📄 রাতে দোয়া কবুলের বিশেষ ক্ষণ
হযরত যাবের রা. বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি :
ان في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله فيها خيرا من الدنيا والآخرة الا اعطاه اياه وذلك كل ليلة -
অর্থ : “রাতে একটি বিশেষ সময় আছে, তখন কোনো মুসলমান আল্লাহর কাছে দুনিয়া-আখেরাতের কোনো প্রার্থনা করলে আল্লাহ তা প্রদান করেন। এ বিশেষ ক্ষণ সব রাতেই রয়েছে।”
📄 শেষ রাত বেশি প্রিয়
আব্দুর রহমান বিন আব্দুল কারী বলেন, হযরত উমর রা. প্রায় বলতেন الساعة التي تنامون فيها احب الى من الساعة التي تقومون فيها : অর্থ: "যে সময়ে তোমরা নামায পড়, সে সময়ের তুলনায় ঐ সময়টি আমার কাছে বেশি প্রিয় যখন তোমরা ঘুমাও।"
হযরত সুফিয়ান রহ. বলেন, মানুষ প্রথম রাতে নামায পড়ত আর শেষ রাতে ঘুমাত, তাই হযরত উমর রা. এ মন্তব্য করেন। কেননা প্রথম রাতে নামায পড়ার তুলনায় শেষ রাতে নামায পড়া বেশি উত্তম।
📄 দীর্ঘ তাহাজ্জুদ বেহেশতী হুরের মোহর
আযহার বিন মুগীছ রহ. বলেন, আমার পিতা অন্ধকার রাতে তাহাজ্জুদগুজারদের অন্যতম ছিলেন। তিনি আমাদেরকে তার দেখা একটি স্বপ্ন বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি এক রাতে স্বপ্নে একজন সুন্দরী, রূপসী নারী দেখি। দুনিয়ার কোনো মহিলার সঙ্গে তার তুলনা হয় না। তখন তার আর আমার মাঝে নিম্নরূপ কথাবার্তা হয়।
আমি : من أنت "তুমি কে?”
মহিলা : حوراء امة الله "আমি আল্লাহর বাঁদী জান্নাতী হুর।"
আমি : زوجنى نفسك "আমাকে তোমার সঙ্গে বিবাহ করিয়ে দাও।"
মহিলা : اخطبني إلى سيدى وامهرني "আমার মালিকের কাছে তুমি প্রস্তাব দাও এবং আমার মোহর প্রদান কর।"
আমি : মা مهرك? "তোমার মোহর কী?"
মহিলা : طول التهجد "লম্বা তাহাজ্জুদ নামায।"