📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মসজিদ হতে বের হওয়ার আদব ও দু‘আ

📄 মসজিদ হতে বের হওয়ার আদব ও দু‘আ


প্রথমে বাম পা দিয়ে মসজিদ হতে বের হব এবং নিচের দু'আ পড়ব।

بِسْمِ اللَّهِ وَالصَّলَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ .

উচ্চারণ : বিসমিল্লা-হ, ওয়াস্ সলা-তু ওয়াস্ সালা-মু 'আলা- রসূলিল্লা-হ, আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন্ ফাব্লিক।
অর্থ : আল্লাহর নামে (বের হচ্ছি), দরূদ ও সালাম রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি। হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করি।

টিকাঃ
৩০ সহীহ মুসলিম, নাসায়ী, ইবনু মাজাহ, আবূ দাউদ, দ্রঃ ফিকহুল আঈয়্যাহ্ ওয়াল আফ্ফার ৩/১২০।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 আযানের আদব ও দু‘আ

📄 আযানের আদব ও দু‘আ


সালাতের সময় হলে অযু করে কিবলামুখী হয়ে দুই কানে দুই শাহাদাত আঙ্গুল প্রবেশ করিয়ে উঁচু আওয়াজে নিচের শব্দগুলো দিয়ে আযান দিতে হয়।

আযানের শব্দগুলো (কালিমাসমূহ) :
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ (আল্ল-হু আকবার আল্লা-হু আকবার) ২ বার,
তারপর أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ (আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ২ বার।
তারপর أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ) ২ বার।
তারপর ডান দিকে মুখ ফিরিয়ে বলতে হবে حَيَّ عَلَى الصَّلَاةِ (হাইয়‍্যা 'আলাস সালা-হ, অর্থাৎ- সালাতের দিকে এসো) ২ বার।
তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বলতে হবে حَيَّ عَلَى الْفَلَاحِ (হাইয়্যা 'আলাল ফালা-হ, অর্থাৎ- মুক্তির দিকে এসো) ২ বার।
তারপর কিবলামুখী হয়ে বলতে হবে- اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ (আল্ল-হু আকবার আল্ল-হু আকবার) ১ বার।
অতঃপর لَا إِلَهَ إِلَّا اللهُ (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ১ বার।

ফজরের আযানে “হাইয়্যা 'আলাল্ ফালা-হ্” বলার পর الصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ (আস্সালা-তু খাইরুম মিনান্নাওম, অর্থাৎ- ঘুমের চেয়ে সালাত উত্তম) ২ বার বলে বাকী অংশ পূর্ণ করতে হবে।

এভাবে রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আযান দেয়া হতো এবং বিলাল (রাঃ)-কে এ নিয়মে আযান দেয়ার আদেশ করা হতো।

টিকাঃ
৩১ সহীহ আবু দাউদ- হাঃ ৫১৫-৫২২।
৩২ সহীহুল বুখারী- হাঃ ৬০৩, সহীহ মুসলিম- হাঃ ৩৭৮।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 আযানের জবাব ও দু‘আ

📄 আযানের জবাব ও দু‘আ


যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে জবাব দিবে, অতঃপর দরূদ পড়ে নিম্নের দু'আ পড়বে, সে রাসূল ﷺ-এর শাফা'আত অবশ্যই পাবে।

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، أَتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُودًا الَّذِي وَعَدْتَهُ .

উচ্চারণ : আল্ল-হুম্মা রব্বা হা-যিহিদ্ দা'ওয়াতিত্ তা-ম্মাহ্, ওয়াস্ সলা- তিল কু-য়িমাহ্, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাহ্, ওয়ার্'আস্থ মাক্কা-মাম্ মাহমূদা নিল্লাযী ওয়া'আত্তাহ।
অর্থ : হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমিই রব! মুহাম্মাদ ﷺ-কে অসীলা নামক স্থান ও মর্যাদা দান কর। তুমি তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও, যা তাঁকে প্রদানের ওয়াদা করেছ।

টিকাঃ
৩৩ সহীহুল বুখারী- হাঃ ৬১৪।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ইক্বামাতের আদব ও জবাব

📄 ইক্বামাতের আদব ও জবাব


রাসূলুল্লাহ ﷺ-এর মুয়াযযিন বিলাল (রাঃ)-কে আযান জোড়া- জোড়া বাক্যে এবং “কুদ্‌ ক্বা-মাতিস সলা-হ্” ব্যতীত ইক্বামাত বেজোড় বাক্যে দেয়ার জন্য আদেশ করা হতো। ইবনে 'উমার বলেন: রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আযান দু' দু'বার করে এবং “কুদ্‌ ক্বা-মাতিস্ সলা-হ্” ব্যতীত ইক্বামাত এক একবার করে বলা হতো। ইক্বামাতের শব্দগুলো সহীহ হাদীস মতে ১১টি :

আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ, হাইয়্যা 'আলাস সলা-হ, হাইয়্যা 'আলাল ফালা-হ, কুদ্‌ ক্ব-মাতিস্ সলা-হ, কুদ্‌ ক্ব-মাতিস্ সলা-হ, আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, লা- ইলা-হা ইল্লাল্ল-হ।

ইক্বামাতের জওয়াব আযানের মতই, “কুদ্‌ ক্বা-মাতিস্ সলা-হ”র জবাবে অনুরূপই বলবে। কেননা “আক্বা-মাহাল্লা-হু....."-এর হাদীসটি সহীহ নয়। ক্বাযা সালাতেও ইক্বামাত দিতে হয়।

টিকাঃ
৩৪ সহীহুল বুখারী- হাঃ ৬০৩, সহীহ মুসলিম- হাঃ ৩৭৮।
৩৫ আবূ দাউদ- হাঃ ৫১০, তিরমিযী- হাঃ ১৮৯, নাসায়ী- হাঃ ৬২৮, সহীহ।
৩৬ সহীহ আবু দাউদ- হাঃ ৪৬৯।
৩৭ ইরওয়াউল গালীল হাঃ নং- ২৪১, তামামুল মিন্নাহ- ১৫০ পৃঃ।
৩৮ সহীহ মুসলিম, আহমাদ, আবূ দাউদ, নাসায়ী, নায়লুল আওত্বার- ২য় খণ্ড, ৫৯ পৃঃ।

ফন্ট সাইজ
15px
17px