📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার আদব ও দু‘আ

📄 স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার আদব ও দু‘আ


বিদ্যা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, জ্ঞানানুযায়ী আমল করা এবং সৎ সঙ্গ গ্রহণ করা। এজন্য আল্লাহর কাছে বেশী বেশী দু'আ করব।

﴾رَبِّ زِدْنِي عِلْمًا﴿

উচ্চারণ : রব্বী যিদনী ‘ইলমা-।
অর্থ : হে আমার রব! আমাকে অধিক ‘ইল্ম (জ্ঞান) দান কর।

টিকাঃ
* সূরা ত্ব-হা- ২০: ১১৪ আয়াত।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 মুখের জড়তা দূরের আদব ও দু‘আ

📄 মুখের জড়তা দূরের আদব ও দু‘আ


নম্র ও ভদ্রভাবে মানুষকে ভাল কাজের উপদেশ দিব এবং মন্দ কাজ হতে বিরত রাখব ও আল্লাহ তা'আলার কাছে বেশী বেশী দু'আ করব।

رَبِّ اشْرَحْ লِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي

উচ্চারণ : রব্বিশ্ রহলী সদ্রী ওয়া ইয়াসিল্লী আমরী ওয়াহলুল ‘উক্বদাতাম্ মিল্ লিসা-নী ইয়াফক্বাহু ক্বাওলী।
অর্থ : হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা হতে জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।

টিকাঃ
* সূরা ত্ব-হা- ২০: ২৫-২৮ আয়াত।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 পিতা-মাতার প্রতি আদব ও দু‘আ

📄 পিতা-মাতার প্রতি আদব ও দু‘আ


পিতা-মাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হব, তাদের সদুপদেশ মেনে চলব এবং তাদের সেবা করব, আর আল্লাহর কাছে তাদের জন্য দু'আ করব।

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ: রব্বির হামহুমা- কামা- রব্বা ইয়া-নী সগীরা-।
অর্থ : হে আমার রব! তাদের (পিতা-মাতার) দু'জনের প্রতি রহম করুন তেমনভাবে, তারা আমার ছোটকালে যেমনভাবে আমাকে লালন-পালন করেছেন।

رَبَّنَا اغْفِرْ লِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

উচ্চারণ : রব্বানাগ্ ফিরলী ওয়ালিওয়া-লি দাইয়্যা ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসা-ব।
অর্থ : হে আমাদের রব! আমাকে ক্ষমা কর এবং আমার পিতা-মাতা ও সকল মু'মিন-মুসলিমদেরকে কিয়ামাতের দিবসে ক্ষমা কর।

টিকাঃ
৮. সূরা বানী ইসরাঈল ১৭: ২৪ আয়াত।
৯. সূরা ইবরাহীম ১৪: ৪১ আয়াত।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 ঘুমানোর আদব ও দু‘আ

📄 ঘুমানোর আদব ও দু‘আ


ঘুমানোর সময় বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডান কাতে শয়ন করব এবং দু'আ পড়ব।

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

উচ্চারণ : আল্ল-হুম্মা বিস্মিকা আমৃতু ওয়া আহ্ইয়া-।
অর্থ : হে আল্লাহ! তোমার নাম নিয়েই আমি ঘুমাতে যাচ্ছি এবং তোমার নাম নিয়েই উঠব।

টিকাঃ
১০. সহীহুল বুখারী- হাঃ ৬৩২৪।

ফন্ট সাইজ
15px
17px