📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 আল্লাহ তা‘আলা, ইসলাম ও মুহাম্মাদ ﷺ-এর প্রতি আদব এবং দু‘আ

📄 আল্লাহ তা‘আলা, ইসলাম ও মুহাম্মাদ ﷺ-এর প্রতি আদব এবং দু‘আ


আমরা আল্লাহ তা'আলাকে আমাদের রব (প্রতিপালক, মালিক, পরিচালক ও একক মা'বূদ) হিসেবে, ইসলামকে আমাদের দীন এবং মুহাম্মাদ ﷺ-কে আমাদের নাবী ও রাসূল হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করব এবং জীবনের সর্বক্ষেত্রে মেনে চলব।

رَضِيْتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا.

উচ্চারণ : রযীতু বিল্লা-হি রব্বা-, ওয়াবিল ইস্লা-মি দীনা-, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা-।
অর্থ : আমি আল্লাহকে আমার রব বা প্রতিপালক, ইসলামকে আমার দীন এবং মুহাম্মাদ ﷺ-কে আমার নাবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি।

টিকাঃ
সহীহ মুসলিম- হাঃ ৩৮৬।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 তাওহীদের আদব ও দু‘আ

📄 তাওহীদের আদব ও দু‘আ


আমরা একমাত্র আল্লাহ তা'আলাকে আমাদের স্রষ্টা, জীবন-মরণের মালিক এবং সকল ক্ষমতার উৎস হিসেবে বিশ্বাস করব। শুধু তাঁরই 'ইবাদাত করব এবং তাঁরই কাছে সাহায্যের দু'আ করব।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

উচ্চারণ : ঈয়্যাকা না'বুদু ওয়া ঈয়্যাকা নাস্তা'ঈন।
অর্থ : নিশ্চয়ই আমরা আপনারই 'ইবাদত করি, এবং আপনারই নিকট সাহায্য কামনা করি।

টিকাঃ
* সূরা ফাতিহা- আয়াত ৬।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 সিজদার আদব ও দু‘আ

📄 সিজদার আদব ও দু‘আ


আমরা এক আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো জন্য সিজদা করব না এবং তিনি ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করব না।

سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَةً بِحَوْلِهِ وَقُوَّتِهِ.

উচ্চারণ : সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাক্বাহ, ওয়া শাক্কা সাম্'আহ্ ওয়া বাসারাহু বিহাওলিহী ওয়াক্যুওয়াতিহী।
অর্থ: আমার মুখমণ্ডল (সহ আমার সমগ্র দেহ) সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তা (মুখমণ্ডল) হতে কর্ণ ও চক্ষু বের করেছেন স্বীয় ইচ্ছা ও শক্তিতে।

টিকাঃ
° আবূ দাউদ- হাঃ ১৪১৪, (সহীহ)।

📘 ছোটদের ইসলামী আদব ও দুআ শিক্ষা 📄 শিরক্ বর্জনের আদব ও দু‘আ

📄 শিরক্ বর্জনের আদব ও দু‘আ


কাউকে আল্লাহ তা'আলার সমকক্ষ অথবা শরীক সাব্যস্ত করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। আমরা এরূপ সকল কাজ হতে সর্বদায় বিরত থাকব।

اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ .

উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা আন্ উশ্ৰিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ'লাম।
অর্থ : হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শির্ক করা হ'তে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শির্ক হয়ে গেলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

টিকাঃ
* সহীহ আল জামি'- হাঃ ৩৭৩১।

ফন্ট সাইজ
15px
17px