📘 বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত 📄 ৩.১৭: অষ্টম ক্রুসেড

📄 ৩.১৭: অষ্টম ক্রুসেড


প্রতিশোধপ্রবণ সেন্ট লুই ১৮ বছরের ব্যবধানে আরও একবার ক্রুসেডের অস্ত্র হাতে তুলে নেয়। ৬৬৮ হিজরিতে (জুলাই ১২৭০ খ্রিষ্টাব্দ) সে অভিযান চালায়। কিন্তু ভাগ্য এবারেও তার সহায় হয় না। পরিস্থিতি থাকে তার সম্পূর্ণ প্রতিকূল। তিউনিসের একটি ব্যর্থ অবরোধ ছাড়া তার দ্বারা তেমন কিছুই আর হয়ে ওঠে না। উপরন্তু অবরোধকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার সাহায্যে আগত ইংল্যান্ডের প্রিন্স অ্যাডওয়ার্ড ৬৭০ হিজরিতে (১২৭২ খ্রিষ্টাব্দ) কায়সারিয়ায় মুসলমানদের সাথে সন্ধি করে নেয়। এবং অষ্টম ক্রুসেডের সমাপ্তি ঘোষণা দিয়ে ইংল্যান্ড ফিরে যায়।

সেন্ট লুইয়ের পর ইউরোপের আর কোনো শাসকের হিম্মত হয়নি ক্রুসেডের নামে অস্ত্র হাতে নেওয়ার। ফলে অষ্টম ক্রুসেডে খ্রিষ্টানদের পরাজয়ের মধ্য দিয়ে ক্রুসেড তার সমাপ্তিতে পৌঁছে। ৪২

এরও পরে, ৬৯০ হিজরিতে (১২৯১ খ্রিষ্টাব্দ) মিশরের বাদশাহ আল-মালিকুল খালিল সমগ্র শাম থেকে খ্রিষ্টান রাজ্যগুলো নিশ্চিহ্ন করে দিলে পঞ্চম হিজরি শতাব্দী পর্যন্ত চলমান ক্রুসেডের নাম ও নিশানা সম্পূর্ণতই নিঃশেষ হয়ে যায়।

টিকাঃ
৪২ দ্য ক্রুসেডস, হ্যারল্ড ল্যাম্ব, পৃষ্ঠা: ৪৪৬ থেকে ৪৫৬। 'সালিবি জঙ্গ' নামে গ্রন্থটির উরদু সংস্করণ প্রকাশ করেছে এদারায়ে মাআরিফে ইসলামিয়া।

ফন্ট সাইজ
15px
17px