📄 নতুন চাঁদ দেখার আদব ও দু‘আ
প্রতি মাসে ও নতুন চাঁদ আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসে এ জন্য আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ত্ব বর্ণনা করে তাঁর কাছে দু'আ করব।
اللهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلَامَةِ والْإِسْلَامِ ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللهُ.
উচ্চারণ : আল্ল-হু আকবার, আল্ল-হুম্মা আহিল্লাহু 'আলায়না- বিল আম্নি ওয়াল ঈমা-ন, ওয়াস্ সালা-মাতি ওয়াল ইস্লা-ম, ওয়াত্ তাওফীক্বি লিমা- তুহিব্বু ওয়া তারদ্বা-, রব্বুনা- ওয়া রব্বুকাল্ল-হ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! তুমি এই চাঁদকে নিরাপত্তা, ঈমান, ইসলাম ও শান্তির সাথে আমাদের মাঝে উদিত কর এবং (নেক আমলের) তাওফীকের সাথে যা তোমার নিকট পছন্দনীয় ও যাতে তুমি সন্তুষ্ট। (হে চাঁদ!) আমাদের ও তোমার প্রতিপালক একমাত্র আল্লাহ।
টিকাঃ
৭৭ সিলসিলাহ্ আস্ সহীহাহ্- হাঃ ১৮১৬।
📄 ক্রোধ দমনের আদব ও দু‘আ
মানুষ মাত্রই রেগে যেতে পারে, এ সময় নিয়ন্ত্রণ ঠিক থাকে না, ফলে শয়তান আরো ক্ষিপ্ত করার সুযোগ নেয়। এমতাবস্থায় রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব এবং নিচের দু'আ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইব।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ .
উচ্চারণ : আ'ঊযুবিল্লা-হি মিনাশ্ শায়ত্ব-নির রজীম।
অর্থ : আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।
📄 উপকারীর প্রতি আদব ও দু‘আ
কেউ তোমার উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ ও সম্ভব অনুযায়ী তার উপকার করবে এবং তার জন্য দু'আ করবে।
جَزَاكَ اللَّهُ خَيْرًا
উচ্চারণ : জাযা-কাল্ল-হু খয়রা।
অর্থ : আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন।
টিকাঃ
৭৮ সহীহুল বুখারী- হাঃ ৩২৮২, সহীহ মুসলিম- হাঃ ২৬১০।
📄 তাওবাহ্ ও ক্ষমা প্রার্থনার আদব এবং দু‘আ
মানুষ মাত্রই ভুল-ত্রুটি করতে পারে, এজন্য আল্লাহর কাছে বেশী বেশী তাওবাহ ও ক্ষমা চাইতে হবে। তাওবার শর্ত হল : কৃত অপরাধ হতে ফিরে আসা, ভবিষ্যতে পুনরায় লিপ্ত না হওয়া এবং আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া ও দু'আ করা।
أَسْتَغْفِرُ اللهَ العَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ القَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ : আস্তাগফিরুল্ল-হাল 'আযীমাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কুইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ : আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদাতের যোগ্য কোন সত্য মা'বুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আর আমি তাঁরই নিকট তাওবাহ্ করছি।
টিকাঃ
৭৯ সহীহ আবু দাউদ- হাঃ ১৩৫৮, তিরমিযী- হাঃ ৩৫৭৭ (সহীহ)।