📄 সালামের আদব ও দু‘আ
ছোট-বড় সকল মুসলিম ব্যক্তির সাক্ষাতে প্রথমেই সালাম জানাব, এতে আন্তরিকতা বৃদ্ধি এবং অহংকার দূর হবে এবং শান্তি ও রহমত পাওয়া যাবে।
সালামে বলব- السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ।
অর্থ : আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।
জবাবে সালামের চেয়ে বেশী বলব- وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبِرَكَاتُهُ.
উচ্চারণ : ওয়া 'আলায়কুমুস্ সালা-মু ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ।
অর্থ : আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
টিকাঃ
২৩. তিরমিযী- হাঃ ২০৩৫, সহীহ আল জামি'- হাঃ ৬৩৬৮।
📄 মুসাফাহার আদব
সালামের পর পরস্পরে দু' (১ + ১) ডান হাতে মুসাফাহা করব, ফলে উভয়ের গুনাহ মাফ হয়ে যাবে। এরপর হাত বুকে মিলাব না এবং চুমুও খাব না। কেননা এটা বিদ্'আত।
টিকাঃ
২৪. আবু দাউদ- হাঃ ৫২১২, তিরমিযী- হাঃ ২৭২৭, (সহীহ)।
📄 যানবাহনে আরোহণের আদব ও দু‘আ
যানবাহনে ধীর-স্থিরভাবে বিস্মিল্লা-হ বলে প্রথমে ডান পা উঠাবে, অতঃপর দু'আ পড়ব।
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هُذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
উচ্চারণ : সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহ্ মুকুরিনীনা ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুন্ কুলিবৃন।
অর্থ : মহান আল্লাহ পাক-পবিত্র, যিনি আমাদের জন্য একে (বাহনকে) অনুগত করেছেন। আমরা এর ক্ষমতাসীন ছিলাম না। আর আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাব।
টিকাঃ
২৫. সহীহ মুসলিম- হাঃ ১৩৪২।
📄 অযূ করার আদব ও দু‘আ
পবিত্রতা অর্জনের জন্য পবিত্র পানি দিয়ে অযু করব, অযূর পূর্বে অন্তরে (মুখে নয়) পবিত্রতার নিয়্যাত করব, অতঃপর “বিস্মিল্লা-হ” বলে অযু শুরু করব।
টিকাঃ
২৬. সহীহ তিরমিযী- হাঃ ২৪।