📄 রাসূল ﷺ-এর প্রতি আদব ও দু‘আ
সহীহ হাদীসের আলোকে রাসূল ﷺ-এর সুন্নাহ অনুযায়ী আল্লাহর 'ইবাদাত করব এবং সকল প্রকার বিদ্'আত থেকে বিরত থাকব। সাহাবী-তাবি'ঈ, ইমাম-মুজতাহিদ, অলী-আওলিয়া ও পীর-মুর্শেদ সকলের ওপরে রাসূল ﷺ-কে প্রাধান্য দিব এবং তার প্রতি দরূদ পড়ব। যে ব্যক্তি রাসূল ﷺ-এর প্রতি একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন।
টিকাঃ
"সহীহ মুসলিম- হাঃ ৩৮৪।
📄 স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার আদব ও দু‘আ
বিদ্যা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, জ্ঞানানুযায়ী আমল করা এবং সৎ সঙ্গ গ্রহণ করা। এজন্য আল্লাহর কাছে বেশী বেশী দু'আ করব।
﴾رَبِّ زِدْنِي عِلْمًا﴿
উচ্চারণ : রব্বী যিদনী ‘ইলমা-।
অর্থ : হে আমার রব! আমাকে অধিক ‘ইল্ম (জ্ঞান) দান কর।
টিকাঃ
* সূরা ত্ব-হা- ২০: ১১৪ আয়াত।
📄 মুখের জড়তা দূরের আদব ও দু‘আ
নম্র ও ভদ্রভাবে মানুষকে ভাল কাজের উপদেশ দিব এবং মন্দ কাজ হতে বিরত রাখব ও আল্লাহ তা'আলার কাছে বেশী বেশী দু'আ করব।
رَبِّ اشْرَحْ লِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণ : রব্বিশ্ রহলী সদ্রী ওয়া ইয়াসিল্লী আমরী ওয়াহলুল ‘উক্বদাতাম্ মিল্ লিসা-নী ইয়াফক্বাহু ক্বাওলী।
অর্থ : হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা হতে জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।
টিকাঃ
* সূরা ত্ব-হা- ২০: ২৫-২৮ আয়াত।
📄 পিতা-মাতার প্রতি আদব ও দু‘আ
পিতা-মাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হব, তাদের সদুপদেশ মেনে চলব এবং তাদের সেবা করব, আর আল্লাহর কাছে তাদের জন্য দু'আ করব।
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রব্বির হামহুমা- কামা- রব্বা ইয়া-নী সগীরা-।
অর্থ : হে আমার রব! তাদের (পিতা-মাতার) দু'জনের প্রতি রহম করুন তেমনভাবে, তারা আমার ছোটকালে যেমনভাবে আমাকে লালন-পালন করেছেন।
رَبَّنَا اغْفِرْ লِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
উচ্চারণ : রব্বানাগ্ ফিরলী ওয়ালিওয়া-লি দাইয়্যা ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসা-ব।
অর্থ : হে আমাদের রব! আমাকে ক্ষমা কর এবং আমার পিতা-মাতা ও সকল মু'মিন-মুসলিমদেরকে কিয়ামাতের দিবসে ক্ষমা কর।
টিকাঃ
৮. সূরা বানী ইসরাঈল ১৭: ২৪ আয়াত।
৯. সূরা ইবরাহীম ১৪: ৪১ আয়াত।