📄 সালাম ফেরানোর আদব ও দু‘আ
শেষ বৈঠকের দু'আ পড়া হলে ডানে ও বামে দু' দিকে চেহারা ঘুরিয়ে নিচের দু'আ বলে সালাম ফিরাব।
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ.
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ।
অর্থ: তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক।
টিকাঃ
৫৬. 'আবু দাউদ- হাঃ ৯৯৭, (সহীহ)।
📄 সালামের পর আদব ও দু‘আ
সালাম ফিরানোর পর স্বস্থানে বসে তাকবীর “আল্ল-হু আকবার” ১ বার ও اَسْتَغْفِرُ اللَّهَ (আস্তাগফিরুল্ল-হ, অর্থাৎ- আমি আল্লাহর কছে ক্ষমা প্রার্থনা করছি) ৩ বার বলব এবং সহীহ হাদীসে প্রমাণিত দু'আ ও তাসবীহ পাঠ করব।
টিকাঃ
৫৭. সহীহুল বুখারী- হাঃ ৮৪২, সহীহ মুসলিম- হাঃ ৫৮৩।
৫৮. সহীহ মুসলিম- হাঃ ৫৯১।
৫৯. 'দ্রঃ লেখকের গ্রন্থ- মাসনূন সালাত ও দু'আ শিক্ষা (১০০-১০৫ পৃষ্ঠা)।
📄 আয়াতুল কুরসী এর ফযীলত
আয়াতুল কুরসী অতি ফযীলত ও মাহাত্ম্যপূর্ণ আয়াত। পাঁচ ওয়াক্ত ফরয সালাতের পর তা পাঠ করলে জান্নাতী হওয়া যায়। প্রত্যহ সকাল-সন্ধ্যা ও শয়নের সময় পাঠ করলে আল্লাহর পক্ষ হতে জান ও মালের হিফাযাত নিশ্চিত হয়।
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مُِّنْ عِلْمِةٍ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উচ্চারণ : আল্ল-হু লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়ুল কুইয়ূম, লা- তা'খুযুহূ সিনাতু ওয়ালা- নাওম, লাহু মা- ফিস্ সামা-ওয়া-তি ওয়ামা- ফিল আর্দি, মান যাল্লাযী- ইয়াশফ'উ 'ইন্দাহু ইল্লা- বিইযনিহী, ই'য়ালামু মা- বায়না আয়দীহিম ওয়ামা- খলফাহুম ওয়ালা- ইউহীতূনা বিশাইয়িম্ মিন্ 'ইলমিহী ইল্লা- বিমা- শা- আ ওয়াসি'আ কুরসিইউহুস্ সামা-ওয়া-তি ওয়াল্ আর্যা ওয়ালা- ইয়া উদুহূ হিফ্যুহুমা- ওয়া হুওয়াল 'আলিয়্যুল্ 'আযী-ম।
অর্থ : আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার মা'বুদ নেই। যিনি চিরঞ্জীব ও সক্রিয় সংরক্ষক, তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও যমীনে যা কিছু আছে সবই তাঁর জন্য। কে আছে যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? তিনি অগ্র-পশ্চাতের সমস্ত কিছু অবগত আছেন। আল্লাহর ইচ্ছা ব্যতীত তাঁর 'ইলমের সামান্যতমও কেউ আয়ত্ত্ব করতে পারে না। তাঁর কুরসী সমস্ত আকাশসমূহ ও পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত। এ আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণে তাঁর কোন বেগ পেতে হয় না। তিনি চির উন্নত ও মহান।
টিকাঃ
৬০. সিলসিলাহ্ আস্ সহীহাহ্ হাঃ ৯৭২।
৬১. সহীহুল বুখারী- হাঃ ৫০১০।
৬২. সূরা বাক্বারাহ্, আয়াত- ২৫৫।
📄 বিত্র সালাতের আদব ও দু‘আ
ইশার সালাতের পর বিত্র সলাত পড়তে হয়, রাসূলুল্লাহ ﷺ অধিকাংশ সময় এক রাআত বিত্র পড়তেন। বিত্র সালাতে রুকূ'র আগে ও পরে উভয় অবস্থায় দু'আ কুনূত পড়া যায়, তবে আগে পড়া উত্তম।
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيْمَنُ تَوَلَّيْتَ وَبَارِকْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ وَصَلَّى اللهُ عَلَى النَّبِيِّ.
উচ্চারণ : আল্ল-হুম্মাদিনী ফীমান হাদাইত, ওয়া 'আ-ফিনী ফীমান 'আ- ফাইত, ওয়া তাওয়াল্লানী ফীমান্ তাওয়াল্লাইত, ওয়া বা-রিক্লী ফীমা আ'তুইত, ওয়াক্বিনী শারা মা- কুযাইত, ফাইন্নাকা তাক্বযী ওয়ালা- ইউকুযা- 'আলাইক, ইন্নাহু লা- ইয়াযিলু মাঁও ওয়া-লাইত, ওয়ালা- ইয়া'ইয্যু মান 'আ-দাইত, তাবা- রাস্তা রব্বানা- ওয়া তা'আ-লাইত, ওয়া সল্লাল্ল-হু 'আলান্ নাবীয়্যি।
অর্থ : হে আল্লাহ! তুমি যাদেরকে সুপথ দেখিয়েছ আমাকেও তাদের মতো সুপথ দেখাও। যাদেরকে তুমি মাফ করেছ আমাকেও তাদের মতো করে মাফ কর। তুমি যাদের অভিভাবক হয়েছ তাদের মতো আমারও অভিভাবক হয়ে যাও এবং তুমি আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও। তুমি যে ফায়সালা করেছ তার অনিষ্ট থেকে আমাকে বাঁচাও। কারণ তুমিইতো ভাগ্য নির্ধারণ করে থাক। আর তোমার বিরুদ্ধে কেউ কোন সিদ্ধান্ত নিতে পারে না। তুমি যার সাথে বন্ধুত্ব রাখ সে কোন দিন অপমানিত হয় না। আর তুমি যার সাথে বন্ধুত্ব ছিন্ন করো, সে কোন দিনই সম্মানিত হতে পারে না। হে আমাদের প্রতিপালক! তুমি বরকতময় ও সর্বোচ্চ। আল্লাহ তা'আলা নবী ﷺ এর উপর রহমত বর্ষণ করুন।
টিকাঃ
৬৩. সহীহুল বুখারী- হাঃ ৪৭২, সহীহ মুসলিম হাঃ ৭৩৬, ৭৪৯।
৬৪. সহীহুল বুখারী- হাঃ ১০০২।
৬৫. আবূ দাউদ হাঃ ১৪২৫, তিরমিযী হাঃ ৪৬৫ (সহীহ)।