📄 অযূ শেষের আদব ও দু‘আ
সুন্দরভাবে অযূ শেষ করে যে ব্যক্তি নিচের দু'আ পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, সে ইচ্ছামত জান্নাতে প্রবেশ করবে।
أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَةً لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
উচ্চারণ : আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহ্ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান্ 'আব্দুহু ওয়া রাসূলুহ।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল।
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّাবِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ.
উচ্চারণ : আল্ল-হুম্মাজ্ 'আল্লী মিনাত্ তাওয়া-বীনা ওয়াজ 'আল্লী মিনাল মুতাত্বাহিরীন।
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে অধিক তাওবাকারী এবং অধিক পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করে দাও।
টিকাঃ
২৭ সহীহ মুসলিম- হাঃ ২৩৪।
২৮ সহীহ তিরমিযী- হাঃ ৫৫।
📄 মসজিদে প্রবেশের আদব ও দু‘আ
প্রথমে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব এবং নিম্নের দু'আ পড়ব। অতঃপর দু' রাক্'আত সালাত আদায় করে তারপর বসব, কেননা সালাত না পড়ে বসা নিষেধ।
بِسْمِ اللَّهِ ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ - اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ .
উচ্চারণ : বিসমিল্লা-হ, ওয়াস্ সলা-তু ওয়াস্ সালা-মু 'আলা- রসূলিল্লা-হ, আল্ল-হুম্মাফ্ তাহলী আওয়া-বা রহমাতিক।
অর্থ : আল্লাহর নামে (প্রবেশ করছি), দরূদ ও সালাম রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি। হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমাতের দরজা খুলে দাও।
টিকাঃ
২৯ সহীহ মুসলিম, নাসায়ী, ইবনু মাজাহ, আবূ দাউদ, দ্রঃ ফিকহুল আঈয়্যাহ্ ওয়াল আফ্ফার ৩/১১৯।
📄 মসজিদ হতে বের হওয়ার আদব ও দু‘আ
প্রথমে বাম পা দিয়ে মসজিদ হতে বের হব এবং নিচের দু'আ পড়ব।
بِسْمِ اللَّهِ وَالصَّলَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ .
উচ্চারণ : বিসমিল্লা-হ, ওয়াস্ সলা-তু ওয়াস্ সালা-মু 'আলা- রসূলিল্লা-হ, আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন্ ফাব্লিক।
অর্থ : আল্লাহর নামে (বের হচ্ছি), দরূদ ও সালাম রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি। হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করি।
টিকাঃ
৩০ সহীহ মুসলিম, নাসায়ী, ইবনু মাজাহ, আবূ দাউদ, দ্রঃ ফিকহুল আঈয়্যাহ্ ওয়াল আফ্ফার ৩/১২০।
📄 আযানের আদব ও দু‘আ
সালাতের সময় হলে অযু করে কিবলামুখী হয়ে দুই কানে দুই শাহাদাত আঙ্গুল প্রবেশ করিয়ে উঁচু আওয়াজে নিচের শব্দগুলো দিয়ে আযান দিতে হয়।
আযানের শব্দগুলো (কালিমাসমূহ) :
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ (আল্ল-হু আকবার আল্লা-হু আকবার) ২ বার,
তারপর أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ (আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ২ বার।
তারপর أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ) ২ বার।
তারপর ডান দিকে মুখ ফিরিয়ে বলতে হবে حَيَّ عَلَى الصَّلَاةِ (হাইয়্যা 'আলাস সালা-হ, অর্থাৎ- সালাতের দিকে এসো) ২ বার।
তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বলতে হবে حَيَّ عَلَى الْفَلَاحِ (হাইয়্যা 'আলাল ফালা-হ, অর্থাৎ- মুক্তির দিকে এসো) ২ বার।
তারপর কিবলামুখী হয়ে বলতে হবে- اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ (আল্ল-হু আকবার আল্ল-হু আকবার) ১ বার।
অতঃপর لَا إِلَهَ إِلَّا اللهُ (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ১ বার।
ফজরের আযানে “হাইয়্যা 'আলাল্ ফালা-হ্” বলার পর الصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ (আস্সালা-তু খাইরুম মিনান্নাওম, অর্থাৎ- ঘুমের চেয়ে সালাত উত্তম) ২ বার বলে বাকী অংশ পূর্ণ করতে হবে।
এভাবে রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আযান দেয়া হতো এবং বিলাল (রাঃ)-কে এ নিয়মে আযান দেয়ার আদেশ করা হতো।
টিকাঃ
৩১ সহীহ আবু দাউদ- হাঃ ৫১৫-৫২২।
৩২ সহীহুল বুখারী- হাঃ ৬০৩, সহীহ মুসলিম- হাঃ ৩৭৮।