📄 আযানের জবাব ও দু‘আ
যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে জবাব দিবে, অতঃপর দরূদ পড়ে নিম্নের দু'আ পড়বে, সে রাসূল ﷺ-এর শাফা'আত অবশ্যই পাবে।
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، أَتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُودًا الَّذِي وَعَدْتَهُ .
উচ্চারণ : আল্ল-হুম্মা রব্বা হা-যিহিদ্ দা'ওয়াতিত্ তা-ম্মাহ্, ওয়াস্ সলা- তিল কু-য়িমাহ্, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাহ্, ওয়ার্'আস্থ মাক্কা-মাম্ মাহমূদা নিল্লাযী ওয়া'আত্তাহ।
অর্থ : হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমিই রব! মুহাম্মাদ ﷺ-কে অসীলা নামক স্থান ও মর্যাদা দান কর। তুমি তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও, যা তাঁকে প্রদানের ওয়াদা করেছ।
টিকাঃ
৩৩ সহীহুল বুখারী- হাঃ ৬১৪।
📄 ইক্বামাতের আদব ও জবাব
রাসূলুল্লাহ ﷺ-এর মুয়াযযিন বিলাল (রাঃ)-কে আযান জোড়া- জোড়া বাক্যে এবং “কুদ্ ক্বা-মাতিস সলা-হ্” ব্যতীত ইক্বামাত বেজোড় বাক্যে দেয়ার জন্য আদেশ করা হতো। ইবনে 'উমার বলেন: রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আযান দু' দু'বার করে এবং “কুদ্ ক্বা-মাতিস্ সলা-হ্” ব্যতীত ইক্বামাত এক একবার করে বলা হতো। ইক্বামাতের শব্দগুলো সহীহ হাদীস মতে ১১টি :
আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ, হাইয়্যা 'আলাস সলা-হ, হাইয়্যা 'আলাল ফালা-হ, কুদ্ ক্ব-মাতিস্ সলা-হ, কুদ্ ক্ব-মাতিস্ সলা-হ, আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, লা- ইলা-হা ইল্লাল্ল-হ।
ইক্বামাতের জওয়াব আযানের মতই, “কুদ্ ক্বা-মাতিস্ সলা-হ”র জবাবে অনুরূপই বলবে। কেননা “আক্বা-মাহাল্লা-হু....."-এর হাদীসটি সহীহ নয়। ক্বাযা সালাতেও ইক্বামাত দিতে হয়।
টিকাঃ
৩৪ সহীহুল বুখারী- হাঃ ৬০৩, সহীহ মুসলিম- হাঃ ৩৭৮।
৩৫ আবূ দাউদ- হাঃ ৫১০, তিরমিযী- হাঃ ১৮৯, নাসায়ী- হাঃ ৬২৮, সহীহ।
৩৬ সহীহ আবু দাউদ- হাঃ ৪৬৯।
৩৭ ইরওয়াউল গালীল হাঃ নং- ২৪১, তামামুল মিন্নাহ- ১৫০ পৃঃ।
৩৮ সহীহ মুসলিম, আহমাদ, আবূ দাউদ, নাসায়ী, নায়লুল আওত্বার- ২য় খণ্ড, ৫৯ পৃঃ।
📄 সালাত শুরু করার আদব ও দু‘আ
সালাতের জন্য অন্তরে নিয়্যাত করব, মুখে কোন শব্দ উচ্চারণ করবে না, অতঃপর কিবলামুখী হয়ে কাঁধ বা কান পর্যন্ত দু'হাত তুলে “আল্ল-হু আকবার” বলে ছেলে-মেয়ে সকলে বুকে হাত বেঁধে নিম্নের দু'আ পড়ব।
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِنِي مِنْ الْخَطَايَا كَمَا يُনَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ، اللهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ.
উচ্চারণ : আল্ল-হুম্মা বা-'ইদ বায়নী ওয়া বায়না খাত্মা- ইয়া-ইয়া কামা- বা- 'আস্তা বায়না মাশ্রিকি ওয়াল্ মাগ্রিব। আল্ল-হুম্মা নাক্কিনী মিনাল খাত্বা-ইয়া- কামা- ইউনাক্বক্বাস্ সাওবুল আইয়ায়ু মিনাদ্ দানাস। আল্ল-হুম্মাগ্ন্সিল খাত্মা- ইয়া-ইয়া বিল মা-য়ি ওয়াসাঞ্জি ওয়াল বারাদ।
অর্থ : হে আল্লাহ! আমার ও আমার পাপসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও, যেরূপ দূরত্ব তুমি সৃষ্টি করেছ পূর্ব থেকে পশ্চিম দিগন্তের মধ্যে। হে আল্লাহ! তুমি আমাকে পাপ-পঙ্কিলতা থেকে এমনভাবে পরিচ্ছন্ন কর, যেরূপ পরিচ্ছন্ন করা হয় ময়লা থেকে সাদা কাপড়কে। হে আল্লাহ! তুমি আমার পাপসমূহ ধুয়ে ফেল পানি, বরফ ও ঠাণ্ডা শিশির দিয়ে।
এরপর শুধু প্রথম রাকাতে বলবে-
أَعُوْذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْتِهِ.
উচ্চারণ : আ'ঊযুবিল্লা-হিস্ সামী 'ইল 'আলীমি মিনাশ্ শায়ত্ব-নির রজীমি, মিন্ হাম্যিহী ওয়া নাফিহী ওয়া নাফসিহ্।
অর্থ : সর্বজ্ঞ ও সর্বশ্রোতা আল্লাহর নিকট শয়তানের খোঁচা, ফুঁৎকার ও প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি।
টিকাঃ
৩৯ সহীহুল বুখারী- হাঃ ৭৪৪।
৪০ সহীহ আবু দাউদ- হাঃ ৭৪৮।
📄 আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে ছোটদের ইসলামী আদব ও দু‘আ শিক্ষা
আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে ছোটদের ইসলামী আদব ও দু'আ শিক্ষা
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য
আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী
আল-খাইর পাবলিকেশন্স
আলিয়া ও কাওমী মাদরাসাসহ স্কুল, কিন্ডারগার্টেন, হিফ্য বিভাগ এবং নূরানী মক্তব বিভাগের প্রথম হতে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য উপযোগী। (تعليم الأدعية والأداب الإسلامية للناشئين في ضوء الكتاب وما صح عن رحمة العالمين)
Web: www.aldinalislam.com
E-mail: m.shahidullah.khan@gmail.com
প্রকাশনায়: আল-খাইর পাবলিকেশন্স, নাজির বাজার, ঢাকা।
মোবাইল: ০১৯৭২-২৪৪২৪৪, ০১৯১৫-১০৩৬২৭
গ্রন্থস্বত্ব: লেখক কর্তৃক সংরক্ষিত
প্রকাশকাল: ১ম প্রকাশ: আগস্ট ২০১৩ ঈঃ, ১ম সংস্করণ: নভেম্বর ২০১৩ ঈঃ
মূল্য: ৪৫/- (পঁয়তাল্লিশ) টাকা মাত্র