📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সূরা ফাতিহা পাঠের আদব ও দু‘আ

📄 সূরা ফাতিহা পাঠের আদব ও দু‘আ


সানা ও আ'ঊযুবিল্লাহ পাঠের পর ইমাম, মুক্তাদী ও একাকী নামাযী সকল নামাযে বিস্মিল্লা-হ সহ সূরা ফাতিহা প্রতিটি আয়াত থেমে থেমে পাঠ করব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোন সালাতই হবে না।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (১) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (২) الرَّحْمَنِ الرَّحِيمِ (৩) مُلِكِ يَوْمِ الدِّينِ (٤) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِين (৫) اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (৬) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (৭)

উচ্চারণ : (১) বিস্মিল্লা-হির রহমা-নির্ রহীম। (২) আল্হাম্মদু লিল্লা-হি রব্বিল 'আ-লামীন। (৩) আর্ রহ্মা-নির্ রহীম। (৪) মা-লিকি ইয়াওমিদ্দীন (৫) ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ঈন। (৬) ইহদিনাস্ সিরা-ত্বল্ মুস্তাক্বীম। (৭) সিরা-ত্বল্লাযীনা আন্ 'আম্স্তা 'আলায়হিম, গয়রিল মাগ্যবি 'আলায়হিম, ওয়ালায্য-ল্লীন। (আ-মীন)

অর্থ : (১) পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি (২) যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। (৩) যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। (৪) যিনি বিচার দিনের মালিক। (৫) আমরা একমাত্র তোমারই 'ইবাদাত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (৬) আমাদের সরল সঠিক পথ দেখাও। (৭) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নি'আমত দান করেছ। তাদের পথ নয়, যাদের উপর গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। (আমীন- হে আল্লাহ! কবুল করুন)।

'আ-মীন' বলা : সূরা ফাতিহা পাঠের পর ইমাম সাহেব জেহরী স্বরব 'আ-মীন' বলবেন তাঁর সাথে মুক্তাদীরাও স্বরবে 'আ-মীন' বলব, ফলে আল্লাহ অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এরপর অন্য একটি সূরা পড়ব।

টিকাঃ
৪১. সহীহুল বুখারী- হাঃ ৭৫৬, সহীহ মুসলিম- হাঃ ৩৯৪, আবু দাউদ- হাঃ ৮২২, তিরমিযী- হাঃ ২৪৭, নাসায়ী- হাঃ ৯১১, ইবনে মাজাহ- হাঃ ৮৩৭।
৪২. সহীহ মুসলিম হাঃ ৭৮০।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 রুকূ‘র আদব ও দু‘আ

📄 রুকূ‘র আদব ও দু‘আ


দু' হাতের তালুসহ আঙ্গুলগুলো খোলা এবং কিবলামুখী রেখে কাঁধ বা কান পর্যন্ত তুলে 'আল্ল-হু আকবার' বলে রুকূ'তে যাব, মাথা, পিঠ ও মাজা সমান রাখব এবং নিম্নের দু'আ তিন বা ততোধিকবার পড়ব।

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল ‘আযীম।
অর্থ : আমি মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি।

অথবা,
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي.
উচ্চারণ : সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা- ওয়াবি হাম্দিকা, আল্ল-হুম্মাগ্‌ ফিব্লী।
অর্থ : হে আমাদের প্রতিপালক আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি, অতএব হে আল্লাহ! আমাকে ক্ষমা কর।

টিকাঃ
৪৩. সহীহুল বুখারী- হাঃ ৭৩৫, সহীহ মুসলিম হাঃ ৩৯০।
৪৪. আবূ দাউদ- হাঃ ৮৭৪, তিরমিযী- হাঃ ২৬২ (সহীহ)।
৪৫. সহীহুল বুখারী- হাঃ ৭৯৪, সহীহ মুসলিম- হাঃ ৪৮৪।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 রুকূ‘ হতে মাথা উঠার আদব ও দু‘আ

📄 রুকূ‘ হতে মাথা উঠার আদব ও দু‘আ


سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (সামি'আল্ল-হু লিমান হামিদাহ, অর্থাৎ- যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনে জবাব দেন।) বলে রুকু' হতে মাথা তুলব এবং দু'হাত কাঁধ বা কান পর্যন্ত পূর্বের ন্যায় তুলে নিম্নের দু'আ পড়ব।

رَبَّنَا وَلَكَ الحَمْدُ ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ.
উচ্চারণ : রব্বানা- ওয়ালাকাল হাম্দ, হাম্দান কাসীরান্ ত্বইয়্যিবাম্ মুবা- রাকান্ ফীহ।
অর্থ : হে আমাদের রব! সকল প্রশংসা তোমারই জন্য, অজস্র প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা মাত্র তোমারই।

টিকাঃ
৪৬. সহীহুল বুখারী- হাঃ ৭৯৯।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সিজদার আদব ও দু‘আ

📄 সিজদার আদব ও দু‘আ


“আল্ল-হু আকবার” বলে প্রথমে দু'হাত, অতঃপর দু'হাটু এবং নাক ও কপাল মাটিতে রেখে সিজদায় যাব, সিজদায় নিম্নের দু'আ তিনবার বা ততোধিকবার পড়ব। সিজদাকালীন দু' হাত কান বরাবর এবং কনুই পাঁজর ও উরু হতে দূরে রাখব।

سُبْحَانَ رَبِّيَّ الْأَعْلَى
উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল আ'লা- ।
অর্থ : আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি যিনি সর্বোচ্চ।

উল্লেখ্য যে, হাত বাঁধা, রুকু', সিজদা ও তাশাহ্হুদের বৈঠক ইত্যাদি সকল নিয়ম ছেলে ও মেয়ে একইভাবে পালন করবে, সহীহ হাদীসে কোন পার্থক্য নেই।

অথবা,
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي.
উচ্চারণ : সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা- ওয়াবি হাম্দিকা, আল্ল-হুম্মাগ্‌ ফিরলী।
অর্থ : হে আমাদের প্রতিপালক আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি, অতএব হে আল্লাহ! আমাকে ক্ষমা কর।

টিকাঃ
৪৭. তিরমিযী- হাঃ ২৬২, নাসায়ী- হাঃ ১০০৮ (সহীহ)।
৪৮. সহীহুল বুখারী- হাঃ ৬৩১, বিস্তারিত দ্রঃ লেখকের বই 'মাসনূন সালাত ও দু'আ শিক্ষা' ১০৫-১০৮ পৃঃ।
৪৯. সহীহুল বুখারী- হাঃ ৭৯৪, সহীহ মুসলিম- হাঃ ৪৮৪।

ফন্ট সাইজ
15px
17px