📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 বিদায় গ্রহণ ও বিদায় দেবার আদব ও দু‘আ

📄 বিদায় গ্রহণ ও বিদায় দেবার আদব ও দু‘আ


আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে হাসি মুখে বিদায় নিব এবং বিদায় দিব। আর আল্লাহর কাছে দু'আ করব।

সফরের উদ্দেশ্যে বিদায় গ্রহণের দু'আ-
أَسْتَوْدِعُكُمُ اللَّهَ الَّذِي لَا تَضِيعُ وَدَائِعُهُ.
উচ্চারণ : আস্তাও দি'উকুমুল্ল-হাল্লাযী লা- তাযী 'উ ওয়াদা-য়ি'উহ।
অর্থ : আমি তোমাদেরকে সেই আল্লাহর হিফাযাতে রেখে যাচ্ছি যার হিফাযাতে অবস্থানকারী কেউই ক্ষতিগ্রস্ত হয় না।

সফরের উদ্দেশ্যে বিদায় দেবার দু'আ-
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ ، وَأَمَانَتَكَ، وَخَوَاتِيمَ عَمَلِكَ.
উচ্চারণ : আস্তাও দি'উল্ল-হা দীনাকা, ওয়া আমা-নাতাকা, ওয়া খওয়াতীমা 'আমালিক।
অর্থ : আমি তোমার দীন, তোমার আমানত এবং তোমার আমলের সমাপ্তি পর্যায়কে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি।

টিকাঃ
৮১ সিলসিলাহ্ আস্ সহীহাহ্- হাঃ ১৫।
৮২ সিলসিলাহ্ আস্ সহীহাহ্- হাঃ ১৫।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মুসলিম সমাজের প্রতি আদব ও দু‘আ

📄 মুসলিম সমাজের প্রতি আদব ও দু‘আ


সকল মুসলিমের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ দেখাবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং সকলের প্রতি ভাল ধারণা রাখবে। আর আল্লাহর কাছে সকলের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ফলে তুমি বিশাল সাওয়াবের অধিকারী হবে এবং সকলের কাছে প্রিয় হতে পারবে।

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوْبِنَا غِلَّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

উচ্চারণ : রব্বানাগ্ ফিরলানা- ওয়ালি ইখওয়ানিনা-নিল্লাযীনা সাবাকুনা- বিল ঈমা-ন ওয়ালা- তাজ'আল ফী কুলুবিনা- গিল্লাল লিল্লাযীনা আ-মানু রব্বানা- ইন্নাকা রউফুর রহীম।

অর্থ : হে আমাদের রব! আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের সেই সব ভাইদের ক্ষমা কর, যারা ঈমানের সাথে চলে গেছেন এবং আমাদের অন্তরে সেই সকল লোকদের প্রতি ঘৃণা ও বিদ্বেষভাব এনে দিও না, যারা ঈমান এনেছে। হে আমাদের রব! নিশ্চয়ই তুমি দয়াময়।

টিকাঃ
৮৩ সূরা আল হাশর- আয়াত: ১০।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 আশ্চার্য ও আনন্দঘন মুহূর্তের আদব ও দু‘আ

📄 আশ্চার্য ও আনন্দঘন মুহূর্তের আদব ও দু‘আ


আশ্চর্যজনক কিছু দেখলে বা শুনলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলব :

سُبْحَانَ اللَّهِ (সুবহা-নাল্ল-হ) “আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি”।

আর আনন্দের বিষয় হলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলব- اللَّهُ أَكْبَرُ (আল্ল-হু আকবার) “আল্লাহ সুমহান”।

অনুরূপ সুসংবাদ পেলে বলব- اَلْحَمْدُ لِلَّهِ (আল্হামদু লিল্লা-হ) অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।

টিকাঃ
৮৪ সহীহুল বুখারী- হাঃ ১১৫, ৬৫২৮।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মুসলিম হয়ে মৃত্যুবরণের আদব ও দু‘আ

📄 মুসলিম হয়ে মৃত্যুবরণের আদব ও দু‘আ


মানুষ মাত্রই মরণশীল, আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধি- বিধান মেনে চলব এবং নিম্নের দু'আটি বেশী বেশী পড়ব।

فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَالْحِقْنِي بِالصُّلِحِينَ

উচ্চারণ : ফা-ত্বিরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আ্যর্দি আন্তা ওয়ালিইয়্যি ফিদ্ দুয়া ওয়াল আ-খিরাতি তাওয়াফ্ফানী মুসলিমাওঁ ওয়া আল্হিকুনী বিস্সা-লিহীন।

অর্থ : (হে আল্লাহ!) আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমিই ইহকাল ও পরকালে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান কর এবং সৎ লোকদের সাথে মিলিত হওয়ার সুযোগ দান কর।

টিকাঃ
৮৫ সূরা ইউসুফ ১২: ১০১ আয়াত।

ফন্ট সাইজ
15px
17px