📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 একটি আয়াতের ব্যাখ্যা

📄 একটি আয়াতের ব্যাখ্যা


ঈসা বিন মুসাইয়িব রহ. বলেন, কাসেম বিন আব্দুর রহমান পবিত্র কুরআনের আয়াত : فاذا فرغت فانصب এর ব্যাখ্যায় বলেন:
- اذا فرغت من الفريضة فانصب في قيام الليل

অর্থ: "যখন তুমি ফরজ আদায় শেষে অবসর নিবে, তখন তাহাজ্জুদ নামাযে নিজেকে পরিশ্রান্ত কর। অর্থাৎ এত বেশি তাহাজ্জুদ পড় যে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ কখন পড়া উত্তম?

📄 তাহাজ্জুদ কখন পড়া উত্তম?


আবু মুসলিম বলেন, আমি হযরত আবু যর রা.-কে জিজ্ঞাসা করলাম:
اى قيام الليل افضل؟
অর্থ: "রাতে কখন তাহাজ্জুদ পড়া উত্তম?" জবাবে তিনি বলেন, আমি নিজেই এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন:
نصف الليل أو جوف الليل ও قليله فاعله
অর্থ: "মধ্যরাত অথবা শেষ রাত। তবে এমন লোকের সংখ্যা খুবই কম।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতের যে সময়টি আল্লাহর নিকটবর্তী

📄 রাতের যে সময়টি আল্লাহর নিকটবর্তী


হযরত আমর বিন আবাসা রা. বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম:
يا رسول الله ! هل من ساعة من الليل اقرب الى الله من ساعة اخرى؟ অর্থ: “হে আল্লাহর রাসূল! রাতের কোন সময়টি অন্য সময়ের তুলনায় আল্লাহর বেশি নিকটবর্তী ও প্রিয়?” জবাবে নবীজী বলেন:
جوف الليل الآخر ، ثم صل ما بدالك حتى تصلى الصبح -
অর্থ: "মধ্যরাতের শেষ সময়। এ সময় থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত তুমি যত ইচ্ছা নামায পড়বে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কোন সময় দোয়া বেশি কবুলযোগ্য?

📄 কোন সময় দোয়া বেশি কবুলযোগ্য?


হযরত আবু উমামা রা. বলেন, এক ব্যক্তি এসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল: اى الصلوة افضل ؟ অর্থ: "কোন সময়ের নামায সর্বোত্তম?" জবাবে নবীজী জানান : جوف الليل الأوسط অর্থ: "মধ্যরাতের মধ্যভাগের নামায।" অর্থাৎ ফরজ নামাযের পর সর্বোত্তম নামায হল তাহাজ্জুদ নামায।

أى الدعاء أسمع ؟ : অর্থ: "কোন সময়ের দোয়া বেশি কবুলের সম্ভাবনা রাখে?" জবাবে নবীজী বলেন : دبر المكتوبات অর্থ: "পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পরের দোয়া।"

ফন্ট সাইজ
15px
17px