📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কোন সময় দোয়া বেশি কবুলযোগ্য?

📄 কোন সময় দোয়া বেশি কবুলযোগ্য?


হযরত আবু উমামা রা. বলেন, এক ব্যক্তি এসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল: اى الصلوة افضل ؟ অর্থ: "কোন সময়ের নামায সর্বোত্তম?" জবাবে নবীজী জানান : جوف الليل الأوسط অর্থ: "মধ্যরাতের মধ্যভাগের নামায।" অর্থাৎ ফরজ নামাযের পর সর্বোত্তম নামায হল তাহাজ্জুদ নামায।

أى الدعاء أسمع ؟ : অর্থ: "কোন সময়ের দোয়া বেশি কবুলের সম্ভাবনা রাখে?" জবাবে নবীজী বলেন : دبر المكتوبات অর্থ: "পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পরের দোয়া।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ নামায গুনাহ মিটিয়ে দেয়

📄 তাহাজ্জুদ নামায গুনাহ মিটিয়ে দেয়


মুহাম্মাদ বিন তলহা বলেন, আমার পিতা তার স্ত্রী, খাদেম এবং কন্যাদেরকে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিতেন এবং তিনি বলতেন:
صلوا ولو ركعتين في جوف الليل فان الصلوة في جوف الليل تحط الأوزار وهي من اشرف اعمال الصالحين

অর্থ : “তোমরা মধ্যরাতে দু’রাকাত হলেও তাহাজ্জুদ পড়। কেননা মধ্যরাতের নামায গুনাহসমূহ মিটিয়ে দেয় এবং তা নেককারদের অন্যতম আমলের অন্তর্গত।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আল্লাহর নিকটবর্তী হওয়ার সময়

📄 আল্লাহর নিকটবর্তী হওয়ার সময়


হযরত আমর বিন আবাসা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি :
ان الرب اقرب ما يكون من العبد في جوف الليل الآخر فان استطعت ان تكون ممن يذكر الله في تلك الساعة فكن ـ

অর্থ : “মধ্যরাতের শেষ সময়ে আল্লাহ তা’আলা বান্দার সবচেয়ে বেশি ঘনিষ্ট ও নিকটবর্তী হন। সুতরাং যদি তুমি পার এ সময়ে আল্লাহকে স্মরণ করতে, তাহলে করো।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মু’মিনের সম্মান ও মর্যাদার উৎস

📄 মু’মিনের সম্মান ও মর্যাদার উৎস


হযরত জিহাক রহ. মু’মিনের মর্যাদার খোঁজ দিতে গিয়ে বলেন :
شرف المؤمن صلوته في جوف الليل
অর্থ : “মু’মিনের মর্যাদা মধ্যরাতের তাহাজ্জুদের মধ্যে নিহিত।”

আর মু’মিনের সম্মানের উৎস সম্পর্কে বলেন :
و عزه استغناؤه عن الناس -
অর্থ : “মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যেই তার সম্মান নিহিত।”

ফন্ট সাইজ
15px
17px