📄 ঘুমানোর আদব ও দু‘আ
ঘুমানোর সময় বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডান কাতে শয়ন করব এবং দু'আ পড়ব।
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
উচ্চারণ : আল্ল-হুম্মা বিস্মিকা আমৃতু ওয়া আহ্ইয়া-।
অর্থ : হে আল্লাহ! তোমার নাম নিয়েই আমি ঘুমাতে যাচ্ছি এবং তোমার নাম নিয়েই উঠব।
টিকাঃ
১০. সহীহুল বুখারী- হাঃ ৬৩২৪।
📄 ঘুম হতে জাগার আদব ও দু‘আ
ঘুম হতে জেগে দু'হাত দিয়ে চেহারা মুছে ফেলব এবং দু'আ বলব।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ.
উচ্চারণ : আল্হাম্দু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা'দা মা- আমা-তানা- ওয়া ইলায়হিন্ নুশূর।
অর্থ : ঐ আল্লাহ্ প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন। আর আমাদের প্রত্যাবর্তন তাঁরই নিকট।
টিকাঃ
১১. সহীহুল বুখারী- হাঃ ৬৩২৪।
📄 পেশাব ও পায়খানায় যাওয়ার আদব ও দু‘আ
পেশাব-পায়খানার জন্য বাথরুম বা পায়খানার ঘরে যাব এবং পেশাব-পায়খানার সময় কোন কথা বলব না, কিবলাকে সামনে ও পিছনে রাখব না। পেশাব ও পায়খানায় গমনে দু'আ পড়ব-
بِسْم. اللهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.
উচ্চারণ : বিস্মিল্লা-হ, আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা-য়িস।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নামে এবং তোমার কাছে দুষ্ট জিন্ন ও জিন্নী হ'তে আশ্রয় প্রার্থনা করছি।
টিকাঃ
১২. সহীহুল বুখারী- হাঃ ১৪২, সহীহ মুসলিম- হাঃ ৩৭৫, সহীহ আল জামি'- হাঃ ৪৭১৪।
📄 পেশাব ও পায়খানা হতে ফিরার আদব ও দু‘আ
প্রথমে পানি দিয়ে ভালভাবে পবিত্র হব এবং মাটি বা সাবান দিয়ে হাত পরিষ্কার করব, অতঃপর নিচের দু'আ পড়ব।
غُفْرَانَكَ
উচ্চারণ : গুফ্রা-নাকা।
অর্থ: (হে আল্লাহ!) তুমি আমাকে ক্ষমা কর।
টিকাঃ
১৩. আবূ দাউদ- হাঃ ৩০, তিরমিযী- হাঃ ৭, ইবনে মাজাহ- হাঃ ৩০০ (সহীহ)।