📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 জানাযা সালাতের আদব ও দু‘আ

📄 জানাযা সালাতের আদব ও দু‘আ


মৃত মুসলিম নর-নারীর জানাযার সালাত পড়া ফরযে কিফায়াহ্ এবং অতি সাওয়াবের কাজ। জানাযার প্রথম তাকবীতে আ'ঊযুবিল্লা-হ ও বিস্মিল্লা-হ সহ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ব, দ্বিতীয় তাকবীতে দরূদ, তৃতীয় তাকবীতে নিম্নের দু'আ এবং চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাব।

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مُِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ.
উচ্চারণ : আল্ল-হুম্মাগফির লাহু ওয়ার্ হাম্হু, ওয়া 'আ-ফিহী ওয়া'ফু 'আনহু, ওয়া আক্রিম নুযুলাহ্ ওয়া ওয়াস্স্সি' মুখালাহ্। ওয়াপ্সিল্ভ বিল্মা-য়ি ওয়াস্ সাল্জি ওয়াল্ বারাদ। ওয়া নাক্বক্বিহী মিনাল খাত্ব-ইয়া- কামা- নাক্কায়তাস্ সাওবাল আব্ ইয়াযা মিনাদ্ দানাস। ওয়া আব্দিলহু দা-রান খয়রাম্ মিন দা-রিহী ওয়া আহ্বালা খয়রাম্ মিন আহলিহী ওয়া যাওজান খয়রাম্ মিন যাওজিহী, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়াআ'ইহু মিন 'আযা-বিল ক্বব্রি ওয়া মিন 'আযা-বিন্ না-র।

অর্থ : হে আল্লাহ! তুমি এ ব্যক্তিকে ক্ষমা করে দাও, তার উপর রহম কর, তাকে পূর্ণ নিরাপত্তা দান কর, তাকে ক্ষমা কর, মর্যাদার সাথে তার আপ্যায়ন কর, তার বাসস্থান প্রশস্ত কর। তুমি তাকে ধৌত করে দাও পানি, বরফ ও শিশির দ্বারা। তুমি তাকে পাপ হতে এমনভাবে পরিষ্কার কর যেমনভাবে তুমি সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার কর। তাকে দুনিয়ার ঘরের পরিবর্তে উত্তম ঘর প্রদান কর। তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান কর। তাকে দুনিয়ার সাথীর চেয়ে উত্তম সাথী দান কর এবং তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর তাকে কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর।

اللَّهُمَّ اغْفِرْ لِحَيْنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوفَّهُ عَلَى الْإِيْمَانِ اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَةً وَلَا تَفْتِنَا بَعْدَهُ.
উচ্চারণ : আল্ল-হুম্মাগ্‌ ফিরলী হাইয়্যিনা- ওয়া মাইয়্যিতিনা- ওয়া শা- হিদিনা- ওয়া গ-য়িবিনা- ওয়া সগীরিনা- ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা- ওয়া উন্‌ন্সা-না-। আল্ল-হুম্মা মান্ আহ্ইয়াইতাহু মিন্না- ফাআয়িহী 'আলাল্ ইস্লা-ম। ওয়ামান তাওয়াফ্ ফায়তাহু মিন্না- ফাতাওয়াফ্ফাহু 'আলাল ঈমা-ন। আল্ল-হুম্মা লা- তারিমনা- আজরাহু ওয়ালা- তাফতিন্না- বা'দাহ।

অর্থ : হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নর-নারী সকলকে ক্ষমা কর। হে আল্লাহ! আমাদের মাঝে যাদের জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপর জীবিত রাখ, আর যাদের মৃত্যু দান করবে, তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান কর। হে আল্লাহ! আমাদেরকে তার নেকী হ'তে বঞ্চিত কর না এবং তার মৃত্যুর পর আমাদেরকে সমস্যায় ফেল না।

টিকাঃ
৬৬. সহীহুল বুখারী- হাঃ ৫৭৩৭।
৬৭. সহীহ মুসলিম- হাঃ ৯৬৩।
৬৮. আবূ দাউদ- হাঃ ৩২০১, তিরমিযী- হাঃ ১০২৬, ইবনে মাজাহ- হাঃ ১৪৯৮, (সহীহ)।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 কবর যিয়ারতের আদব ও দু‘আ

📄 কবর যিয়ারতের আদব ও দু‘আ


করব যিয়ারত শরীয়তসম্মত 'ইবাদত, তবে যিয়ারতের উদ্দেশে কোথাও সফর করব না, কোন মাযারে নযর ও মানৎ করব না এবং কোন মৃত ব্যক্তির অসীলায় বা মৃত ব্যক্তির কাছে দু'আ করব না। মুসলিম ব্যক্তির কবর যিয়ারতের সালাম বা দু'আ নিম্নরূপ :

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلَا حِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ.
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম আহ্লাদ্ দিয়া-রি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইন্‌শা-আল্ল-হু লালা-হিকূনা আআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল 'আ-ফিয়াহ্।

অর্থ : হে কবরের অধিবাসী মু'মিন ও মুসলিমগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তি কামনা করছি।

টিকাঃ
৬৯. সহীহ মুসলিম- হাঃ ৯৭৫।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ঈদের আদব ও দু‘আ

📄 ঈদের আদব ও দু‘আ


মুসলিমদের বাৎসরিক ঈদ মাত্র দু'টি : ঈদুল ফিত্র ও ঈদুল আযহা। ঈদের দিনে আমরা আনন্দ উৎসব করব কিন্তু ইসলাম নিষিদ্ধ কাজে কখনও লিপ্ত হব না। ঈদুল ফিত্রের চাঁদ দেখা হতে সালাত আদায় পর্যন্ত এবং ঈদুল আযহায় ১ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত নিম্নের তাকবীর বেশী বেশী পড়ব।

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ.
উচ্চারণ : আল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্ল-হু আব্বার আল্ল-হু আব্বার ওয়া লিল্লা-হিল্ হাম্দ।

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা'বুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ্ জন্য।

টিকাঃ
৭০. ফাতহুল বারী ২/৫৮৯ পৃঃ, সহীহ ফিকহুস্ সুন্নাহ ১/৬০৩ পৃঃ।
৭১. সহীহুল বুখারী হাঃ ৯৬৯, ইরওয়া হাঃ ৬৫১, আহমাদ, নায়লুল আওত্বার- ৩/৩১২ পৃঃ, ইবনে আবি শায়বাহ- ২/১৬৮, সহীহ। মুখতাসারুল ফিক্‌হ আল ইসলামী- ৫৫৬ পৃঃ।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ঝড়-তুফানে আদব ও দু‘আ

📄 ঝড়-তুফানে আদব ও দু‘আ


ঝড়-তুফান আল্লাহ তা'আলার পরিচালিত ও নিয়ন্ত্রিত, অতএব কোন গালি-গালাজ ও খারাপ মন্তব্য করব না বরং আল্লাহর কাছে দু'আ করব।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِهَا.
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আলুকা খয়রহা-, ওয়া আ'ঊযুবিকা মিন্ শারিহা-।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট তার (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই, আর আমি তোমার নিকট তার অকল্যাণ হতে আশ্রয় চাই।

টিকাঃ
৭২. সহীহ মুসলিম- হাঃ ৮৯৯।

ফন্ট সাইজ
15px
17px