَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : রব্বানা- আ-তিনা ফিদ্দুন্‌ন্‌য়া- হাসানাতাও ওয়াফিল আ-খিরাতি হাসানাতাও ওয়াক্বিনা- 'আযা-বান্না-র।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

টিকাঃ
৮৮ সূরা আল বাক্বারাহ্ ২: ২০১ আয়াত।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মজলিস বা বৈঠক সমাপ্তির আদব ও দু‘আ

📄 মজলিস বা বৈঠক সমাপ্তির আদব ও দু‘আ


আল্লাহর উপর ভরসা রেখে সুন্দরভাবে মজলিস বা বৈঠক সম্পন্ন করব এবং ত্রুটিমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দু'আ করব।

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.

উচ্চারণ : সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়াবি হাম্দিকা, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলায়ক ।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া প্রকৃতপক্ষে 'ইবাদাতের যোগ্য অন্য কোন মা'বুদ নেই, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তাওবাহ্ করছি।

টিকাঃ
৮৯ সহীহ তিরমিযী- হাঃ ২৭৩০।

ফন্ট সাইজ
15px
17px