📄 তাহাজ্জুদের কেরাত শুনতে ফেরেশতাদের আগমন
মুহাম্মাদ বিন কায়েস বলেন, আমার নিকট একটি তথ্য এসেছে; আর তা হলো:
ان العبد اذا قام من الليل للصلوة هبطت عليه الملائكة تستمع لقراءته واستمع له عمار الدار ও سكان الهواء
অর্থ: "বান্দা যখন রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, তখন আসমান হতে ফেরেশতারা নেমে এসে তার কুরআন পড়া শোনে। ঘরে অবস্থানরত জিন এবং অন্যান্য প্রাণীও মন দিয়ে শোনে।"
📄 রাতের নামাযের ফযিলত বেশি
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন:
فضل صلوة الليل على فصل صلوة النهار كفضل صدقة السر على صدقة العلانية
অর্থ: "প্রকাশ্যে দানের থেকে গোপনে দানের ফযিলত যেমন বেশি, তেমনি দিনের নামাযের ফযিলতের চেয়ে রাতের নামাযের ফযিলত বেশি।"
📄 একটি আয়াতের ব্যাখ্যা
ঈসা বিন মুসাইয়িব রহ. বলেন, কাসেম বিন আব্দুর রহমান পবিত্র কুরআনের আয়াত : فاذا فرغت فانصب এর ব্যাখ্যায় বলেন:
- اذا فرغت من الفريضة فانصب في قيام الليل
অর্থ: "যখন তুমি ফরজ আদায় শেষে অবসর নিবে, তখন তাহাজ্জুদ নামাযে নিজেকে পরিশ্রান্ত কর। অর্থাৎ এত বেশি তাহাজ্জুদ পড় যে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও।"
📄 তাহাজ্জুদ কখন পড়া উত্তম?
আবু মুসলিম বলেন, আমি হযরত আবু যর রা.-কে জিজ্ঞাসা করলাম:
اى قيام الليل افضل؟
অর্থ: "রাতে কখন তাহাজ্জুদ পড়া উত্তম?" জবাবে তিনি বলেন, আমি নিজেই এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন:
نصف الليل أو جوف الليل ও قليله فاعله
অর্থ: "মধ্যরাত অথবা শেষ রাত। তবে এমন লোকের সংখ্যা খুবই কম।"