📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সালাতে দরূদের আদব ও দু‘আ

📄 সালাতে দরূদের আদব ও দু‘আ


মুহাম্মাদ ﷺ-কে আল্লাহর বান্দা, সর্বশেষ নাবী ও রাসূল হিসেবে বিশ্বাস করব এবং তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাঁর পূর্ণ আনুগত্য স্বীকার করব এবং তাঁর ওপর দরূদ পেশ করব, বিশেষ করে তাশাহ্হু্দের বৈঠকে।

দু'আ (দরূদ)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّদٍ ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّদٍ ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ মَّجِيدٌ .

উচ্চারণ : আল্ল-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মাদিওঁ ওয়া'আলা- আ-লি মুহাম্মাদ, কামা- সল্লায়তা 'আলা- ইব্রা-হীমা ওয়া'আলা- আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ। আল্ল-হুম্মা বা-রিক 'আলা- মুহাম্মাদিওঁ ওয়া'আলা- আ-লি মুহাম্মাদিন কামা- বা-রাক্তা 'আলা- ইব্রা-হীমা ওয়া'আলা- আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।

অর্থ : হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ কর, যেভাবে বর্ষণ করেছ ইবরাহীম আলায়হিস্ সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত দাও মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গকে, যেভাবে তুমি বরকত দিয়েছ ইবরাহীম আলায়হিস্ সালাম ও তাঁর পরিবার-পরিজনকে, নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।

টিকাঃ
৫২. সহীহুল বুখারী- হাঃ ৬৩৫৭, সহীহ মুসলিম- হাঃ ৪০৬।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 শেষ বৈঠকের আদব ও দু‘আ

📄 শেষ বৈঠকের আদব ও দু‘আ


তিন বা চার রাক্'আত বিশিষ্ট সালাতে তাশাহ্হুদের বৈঠকে ডান পা খাড়া রেখে বাম পায়ের নিচ দিয়ে ডান পা বের করে দিব এবং নিতম্বের উপর বসব। অতঃপর আত্তাহিয়্যাতু ও দরূদের পর দু'আ মাসূরা পড়ব।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَمِنْ فِতْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ.
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন্ 'আযা-বিল ক্বরি, ওয়ামিন্ 'আযা-বিন্না-র, ওয়ামিন্ ফিত্নাতিল্ মাহ্ইয়া- ওয়াল্ মামা-ত, ওয়ামিন্ ফিত্নাতিল্ মাসীহিদ্‌ দাজ্জা-ল।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি, তোমার নিকট আশ্রয় চাচ্ছি জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে এবং তোমার নিকট আশ্রয় চাচ্ছি দাজ্জালের পরীক্ষা হতে।

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً মُِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ .
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী যলামতু নাফ্সী যুল্মান কাসীরাওঁ ওয়ালা- ইয়াগ্‌ ফিরুয্যুনুবা ইল্লা- আন্তা ফাগফিরলী মাগফিরাতাম মিন্ 'ইন্দিকা ওয়ারহাম্নী ইন্নাকা আন্তাল্ গফুরুর রহীম।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আমার নিজের উপর অনেক যুলুম করেছি, আর তুমি ছাড়া কেউ (ঐ) পাপসমূহ ক্ষমাকারী নেই। অতএব তুমি স্বীয় অনুগ্রহে আমাকে ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াময়।

টিকাঃ
৫৩. সহীহুল বুখারী- হাঃ ৮২৮।
৫৪. সহীহুল বুখারী: ১৩৭৭, সহীহ মুসলিম- হাঃ ৫৮৮।
৫৫. সহীহুল বুখারী- হাঃ ৮৩৪, সহীহ মুসলিম- হাঃ ২৭০৫।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সালাম ফেরানোর আদব ও দু‘আ

📄 সালাম ফেরানোর আদব ও দু‘আ


শেষ বৈঠকের দু'আ পড়া হলে ডানে ও বামে দু' দিকে চেহারা ঘুরিয়ে নিচের দু'আ বলে সালাম ফিরাব।

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ.
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ।
অর্থ: তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক।

টিকাঃ
৫৬. 'আবু দাউদ- হাঃ ৯৯৭, (সহীহ)।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সালামের পর আদব ও দু‘আ

📄 সালামের পর আদব ও দু‘আ


সালাম ফিরানোর পর স্বস্থানে বসে তাকবীর “আল্ল-হু আকবার” ১ বার ও اَسْتَغْفِرُ اللَّهَ (আস্তাগফিরুল্ল-হ, অর্থাৎ- আমি আল্লাহর কছে ক্ষমা প্রার্থনা করছি) ৩ বার বলব এবং সহীহ হাদীসে প্রমাণিত দু'আ ও তাসবীহ পাঠ করব।

টিকাঃ
৫৭. সহীহুল বুখারী- হাঃ ৮৪২, সহীহ মুসলিম- হাঃ ৫৮৩।
৫৮. সহীহ মুসলিম- হাঃ ৫৯১।
৫৯. 'দ্রঃ লেখকের গ্রন্থ- মাসনূন সালাত ও দু'আ শিক্ষা (১০০-১০৫ পৃষ্ঠা)।

ফন্ট সাইজ
15px
17px