📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 হাঁচির আদব ও দু‘আ

📄 হাঁচির আদব ও দু‘আ


হাঁচি আসলে মুখের সামনে হাত বা কাপড় দিব যাতে আওয়াজ হালকা হয় এবং অন্যত্র কফ বা থুথু না ছড়ায়।

হাঁচিদাতা বলবে- اَلْحَمْدُ لِلَّهِ
উচ্চারণ: আল্হাম্মদু লিল্লা-হ।
অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।

যে শুনবে সে বলবে- يَرْحَمُكَ الله
উচ্চারণ: ইয়ারহামু কাল্ল-হ।
অর্থ : আল্লাহ আপনার প্রতি রহম করুন।

অতঃপর হাঁচিদাতা বলবে- يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَمْ
উচ্চারণ : ইয়াহ্দী কুমুল্ল-হু ওয়া ইউস্লিহু বা-লাকুম।
অর্থ : আল্লাহ আপনাকে সৎ পথ প্রদর্শন করুন এবং আপনার অবস্থা ভাল করুন।

টিকাঃ
২২. সহীহুল বুখারী- হাঃ ৬২২৪।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সালামের আদব ও দু‘আ

📄 সালামের আদব ও দু‘আ


ছোট-বড় সকল মুসলিম ব্যক্তির সাক্ষাতে প্রথমেই সালাম জানাব, এতে আন্তরিকতা বৃদ্ধি এবং অহংকার দূর হবে এবং শান্তি ও রহমত পাওয়া যাবে।

সালামে বলব- السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ।
অর্থ : আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।

জবাবে সালামের চেয়ে বেশী বলব- وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبِرَكَاتُهُ.
উচ্চারণ : ওয়া 'আলায়কুমুস্ সালা-মু ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ।
অর্থ : আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

টিকাঃ
২৩. তিরমিযী- হাঃ ২০৩৫, সহীহ আল জামি'- হাঃ ৬৩৬৮।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মুসাফাহার আদব

📄 মুসাফাহার আদব


সালামের পর পরস্পরে দু' (১ + ১) ডান হাতে মুসাফাহা করব, ফলে উভয়ের গুনাহ মাফ হয়ে যাবে। এরপর হাত বুকে মিলাব না এবং চুমুও খাব না। কেননা এটা বিদ্‌'আত।

টিকাঃ
২৪. আবু দাউদ- হাঃ ৫২১২, তিরমিযী- হাঃ ২৭২৭, (সহীহ)।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 যানবাহনে আরোহণের আদব ও দু‘আ

📄 যানবাহনে আরোহণের আদব ও দু‘আ


যানবাহনে ধীর-স্থিরভাবে বিস্মিল্লা-হ বলে প্রথমে ডান পা উঠাবে, অতঃপর দু'আ পড়ব।

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هُذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ : সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহ্ মুকুরিনীনা ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুন্ কুলিবৃন।
অর্থ : মহান আল্লাহ পাক-পবিত্র, যিনি আমাদের জন্য একে (বাহনকে) অনুগত করেছেন। আমরা এর ক্ষমতাসীন ছিলাম না। আর আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাব।

টিকাঃ
২৫. সহীহ মুসলিম- হাঃ ১৩৪২।

ফন্ট সাইজ
15px
17px