📄 মেলাটোনিন
মেলাটোনিন হরমোনের প্রভাবে ঘুম ভালো হয়। এটি শরীরের ক্ষয় পূরণ করে, সতেজতা দেয় এবং চেহারায় বয়সের ছাপ কমায়।
ঘুম ও পড়াশোনার আদর্শ সময়:
১. রাত ৯টা থেকে ভোর ৩টা: ঘুমানোর শ্রেষ্ঠ সময়। এ সময় মেলাটোনিন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। দিনের ঘুমে আলোর কারণে মেলাটোনিন নিঃসৃত হয় না।
২. ভোর ৩টা থেকে সকাল ৮টা: পড়াশোনার শ্রেষ্ঠ সময়। এ সময় মনোযোগ সবচেয়ে বেশি থাকে।
রাতের প্রহর বিভাজন:
প্রথম প্রহর (৬টা-৯টা): সবাই জাগে।
দ্বিতীয় প্রহর (৯টা-১২টা): ভোগী বা বিলাসী মানুষ জাগে।
তৃতীয় প্রহর (১২টা-৩টা): তস্কর বা চোর জাগে।
চতুর্থ প্রহর (৩টা-৬টা): যোগী বা ইবাদতকারী জাগে।
মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড (Pineal Gland) থেকে নিঃসৃত হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
📄 ডোপামিন
ডোপামিন হলো পুরস্কারের হরমোন। কোনো কাজ শেষ করলে বা লক্ষ্য অর্জন করলে ব্রেনে ডোপামিন নিঃসরণ হয় যা আমাদের শান্তি ও আনন্দ দেয়।
ডোপামিনের কার্যকারিতা:
১. লক্ষ্য নির্ধারণ: প্রতিদিন ছোট ছোট লক্ষ্য অর্জন করলে ডোপামিন নিঃসৃত হয়, যা স্মৃতিশক্তি ও মোটিভেশন বাড়ায়।
২. কাজের আনন্দ: কাজের সঙ্গে যখন মন যুক্ত হয় (যেমন শিল্পী বা খেলোয়াড়দের ক্ষেত্রে), তখন ডোপামিন বেশি নিঃসৃত হয়।
৩. অধ্যাবসায়ের আনন্দ: লক্ষ্য অর্জনের চেয়ে লক্ষ্য অর্জনের প্রচেষ্টার সময় ডোপামিন বেশি নিঃসৃত হয়। একেই বলা হয় অন্বেষণের আনন্দ।
ভালো ও খারাপ নেশা:
খারাপ নেশা (স্মোকিং, ড্রাগস, অতিরিক্ত ইন্টারনেট) সাময়িক আনন্দ দিলেও দীর্ঘস্থায়ী ক্ষতি করে। অন্যদিকে ভালো অভ্যাস বা নেশা (বই পড়া, ব্যায়াম, ধ্যান, সৃষ্টিশীল কাজ) ডোপামিন নিঃসরণ করে দীর্ঘস্থায়ী উপকার দেয়।
ধার্মিকেরা কেন সুখী?
ধর্ম মানুষকে জীবনের অর্থ এবং লক্ষ্য বলে দেয়। ইবাদতের মাধ্যমে ব্রেনে ডোপামিন ও সেরোটোনিন নিঃসৃত হয় যা সামাজিক সম্পর্ক ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে।
📄 এন্ডোরফিন
এন্ডোরফিন হলো শরীরের প্রাকৃতিক ব্যথানাশক (Natural Painkiller)। এর গঠন অনেকটা মরফিনের মতো, তবে এটি ক্ষতিকর বা আসক্তি সৃষ্টিকারী নয়।
এন্ডোরফিনের উৎস ও কাজ:
১. ব্যায়াম: ভারী ব্যায়ামের ৩০ মিনিট পর এবং দ্রুত হাঁটার ১ ঘণ্টা পর এটি নিঃসৃত হয়, যা মনে প্রবল আনন্দ বা 'ইউফোরিয়া' তৈরি করে।
২. ধর্মীয় কাজ: গভীর মনোযোগে নামাজ বা জিকির করলে এন্ডোরফিন নিঃসৃত হয়। ধার্মিক ব্যক্তিদের প্রশান্তি বা আনন্দের এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা।
৩. ব্যথানাশক: এটি শুধু মনে আনন্দই দেয় না, বরং শারীরিক ব্যথা কমাতেও অত্যন্ত কার্যকর। হার্টের ব্যথায় বা দীর্ঘস্থায়ী ব্যথায় এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।
মরফিনের সাথে পার্থক্য হলো, মরফিনে আসক্তি (Addiction) তৈরি হয়, কিন্তু এন্ডোরফিনে কোনো আসক্তি তৈরি হয় না, বরং এটি মানসিক স্বাস্থ্যকে উন্নত করে।
📄 অক্সিটোসিন
অক্সিটোসিন হলো বন্ধন, আদর, আবেগ এবং ভালোবাসার হরমোন (Oxytocin is a hormone for bonding, cuddling, passion, love)।
স্তন দুগ্ধ পান করানোর সঙ্গে মহব্বতের সম্পর্ক:
যে সব প্রাণীরা সন্তানকে স্তন দুগ্ধ পান করায়, তাদের লিম্বিক (আবেগ) সিস্টেম উন্নত এবং তারা সন্তানকে মহব্বত করে। মাছের লিম্বিক সিস্টেম নেই বললেই চলে, তাই সন্তানের প্রতি তাদের মমত্ববোধও কম। বৈজ্ঞানিকভাবে 'মাছের মায়ের আবার পুত্রশোক' বাগধারাটি সত্য। মায়ের বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন বের হয় বলে সে বাচ্চাকে খুব আদর করে।
যাদের অক্সিটোসিন হরমোন বেশি, তারা শিশু খুব পছন্দ করে। ছোট বাচ্চা পেলে মেয়েরা তাদের খুব আদর করে; ছেলেদের মধ্যেও এই প্রবণতা আছে তবে কম, যা প্রমাণ করে ছেলেদের চেয়ে মেয়েদের অক্সিটোসিন বেশি। যেসব পুরুষের মধ্যে অক্সিটোসিন হরমোন বেশি থাকে, তারা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সৎ ও অনুগত থাকে।