📄 পানাহার শেষের আদব ও দু‘আ
খাওয়া শেষ হলে হাত-মুখ ধুয়ে ফেলব এবং আল্লাহর প্রশংসা করে দু'আ পড়ব।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا ، وَرَزَقَنِيْهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ : আল্হাম্দু লিল্লা-হিল্লাযী আত্ব'আমানী হা-যা-, ওয়ারাযাক্বানীহি, মিন গয়রি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এ পানাহার করালেন এবং এ রিযিক দান করলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে কোন উপায়- উদ্যোগ, ছিল না কোন শক্তি সামর্থ্য।
অন্যজন পানাহার করালে তার জন্য দু'আ করব-
اللَّهُمَّ أَطْعِمُ مَنْ أَطْعَمَنِي، وَاسْقِ مَنْ سَقَانِي.
উচ্চারণ : আল্ল-হুম্মা আত্ব'ইম মান্ আত্ব'আমানী, ওয়াক্বি মান্ সাক্বা-নী।
অর্থ : হে আল্লাহ! যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও, যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও।
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ .
উচ্চারণ : আল্ল-হুম্মা বা-রিক লাহুম ফী মা- রযাক্বতাহুম ওয়াল্ফির লাহুম ওয়ার হাম্হুম।
অর্থ : হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিযিক দান করেছ, তাদের জন্য তাতে বরকত দান কর, তাদের গুনাহ মাফ কর এবং তাদের প্রতি দয়া কর।
টিকাঃ
১৯. সহীহ তিরমিযী- হাঃ ২৭৫১, সহীহ ইবনে মাজাহ- হাঃ ২৬৫৬।
২০. সহীহ মুসলিম- হাঃ ২০৫৫।
২১. সহীহ মুসলিম- হাঃ ২০৪২।
📄 হাঁচির আদব ও দু‘আ
হাঁচি আসলে মুখের সামনে হাত বা কাপড় দিব যাতে আওয়াজ হালকা হয় এবং অন্যত্র কফ বা থুথু না ছড়ায়।
হাঁচিদাতা বলবে- اَلْحَمْدُ لِلَّهِ
উচ্চারণ: আল্হাম্মদু লিল্লা-হ।
অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
যে শুনবে সে বলবে- يَرْحَمُكَ الله
উচ্চারণ: ইয়ারহামু কাল্ল-হ।
অর্থ : আল্লাহ আপনার প্রতি রহম করুন।
অতঃপর হাঁচিদাতা বলবে- يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَمْ
উচ্চারণ : ইয়াহ্দী কুমুল্ল-হু ওয়া ইউস্লিহু বা-লাকুম।
অর্থ : আল্লাহ আপনাকে সৎ পথ প্রদর্শন করুন এবং আপনার অবস্থা ভাল করুন।
টিকাঃ
২২. সহীহুল বুখারী- হাঃ ৬২২৪।
📄 সালামের আদব ও দু‘আ
ছোট-বড় সকল মুসলিম ব্যক্তির সাক্ষাতে প্রথমেই সালাম জানাব, এতে আন্তরিকতা বৃদ্ধি এবং অহংকার দূর হবে এবং শান্তি ও রহমত পাওয়া যাবে।
সালামে বলব- السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
উচ্চারণ : আস্সালা-মু 'আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ।
অর্থ : আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।
জবাবে সালামের চেয়ে বেশী বলব- وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبِرَكَاتُهُ.
উচ্চারণ : ওয়া 'আলায়কুমুস্ সালা-মু ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ।
অর্থ : আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
টিকাঃ
২৩. তিরমিযী- হাঃ ২০৩৫, সহীহ আল জামি'- হাঃ ৬৩৬৮।
📄 মুসাফাহার আদব
সালামের পর পরস্পরে দু' (১ + ১) ডান হাতে মুসাফাহা করব, ফলে উভয়ের গুনাহ মাফ হয়ে যাবে। এরপর হাত বুকে মিলাব না এবং চুমুও খাব না। কেননা এটা বিদ্'আত।
টিকাঃ
২৪. আবু দাউদ- হাঃ ৫২১২, তিরমিযী- হাঃ ২৭২৭, (সহীহ)।