📄 ঈদের আদব ও দু‘আ
মুসলিমদের বাৎসরিক ঈদ মাত্র দু'টি : ঈদুল ফিত্র ও ঈদুল আযহা। ঈদের দিনে আমরা আনন্দ উৎসব করব কিন্তু ইসলাম নিষিদ্ধ কাজে কখনও লিপ্ত হব না। ঈদুল ফিত্রের চাঁদ দেখা হতে সালাত আদায় পর্যন্ত এবং ঈদুল আযহায় ১ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত নিম্নের তাকবীর বেশী বেশী পড়ব।
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ.
উচ্চারণ : আল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার ওয়া লিল্লা-হিল্ হাম্দ।
অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা'বুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ্ জন্য।
টিকাঃ
৭০. ফাতহুল বারী ২/৫৮৯ পৃঃ, সহীহ ফিকহুস্ সুন্নাহ ১/৬০৩ পৃঃ।
৭১. সহীহুল বুখারী হাঃ ৯৬৯, ইরওয়া হাঃ ৬৫১, আহমাদ, নায়লুল আওত্বার- ৩/৩১২ পৃঃ, ইবনে আবি শায়বাহ- ২/১৬৮, সহীহ। মুখতাসারুল ফিক্হ আল ইসলামী- ৫৫৬ পৃঃ।
📄 ঝড়-তুফানে আদব ও দু‘আ
ঝড়-তুফান আল্লাহ তা'আলার পরিচালিত ও নিয়ন্ত্রিত, অতএব কোন গালি-গালাজ ও খারাপ মন্তব্য করব না বরং আল্লাহর কাছে দু'আ করব।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِهَا.
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আলুকা খয়রহা-, ওয়া আ'ঊযুবিকা মিন্ শারিহা-।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট তার (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই, আর আমি তোমার নিকট তার অকল্যাণ হতে আশ্রয় চাই।
টিকাঃ
৭২. সহীহ মুসলিম- হাঃ ৮৯৯।
📄 বৃষ্টি প্রার্থনার আদব ও দু‘আ
বৃষ্টি আল্লাহরই দান, তিনিই এর মালিক, অতএব একমাত্র তাঁর কাছেই বৃষ্টি প্রার্থনা করব।
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُّغِيثًا مَّرِيئًا مَّرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍ، عَاجِلًا غَيْرَ اجِلٍ.
উচ্চারণ : আল্ল-হুম্মান্ত্বিনা- গয়সান মুগীসান মারীআন মারী'আ-, নাফি'আন্ গয়রা যা-র্, 'আ-জিলান গয়রা আ-জিলিন।
অর্থ : হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান কর যা সুপেয়, ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকর নয়, শীঘ্রই আগমনকারী, বিলম্বকারী নয়।
টিকাঃ
৭৩. সহীহ আবু দাউদ- হাঃ ১০৬০।
📄 রোগী দেখার আদব ও দু‘আ
অসুস্থতা ও সুস্থতা সবই আল্লাহর হাতে। অতএব সুস্থতার জন্য তাঁরই স্মরণাপন্ন হতে হবে, অসুস্থ ব্যক্তির সেবা ও তাকে দেখতে যাওয়া ইসলামের নির্দেশ ও অনেক সাওয়াবের কাজ। আমরা রোগী দেখতে গিয়ে তার জন্য নিম্নের দু'আ পড়ব।
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ.
উচ্চারণ : লা- বা'সা ত্বহুরুন ইন্শা-আল্ল-হ।
অর্থ : (চিন্তা করো না) কোন সমস্যা নেই, ইন্শাআল্লাহ আরোগ্য লাভ করবে।
أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ العَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ.
উচ্চারণ : আসআলুল্ল-হাল 'আযীমা রব্বাল 'আরশিল 'আযীমি আই ইয়াস্ফিয়াক।
অর্থ : আমি তোমার রোগমুক্তির জন্য 'আরশে 'আযীমের মহান প্রভু আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। (সাতবার পড়তে হয়)।
টিকাঃ
৭৪ সহীহুল বুখারী- হাঃ ৩৬১৬।
৭৫ সহীহ আল জামি'- হাঃ ৬৩৮৮।