📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 কবর যিয়ারতের আদব ও দু‘আ

📄 কবর যিয়ারতের আদব ও দু‘আ


করব যিয়ারত শরীয়তসম্মত 'ইবাদত, তবে যিয়ারতের উদ্দেশে কোথাও সফর করব না, কোন মাযারে নযর ও মানৎ করব না এবং কোন মৃত ব্যক্তির অসীলায় বা মৃত ব্যক্তির কাছে দু'আ করব না। মুসলিম ব্যক্তির কবর যিয়ারতের সালাম বা দু'আ নিম্নরূপ :

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلَا حِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ.
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম আহ্লাদ্ দিয়া-রি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইন্‌শা-আল্ল-হু লালা-হিকূনা আআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল 'আ-ফিয়াহ্।

অর্থ : হে কবরের অধিবাসী মু'মিন ও মুসলিমগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তি কামনা করছি।

টিকাঃ
৬৯. সহীহ মুসলিম- হাঃ ৯৭৫।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ঈদের আদব ও দু‘আ

📄 ঈদের আদব ও দু‘আ


মুসলিমদের বাৎসরিক ঈদ মাত্র দু'টি : ঈদুল ফিত্র ও ঈদুল আযহা। ঈদের দিনে আমরা আনন্দ উৎসব করব কিন্তু ইসলাম নিষিদ্ধ কাজে কখনও লিপ্ত হব না। ঈদুল ফিত্রের চাঁদ দেখা হতে সালাত আদায় পর্যন্ত এবং ঈদুল আযহায় ১ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত নিম্নের তাকবীর বেশী বেশী পড়ব।

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ.
উচ্চারণ : আল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার ওয়া লিল্লা-হিল্ হাম্দ।

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা'বুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ্ জন্য।

টিকাঃ
৭০. ফাতহুল বারী ২/৫৮৯ পৃঃ, সহীহ ফিকহুস্ সুন্নাহ ১/৬০৩ পৃঃ।
৭১. সহীহুল বুখারী হাঃ ৯৬৯, ইরওয়া হাঃ ৬৫১, আহমাদ, নায়লুল আওত্বার- ৩/৩১২ পৃঃ, ইবনে আবি শায়বাহ- ২/১৬৮, সহীহ। মুখতাসারুল ফিক্‌হ আল ইসলামী- ৫৫৬ পৃঃ।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ঝড়-তুফানে আদব ও দু‘আ

📄 ঝড়-তুফানে আদব ও দু‘আ


ঝড়-তুফান আল্লাহ তা'আলার পরিচালিত ও নিয়ন্ত্রিত, অতএব কোন গালি-গালাজ ও খারাপ মন্তব্য করব না বরং আল্লাহর কাছে দু'আ করব।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِهَا.
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আলুকা খয়রহা-, ওয়া আ'ঊযুবিকা মিন্ শারিহা-।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট তার (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই, আর আমি তোমার নিকট তার অকল্যাণ হতে আশ্রয় চাই।

টিকাঃ
৭২. সহীহ মুসলিম- হাঃ ৮৯৯।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 বৃষ্টি প্রার্থনার আদব ও দু‘আ

📄 বৃষ্টি প্রার্থনার আদব ও দু‘আ


বৃষ্টি আল্লাহরই দান, তিনিই এর মালিক, অতএব একমাত্র তাঁর কাছেই বৃষ্টি প্রার্থনা করব।

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُّغِيثًا مَّرِيئًا مَّرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍ، عَاجِلًا غَيْرَ اجِلٍ.
উচ্চারণ : আল্ল-হুম্মান্ত্বিনা- গয়সান মুগীসান মারীআন মারী'আ-, নাফি'আন্ গয়রা যা-র্, 'আ-জিলান গয়রা আ-জিলিন।

অর্থ : হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান কর যা সুপেয়, ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকর নয়, শীঘ্রই আগমনকারী, বিলম্বকারী নয়।

টিকাঃ
৭৩. সহীহ আবু দাউদ- হাঃ ১০৬০।

ফন্ট সাইজ
15px
17px