📘 ছোটদের ছোট গল্প > 📄 নিজের জন্য বাঁচানো

📄 নিজের জন্য বাঁচানো


“মহাজন বাঁচাইল কোন এক ছাগেরে,
কাড়িয়া শিকার দূরে তাড়াইল বাঘেরে।
নিশিথে ছুরিকা চালাইল তার হলকে,
অভাগা ছাগল ত্যাজিল জীবন পলকে।
মরণের কালে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ তার,
চরণে লুটিয়া বলেছিল সেই হন্তার---
'তোমার দয়ায় খায় নাই মোরে বাঘেতে,
তুমিও যে বাঘ, বুঝি নাই তা আগেতে।”

📘 ছোটদের ছোট গল্প > 📄 সত্য কথা মিথ্যা কার?

📄 সত্য কথা মিথ্যা কার?


“মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প---
জানে সবাই বেশী কিংবা অল্প।
'বাঘ এসেছে, বাঘ এসেছে' চেঁচিয়ে দিত ধোঁকা,
গাঁয়ের লোকে ছুটে গিয়ে হয়ে যেত বোকা।
সত্য যেদিন বাঘ আসিল রাখালের চিৎকারে,
বলল সবাই, 'বোকা হতে চাই না বারেবারে।'
বাঘের পেটে গেল রাখাল জীবন হল নাশ,
মিথ্যাবাদীর কথাতে কেউ করে না বিশ্বাস।”

সত্য কথা মিথ্যা কার?
মিথ্যা বলা অভ্যাস যার।

📘 ছোটদের ছোট গল্প > 📄 একে হার, অন্যে জিত

📄 একে হার, অন্যে জিত


“ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি,
দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি।
ভিমরুল কহে, 'আছে সহস্র প্রমাণ,
তোমার দংশন নহে আমার সমান।'
মধুকর নিরুত্তর, ছলছল আঁখি---
বনদেবী কহে তারে কানে কানে ডাকি,
'কেন বাছা নতশির! এ কথা নিশ্চিত,
বিষে তুমি হার মানো, মধুতে যে জিত।”

📘 ছোটদের ছোট গল্প > 📄 মর্যাদা রক্ষা

📄 মর্যাদা রক্ষা


“ছাতা বলে, 'ধিক্ ধিক্ মাথা মহাশয়,
এ অন্যায়-অবিচার আমারে না সয়।
তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে,
রৌদ্র-বৃষ্টি যত কিছু সব আমা 'পরে।
তুমি যদি ছাতা হতে কী করিতে দাদা?'
মাথা কয়, 'বুঝিতাম মাথার মর্যাদা।
বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা,
মোর একমাত্র গুণ তারে রক্ষা করা।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00