📄 ক্রোধ দমনের আদব ও দু‘আ
মানুষ মাত্রই রেগে যেতে পারে, এ সময় নিয়ন্ত্রণ ঠিক থাকে না, ফলে শয়তান আরো ক্ষিপ্ত করার সুযোগ নেয়। এমতাবস্থায় রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব এবং নিচের দু'আ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইব।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ .
উচ্চারণ : আ'ঊযুবিল্লা-হি মিনাশ্ শায়ত্ব-নির রজীম।
অর্থ : আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।
📄 উপকারীর প্রতি আদব ও দু‘আ
কেউ তোমার উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ ও সম্ভব অনুযায়ী তার উপকার করবে এবং তার জন্য দু'আ করবে।
جَزَاكَ اللَّهُ خَيْرًا
উচ্চারণ : জাযা-কাল্ল-হু খয়রা।
অর্থ : আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন।
টিকাঃ
৭৮ সহীহুল বুখারী- হাঃ ৩২৮২, সহীহ মুসলিম- হাঃ ২৬১০।
📄 তাওবাহ্ ও ক্ষমা প্রার্থনার আদব এবং দু‘আ
মানুষ মাত্রই ভুল-ত্রুটি করতে পারে, এজন্য আল্লাহর কাছে বেশী বেশী তাওবাহ ও ক্ষমা চাইতে হবে। তাওবার শর্ত হল : কৃত অপরাধ হতে ফিরে আসা, ভবিষ্যতে পুনরায় লিপ্ত না হওয়া এবং আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া ও দু'আ করা।
أَسْتَغْفِرُ اللهَ العَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ القَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ : আস্তাগফিরুল্ল-হাল 'আযীমাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কুইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ : আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদাতের যোগ্য কোন সত্য মা'বুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আর আমি তাঁরই নিকট তাওবাহ্ করছি।
টিকাঃ
৭৯ সহীহ আবু দাউদ- হাঃ ১৩৫৮, তিরমিযী- হাঃ ৩৫৭৭ (সহীহ)।
📄 সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দু‘আ
নিম্নের দু'আটি অর্থ বুঝে ও বিশ্বাস করে যেদিনে পাঠ করবে সেদিনে মারা গেলে জান্নাতী হবে। অনুরূপ যে রাতে পাঠ করবে সে রাতে মারা গেলে জান্নাতী হবে ইন্শাআল্লাহ।
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ : আল্ল-হুম্মা আন্তা রব্বী লা- ইলা-হা ইল্লা- আন্তা খলাক্বতানী ওয়া আনা- 'আব্দুকা ওয়া আনা- 'আলা- 'আদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাত্ব'তু আ'উযুবিকা মিন্ শারি মা- সনা'তু আবুউলাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা ওয়া আবুউলাকা বিযাম্বী ফাফিলী ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা- আন্তা।
অর্থ : হে আল্লাহ! তুমিই আমার রব। তুমি ব্যতীত সত্যিকার কোন মা'বুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যানুযায়ী তোমার ওয়াদা অঙ্গীকারের উপর স্থির রয়েছি। আমি তোমার নিকট আমার কৃত অন্যায় আচরণ হতে আশ্রয় চাচ্ছি, আমি আমার প্রতি তোমার নি'আমতকে স্বীকার করছি এবং আমার অপরাধকে স্বীকার করছি। কাজেই তুমি আমাকে ক্ষমা কর, কেননা তুমি ব্যতীত অন্য কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
টিকাঃ
৮০ সহীহুল বুখারী- হাঃ ৬৩০৬।