📄 কাপড় পরিধানের আদব ও দু‘আ
“বিসমিল্লা-হ” বলে ডান দিক হতে কাপড় পরব এবং দু'আ পাঠ করব।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ : আল্হাম্দু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা- ওয়ারাযাক্বানীহি মিন্ গয়রি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ্ জন্য, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন।
টিকাঃ
১৪. আবূ দাউদ- হাঃ ৪০২৩, (সহীহ)।
📄 বাড়ী হতে বের হবার আদব ও দু‘আ
বাড়ী হতে বের হবার সময় নিম্নের দু'আ পড়লে শয়তানের ক্ষতি হতে মুক্তি পাব।
بِسْم. اللهِ ، تَوَكَّلْتُ عَلَى اللهِ ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ .
উচ্চারণ : বিস্মিল্লা-হ, তাওয়াক্কালু 'আলাল্ল-হি, লা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হ।
অর্থ : আল্লাহ্ নামে বের হলাম, তাঁর উপর ভরসা করলাম। আর আমার কোন উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত।
টিকাঃ
১৫. সহীহ তিরমিযী- হাঃ ২৭২৫।
📄 বাড়ীতে প্রবেশের আদব ও দু‘আ
আল্লাহর নাম স্মরণ করে বাড়ীতে প্রবেশ করলে- সাথে শয়তান প্রবেশ করতে পারে না এবং প্রবেশের সময় সালাম দিলে বাড়ীর সকল ব্যক্তি বরকত লাভ করবে।
بِسْم. اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا.
উচ্চারণ : বিস্মিল্লা-হি ওয়ালাজনা-, ওয়া বিস্মিল্লা-হি খরাজনা-, ওয়া 'আলাল্ল-হি রব্বিনা- তাওয়াক্কালনা-।
অর্থ: আমরা আল্লাহ্র নামে বাড়ীতে প্রবেশ করলাম। আল্লাহ্ নামে বাড়ী হতে বের হয়েছিলাম। আমরা আমাদের প্রতিপালকের উপর ভরসা রাখি।
টিকাঃ
১৬. 'আবূ দাউদ- হাঃ ৫০৯৬, সিলসিলাহ্ সহীহাহ্- হাঃ ২২৫।
📄 খাদ্য গ্রহণ ও পানীয় দ্রব্য পানের আদব ও দু‘আ
পানাহারের শুরুতে হাত পরিষ্কার করে আল্লাহর নামে ডান হাতে ও ডান দিক থেকে খেতে হয়। না হলে শয়তান পানাহারে অংশ নেয়, ফলে বরকত নষ্ট হয়ে যায়। পানাহারের শুরুতে বলব-
بِسْم. اللَّهِ
উচ্চারণ : বিস্মিল্লা-হ।
অর্থ: আল্লাহর নামে পানাহার শুরু করছি।
প্রথমে দু'আ পড়তে ভুলে গেলে খাওয়া অবস্থায় স্মরণ হওয়ার সাথে সাথে নিম্নের দু'আ পড়ব-
بِسْم. اللَّهِ فِي أَوَّلِهِ وَاخِرِهِ.
উচ্চারণ: বিসমিল্লা-হি ফী আও ওয়ালিহী ওয়া আ-খিরিহী।
অর্থ: পানাহারের শুরু ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি।
টিকাঃ
১৭. সহীহুল বুখারী- হাঃ ৫৩৭৬, সহীহ মুসলিম- হাঃ ২০২২।
১৮. তিরমিযী- হাঃ ১৮৫৮, সহীহ ইবনে মাজাহ- হাঃ ২৬৪২।