📘 ছোটদের ছোট গল্প > 📄 বংশের গৌরব

📄 বংশের গৌরব


যায়দ বিন আলী হিশাম বিন আব্দুল মালেকের নিকট পৌঁছে বললেন, 'শুনলাম, আপনি মনে মনে খলীফা হওয়ার কথা কল্পনা করছেন। কিন্তু আপনি তার উপযুক্ত নন। কারণ, আপনি তো বাঁদীর ছেলে।'

হিশাম বললেন, 'কিন্তু আপনার কথা, আমি মনে মনে খেলাফতের আশা পোষণ করছি, অথচ গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয়তঃ আমি বাঁদীর ছেলে। কিন্তু হযরত ইসমাঈল তো বাঁদীর ছেলে ছিলেন; যাঁর বংশ থেকে মানব-শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মাদের জন্ম। আর ইসহাক স্বাধীনার পুত্র। কিন্তু তাঁর বংশে এমন জাতির জন্ম হয়, যাদেরকে আল্লাহ বানর ও শুকরে পরিণত করে দেন।'

📘 ছোটদের ছোট গল্প > 📄 ভগবান তরাও, হাত-পা তো নড়াও

📄 ভগবান তরাও, হাত-পা তো নড়াও


একবার বন্যা এলে এক লোক নিজ বাড়ি ছেড়ে কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিল না। অনেকের বলা সত্ত্বেও সে বলল, 'আমি ভগবানকে বিশ্বাস করি, তিনি আমাকে ধ্বংস করবেন না।' অবশেষে পানি তাকে ঘিরে ফেলল, হেলিকপ্টার পাঠানো হল। তবুও সে বলল, 'ভগবান আমাকে রক্ষা করবেন।' পরবর্তীতে বন্যা বৃদ্ধি পেলে নৌকা নিয়ে ত্রাণকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করল। কিন্তু সে ঐ একই কথা বলল। পরিশেষে সে বন্যায় ভেসে গেল এবং প্রাণ হারাল। মরণের পর সে ভগবানকে বলল, 'তোমার কথা, তুমি ডাকলে সাড়া দাও, প্রার্থনা করলে মঞ্জুর কর। আমি তোমার কাছে কত প্রার্থনা করলাম, তাও আমাকে মরতে হল কেন?' ভগবান বললেন, 'তোমার কাছে হেলিকপ্টার ও নৌকা পাঠিয়েছিল কে?'

📘 ছোটদের ছোট গল্প > 📄 পর-ভরসা

📄 পর-ভরসা


একটি কিশোর বড় বিনম্র সহকারে মসজিদে নামায পড়ছিল। একজন ধনী মানুষ তা দেখে সে নামায শেষ করলে তাকে জিজ্ঞাসা করল, 'তুমি কার ছেলে?' কিশোর বলল, 'আমার মা-বাপ কেউ নেই। আমি এতীম।' ধনী বলল, 'তুমি কি আমার ছেলে হতে চাও?' সে বলল, 'আমাকে খিদে লাগলে আপনি কি আমাকে খেতে দেবেন?' ধনী বলল, 'হ্যাঁ।' সে বলল, 'আমার কাপড়ের দরকার হলে আপনি কি আমাকে পরতে দেবেন?' ধনী বলল, 'হ্যাঁ।' সে বলল, 'আমি মারা গেলে আপনি কি আমাকে জীবিত ক'রে দেবেন?' ধনী বলল, 'তা তো মানুষের পক্ষে সম্ভব নয় বাবা!' সে বলল, 'তাহলে আমাকে ছেড়ে দিন। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই আমাকে খেতে-পরতে দেবেন এবং তিনিই আমাকে মেরে আবার জীবিত করবেন।'

ধনী লোকটি বলল, 'ঠিকই বলেছ বাবা! আল্লাহর উপর যে ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হন।'

📘 ছোটদের ছোট গল্প > 📄 দুআর জোর

📄 দুআর জোর


এক দরবেশ এক চাকি-ওয়ালার নিকট এসে বলল, 'আমার গমটা তাড়াতাড়ি পিষে দাও।'

চাকি-ওয়ালা বলল, 'আমি দুঃখিত যে, আপনার আগে যে সব লোক লাইনে আছে, তারাই আগে পাওয়ার অধিকারী। অতএব তাদের আগে হোক, তারপর যথাক্রমে আপনারও হবে।'

দরবেশটি বলল, 'তাহলে আমিও দুঃখিত যে, আমি এমন এক দুআ করব, যাতে তোমার ঐ চাকি ঘুরানোর আসল গাধাটাই ধ্বংস হয়ে যায়; যার বলে তুমি আটা পিষে রোযগার করে খাচ্ছ।'

চাকি-ওয়ালা বলল, 'তাহলে আপনার দুআ কি মকবুল?'

দরবেশ বলল, 'নিশ্চয়।'

চাকি-ওয়ালা বলল, 'তাহলে আপনি আল্লাহর কাছে এই দুআ করেন না, যাতে আপনার গমগুলো সত্বর আটাতে পরিণত হয়ে যায়।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00